ছবিতে আজ (১০ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
সবুজ পাতার মাঝে পাকা করমচার লাল বিচ্ছুরণ। ছবিটি রোববার খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২০
নৌকায় করে ঘাস নিয়ে যাচ্ছেন কৃষকেরা। বর্ষায় চরাঞ্চলের নিচু এলাকায় পানি জমে যাওয়ায় ঘাস আনতে দূরদূরান্তে যেতে হচ্ছে। ছবিটি রোববার ফরিদপুর সদরের পালডাঙ্গি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনি

৩ / ২০
বিশ্বশান্তি ও মানবজাতির মঙ্গল কামনায় পূণ্যস্নান করছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। ছবিটি আজ সোমবার ভোরে ফরিদপুর সদরের সি অ্যান্ড বি মদনখালী এলাকায় পদ্মা নদী থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনি

৪ / ২০
রাজধানীর ভাটারায় আড়তে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাঁচাকলা আনা হয়েছে। রাসায়নিক দ্রব্য মিশিয়ে এগুলোকে পাকানোর পর বাজারে বিক্রি করা হয়। ছবিটি রোববারের। ছবি: ফোকাস বাংলা

৫ / ২০
রিকশার কারণে সৃষ্ট যানজটে দুর্ভোগে পড়েন বগুড়া শহরের ব্যস্ততম সাতমাথা এলাকার যাত্রীরা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৬ / ২০
বর্ষায় ক্ষতিগ্রস্ত বাসা মেরামতে ব্যস্ত বাবুই পাখির দল। ছবিটি আজ সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলার ফকিরপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৭ / ২০
ফসলের মাঠে সেচ দেওয়ার কাজ করছেন এক কৃষক। ছবিটি গতকাল সোমবার বগুড়ার কাহালু উপজেলার তালদিঘী গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৮ / ২০
সম্প্রতি ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে দুটি অত্যাধুনিক অগ্নিনির্বাপক মোটরসাইকেল আনা হয়েছে। ছোটখাটো যেকোনো দুর্ঘটনায় আগুন নেভানোর সক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল দুটি নিয়ে টহল দিচ্ছেন দুই কর্মী। ছবিটি আজ সোমবার শিকারীকান্দা বাইপাস থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৯ / ২০
প্রথম আলো আয়োজিত ‘আসুন শিশুদের পাশে দাঁড়াই’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা। আজ সোমবার প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠক হয়। ছবি: সাহাদাত পারভেজ

১০ / ২০
টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যার পানিতে রাস্তায় আটকে পড়া গাড়ি ঠেলছেন দুই ব্যক্তি। ছবিটি গতকাল রোববার চীনের ফুজিয়ান প্রদেশের ফুজো এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২০
ঢাকার আগারগাঁওয়ের তালতলা এলাকায় আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফিটনেসবিহীন গাড়ি পরীক্ষার জন্য দাঁড় করানো হচ্ছে। ছবি: সাজিদ হোসেন

১২ / ২০
ফিটনেসহীন গাড়ি সড়কে চলাচল করলে আটক ও জরিমানা করছে পুলিশ। ফিটনেসবিহীন একটি বাসকে নতুন দেখানোর জন্য রং করা হচ্ছে। ছবিটি সোমবার দুপুর ১২টায় মিরপুর ২ নম্বর এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৩ / ২০
বিভিন্ন যানবাহনের ফিটনেস পরীক্ষা করানোর জন্য ঢাকার বিআরটিএর সামনে গাড়ির দীর্ঘ লাইন। পাশাপাশি সড়কের ওপর গাড়ি রাখার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। ছবিটি সোমবার দুপুরে মিরপুর ১০ নম্বর থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৪ / ২০
বিভিন্ন যানবাহনের ফিটনেস পরীক্ষা করানোর জন্য বিআরটিএর সামনে গাড়ির দীর্ঘ লাইন। সোমবার সকাল থেকে বসে আছেন  পিকআপ ভ্যানের এক চালক। ছবিটি সোমবার দুপুরে মিরপুর ১০ নম্বর থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৫ / ২০
দেখে মনে হচ্ছে হ্যাট। তবে এই হ্যাটটি ফুল তাজা ফুল দিয়ে সাজানো। এটি নিয়ে যাওয়া হচ্ছে বার্ষিক ফুল প্রদর্শনীতে। ছবিটি গতকাল রোববার কলম্বিয়ার মেদেলিন থেকে তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২০
রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ি ধরতে অভিযান চলছে। এই ভয়ে ফিটনেসবিহীন গাড়ি রাজধানীর সড়ক থেকে উধাও। এর ফলে কমে গেছে গণপরিবহনের সংখ্যা। আর এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। ছবিটি ঢাকার ফার্মগেট থেকে দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৭ / ২০
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী। এ দিন জাতীয় শোক দিবস। এ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ব্যানার। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় গুলশানে তাঁর সঙ্গে আজ সোমবার সন্ধ্যায় সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত। এ সময় খালেদা জিয়ার সঙ্গে তাঁর উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদও (ছবিতে নেই) উপস্থিত ছিলেন। ছবি: বিএনপি অফিস

১৯ / ২০
সোমবার সকালে ঢাকার ডেমরার কাজলায় ‘পদ্মা হোমিও ল্যাবরেটরিজে’ অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও র‍্যাব। অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত বিভিন্ন ওষুধ তৈরির অভিযোগে কারখানার মালিককে তাৎক্ষণিক ২ লাখ টাকা জরিমানা এবং দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। ছবি: আবদুস সালাম

২০ / ২০
বাংলাদে​শের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম আজ (১০ আগস্ট) ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে প্রেসিডেনশিয়াল প্যালেসে পৌঁছালে তাঁদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। ছবি: ফোকাস বাংলা