ফ্রান্সের প্যারিসে রম্য সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে জঙ্গি হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল শুক্রবার ভারতের মুম্বাইয়ের একটি সৈকতে বালু দিয়ে এই ভাস্কর্যটি তৈরি করেছেন এক শিল্পী। ছবি: রয়টার্স
২ / ১২
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঢুলিপাড়া এলাকায় আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। ছবি: কল্যাণ প্রসূন
৩ / ১২
হাওরে চলছে বোরো ধান রোপণের মৌসুম। সকাল থেকে বিকেল পর্যন্ত খেতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। বাবা বাচ্চু মিয়ার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাচ্ছে ছেলে রিপন আহমদ। ছবিটি আজ শনিবার সিলেট দক্ষিণ সুরমা উপজেলার দোভাগীর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৪ / ১২
বিএনপির ডাকা টানা অবরোধের পঞ্চম দিন আজ শনিবার সিলেট থেকে দূরপাল্লার বাস চলাচল ছিল সীমিত। কিছু বাস চলছে র্যাব-পুলিশের পাহারায়। ছবিটি সিলেটের হুমায়ুন রশীদ চত্বর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
৫ / ১২
দক্ষিণ কোরিয়ার একটি বরফজমা নদীতে আজ শনিবার থেকে শুরু হয়েছে বরফ উৎসব। তিন সপ্তাহ চলবে এ উৎসব। উৎসবে অংশ নেওয়া এক ব্যক্তি মিঠা পানির মাছ শিকার করে তা কামড়ে ধরেছেন। ছবি: রয়টার্স
৬ / ১২
অবরোধকারীদের হামলা থেকে রক্ষা পেতে মাথায় হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন চালকেরা। ছবিটি আজ শনিবার রাজশাহী নগরের শিরোইল এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
৭ / ১২
ফাঁদ পেতে ধরা হয়েছে বকটি। এভাবে পাখি শিকার নিষেধ থাকলেও তা অমান্য করে পাখি শিকার করছেন অনেকেই। ছবিটি রাজধানীর নিকুঞ্জ-২ এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
৮ / ১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার গণভবনে নতুন ছয়টি সরকারি মেডিকেল কলেজ এবং সেনাবাহিনী প্রতিষ্ঠিত পাঁচটি আর্মি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। ছবি: ফোকাস বাংলা
৯ / ১২
চট্টগ্রাম নগরের আলমাস সিনেমা হলের সামনে ক্রেনের সাহায্যে বিলবোর্ড অপসারণ করছে নগর পুলিশ। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: জুয়েল শীল
১০ / ১২
গাছের ডালে বসে আছে এক ঝাঁক পাখি। ছবিটি আজ শনিবার লক্ষ্মীপুর শহরের পুরনো সরকারি মহিলা কলেজ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১১ / ১২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক চিড়িয়াখানার দর্শনার্থীরা এখন থেকে বেটি ও ভেরোনিকা নামের দুটি ছাইরঙা ভালুক দেখতে পাবেন। ১৯৯৫ সালে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি ভালুক দুটি উদ্ধার করেছিল। এখনকার নতুন বসতিতে বরফের ওপর বসে আছে ভালুক দুটির একটি। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
১২ / ১২
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধে গতকাল শুক্রবার থেকে বিজিবির সহায়তায় চলছে যাত্রীবাহী বাস। ছবিটি শনিবার ঠাকুরগাঁও-দিনাজপুর মাহসড়ক থেকে তোলা। ছবি: প্রথম আলো