বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ছবির প্রিমিয়ারে অভিনেত্রী কামিলা বেল। ছবিটি গতকাল মঙ্গলবার হলিউডের ডলবি থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১২
ফতুল্লা টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের পেসার মোহাম্মদ শহীদ। সিরিজের একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করছে ভারত ছবি: শামসুল হক
৩ / ১২
মেঘে ঢাকা ফতুল্লার আকাশ। এই মেঘ অবশ্য পরে ঝরেছে বৃষ্টি হয়েই ছবি: শামসুল হক
৪ / ১২
খেজুরগাছে ঝুলে আছে থোকা থোকা খেজুর। ইতিমধ্যে পাকতেও শুরু করেছে খেজুর। ছবিটি আজ জাতীয় সংসদ ভবন এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৫ / ১২
তীব্র গরমে তৃষ্ণা মেটাতে এভাবে পানি খাচ্ছে এই শিশুটি। ছবিটি আজ রাজধানীর কমলাপুর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৬ / ১২
বর্ষা মৌসুমের মাত্র কয়েক দিন বাকি। এরই মাঝে খাল-বিল, নদী-নালায় পানি বাড়তে শুরু করেছে। নতুন পানিতে ধরা পরছে নানান জাতের মাছ। বাঁশের তৈরি মাছ মারার চাই নিয়ে বাজারে যাচ্ছেন কারিগরেরা। ছবিটি বুধবার সিলেটের বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৭ / ১২
কয়েক দিনের টানা তাপ প্রবাহের পর আজ (১০ জুন) রাজধানীতে সকালে এক পশলা বৃষ্টি হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাতা হাতে রাস্তা পারা হতে দেখা যায় ছাত্রীদের। ছবি: ফোকাস বাংলা
৮ / ১২
গরমে তালের শাঁসের জুড়ি নেই। রাজবাড়ীর গোয়ালন্দের সাইদুল শেখ গ্রাম থেকে তাল কিনে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছেন। তিনি ১০০ তালের শাঁস কিনছেন ৪০০ টাকায়। এগুলো ১২০০ টাকায় বিক্রি করার আশা করছেন তিনি। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
৯ / ১২
আজ বুধবার দুপুরের সামান্য বৃষ্টিতে কুমিল্লা নগরের বেশ কয়েকটি সড়ক তলিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সড়কের পাশের নালাগুলো খনন না করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছে পথচারীরা। ছবিটি নগরের নজরুল অ্যাভিনিউ এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১০ / ১২
আবহাওয়ার কথা মাথায় রেখে তড়িঘড়ি করে ধান কাটা ও বাড়িতে নেওয়ার কাজে ব্যস্ত কৃষি শ্রমিকেরা। কুড়িগ্রাম জেলা সদরের মাদারগঞ্জ এলাকা থেকে দল বেধে রংপুরে ধান কাটার কাজ করতে এসেছেন তাঁরা। ছবিটি বুধবার বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার চারুভদ্র এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১১ / ১২
সড়ক দখল করে বগুড়া শহরের ব্যস্ততম স্টেশন সড়কে ফলের ব্যবসা বসিয়েছে আড়তদারেরা। প্রতিদিন সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত থাকে এই আয়োজন। এতে হয় যানজট ও পথচারীরা পড়ে দুর্ভোগে। ছবিটি বুধবার সকাল সাড়ে দশটায় তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১২ / ১২
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা সড়কের হাতলিঘাট এলাকায় ধলছড়া খালের ওপর বেইলি সেতুর দুই পাশের কাচা সংযোগ সড়ক বিকেলে ভেঙে যায়। পরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এ সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। এতে দুই পাশে আটকা পড়ে যানবাহন। ছবিটি ১০ জুন বিকেল পাঁচটায় তোলা ছবি: কল্যাণ প্রসূন