ছবিতে আজ (১০ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
কলম্বিয়ার রাজধানী বোগোতায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আর্জেন্টিনার সাবেক ফুটবল তারকা ডিয়েগো ম্যারাডোনা। কলম্বিয়ার চলমান শান্তি প্রক্রিয়ার সমর্থনে এক ফুটবল ম্যাচে অংশ নিতে সে দেশে গেছেন তিনি। ছবি: এএফপি

২ / ১০
জাপানের রাজধানী টোকিওর একটি দোকানে শোভা পাচ্ছে অ্যাপলের নতুন স্মার্টওয়াচ। ছবিটি আজকের। প্রযুক্তির উৎকর্ষে সমৃদ্ধ এ ঘড়ি ব্যবহারকারীর কেবল সময় জানার চাহিদাই মেটাবে না, মেটাবে প্রযুক্তি নির্ভর দৈনন্দিন কিছু অত্যাবশ্যক প্রয়োজন। ছবি: রয়টার্স

৩ / ১০
পয়লা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন। ছবিটি শুক্রবার তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ১০
গরমে একটু স্বস্তি পেতে রাজধানীর লেকগুলোতে দুরন্ত শিশুরা পানিতে নেমে পড়েছে। ছবিটি শুক্রবার ক্রিসেন্ট লেক এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ১০
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচার শুরু করেন। ছবিটি কারওয়ানবাজার এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৬ / ১০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে ‘মগ’ প্রতীক বরাদ্দ নিচ্ছেন তাঁর কর্মী-সমর্থকেরা। এ সময় মেয়র পদপ্রার্থী এই নেতা সেখানে উপস্থিত ছিলেন না। ছবি: হাসান রাজা

৭ / ১০
প্রতীক ‘ইলিশ মাছ’ বরাদ্দ পাওয়ার পর বিজয়ের ‘ভি’ চিহ্ন দেখান সাঈদ খোকন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী। ছবি: হাসান রাজা

৮ / ১০
আদিবাসীদের বৈসু উৎসব উপলক্ষে শোভাযাত্রা বের করে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ। ছবিটি আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

৯ / ১০
কদিন পরই বাংলা নববর্ষ। পয়লা বৈশাখকে বরণ করে নিতে চলছে প্রস্তুতি। সিলেট শহরের শাহী ঈদগাহ এলাকায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চারুকলার শিক্ষার্থীরা রং-তুলিতে রাঙিয়ে তুলছে দেয়াল। ছবিটি আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ১০
গতকাল পানামা সিটিতে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্র মন্ত্রীর ছেলে-মেয়েরা মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স