ছবিতে আজ (১০ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
পর্তুগালের লিসবনে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই চলছে। দেশটির রিবাতেজো ফোরকাদোস দলের সদস্যরা খালি হাতেই সামলান ষাঁড়দের। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

২ / ২৯
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বৃহস্পতিবার এক আলোচনা অনুষ্ঠানে সাবেক দুই মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন। ছবি: রয়টার্স

৩ / ২৯
পর্তুগালের লিসবনে বৃহস্পতিবার শক্তিশালী এক ষাঁড়ের সঙ্গে একদল লড়াকুর লড়ার প্রস্তুতি। ছবি: রয়টার্স

৪ / ২৯
রাজধানীতে আজ সকাল থেকে বৃষ্টিতে নাকাল নগরবাসী। ছবিটি হাজারীবাগ এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৫ / ২৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘এমটিভি ফ্যান্ডম ফেস্ট সান ডিয়েগো কমিক কন’-এর মঞ্চে মার্কিন অভিনেত্রী বেলা থর্ন (বামে) ও অভিনেতা গ্রেগ সালকিন। ছবিটি বৃহস্পতিবার সান ​ডিয়েগোর পেটকো পার্ক থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২৯
কলকাতায় টানা প্রবল বর্ষণে রাস্তাঘাট পানিতে ডুবে আছে। জলমগ্ন এক সড়কে রিকশায় করে যাত্রী নিয়ে যাচ্ছেন একজন চালক। ছবিটি আজ সকালে তোলা। ছবি: এএফপি

৭ / ২৯
রাজধানীর তেজতুরি বাজারে বৃষ্টির পানি ভেঙে রাস্তা দিয়ে যাচ্ছেন পথচারীরা। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ২৯
রাজধানীর বৃষ্টিমুখর সড়কে আজ যাত্রী নিয়ে যাচ্ছেন দুই রিকশাচালক। ছবি: জাহিদুল করিম

৯ / ২৯
মা খোদেজা বেগমের মৃত্যুতে মেয়ে মিতু আক্তারের আহাজারি। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১০ / ২৯
জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন মা খোদেজা বেগম। মায়ের শোকে মিতু আক্তারের আহাজারি। ছবিটি আজ ময়মনসিংহের শহরের থানার ঘাট এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১১ / ২৯
ময়মনসিংহ শহরে আজ ভোরে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ২২ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন প্রত্যক্ষদর্শী ময়না (৭০)। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১২ / ২৯
কুষ্টিয়ায় গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর শহরের একটি ওষুধের দোকানে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। ছবিটি আজ সকালে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

১৩ / ২৯
রাজধানীর কমলাপুরে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট নিতে মানুষের ভিড়। ছবি: আশরাফুল আলম

১৪ / ২৯
রাজধানীতে আজ দুপুরে ভারী বর্ষণে বসুন্ধরা সিটি শপিং মলের পেছনের রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন পথচারীরা। ছবি: সাহাদাত পারভেজ

১৫ / ২৯
ঘোড়া নিয়ে ছুটছে খুদে সহিসেরা। মঙ্গোলিয়ায় ঐতিহ্যবাহী ‘নাদাম ফেস্টিভ্যালের’ অংশ হিসেবে আজ শিশুদের এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবিটি উলান বাটোরের খুই দোলুন হুদাগ থেকে তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২৯
বৃষ্টির কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার আজকের প্রথম ওয়ানডে ম্যাচ এখনো শুরু হয়নি। ছবিটি বেলা দুইটার সময় তোলা। ছবি: শামসুল হক

১৭ / ২৯
ঈদের কেনাকাটার শেষ পর্যায়ে টুপির দোকানে ভিড়। ছবিটি আজ রংপুর নগরের তালতলায় একটি টুপির দোকান থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৮ / ২৯
রংপুর নগরের সড়কগুলোতে অটোরিকশার কারণে দিনভর যানজট লেগেই থাকে। এতে দুর্ভোগে পড়েন ঈদের কেনাকাটা করতে আসা মানুষ। ছবিটি আজ দুপুরে নগরের পায়রা চত্বর এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৯ / ২৯
দুদিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে কলকাতার অনেক রাস্তাঘাট। জলডোবা রাস্তা পেরিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি আজ কলকাতার পাটুলি থেকে তোলা। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা

২০ / ২৯
ফরিদপুর সদরের আইজদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় মুজিব সড়কের সিঅ্যান্ডবি থেকে পদ্মার পাড়ের ট্রলার ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশের ইট-সুরকি উঠে গর্তে পরিণত হয়েছে। ভারী বর্ষণে তা ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়েছে। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ২৯
টানা বৃষ্টিতে ঈদের কেনাকাটায় বিড়ম্বনায় পড়েছে রাজধানীবাসী। ছবিটি শুক্রবার গাউছিয়া মার্কেট এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২২ / ২৯
ঈদ শেষে ফিরতি বাসের টিকিট কিনতে যাত্রীদের ভিড়। আজ শুক্রবার সকালে ফিরতে বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে। ছবিটি বগুড়া শহরের স্টেশন সড়কে শাহ ফতেহ আলী বাস কাউন্টার থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৩ / ২৯
সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকার লালটিলা বস্তিতে নতুন কাপড় পেয়ে শিশুদের উল্লাস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম আলো বন্ধুসভা আজ শুক্রবার দুপুরে সুবিধাবঞ্চিত ১০০ জন শিশুর মধ্যে ঈদের পোশাক বিতরণ করে। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৪ / ২৯
পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় বৃষ্টির পানি জমেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের দেওভোগ এলাকায়। ছবিটি আজ শুক্রবার ভূইয়ারবাগ বিদ্যা নিকেতন স্কুলের পাশ থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

২৫ / ২৯
কাঁঠাল পেকেছে, সে খবর গৃহস্থ জানেন না। পাকা কাঁঠালের গন্ধ পেয়ে কাক তা খেয়ে ফেলছে। ছবিটি শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার বাদশা মিয়া সড়ক এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

২৬ / ২৯
বর্ষায় হাওর-খাল-বিলে নতুন পানিতে মাছ ধরতে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা। ধরা পড়ছে ছোট-বড় মাছ। ছবিটি শুক্রবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইর হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৭ / ২৯
বৃষ্টিবিঘ্নিত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম একদিনের (৪০ ওভারের ম্যাচ) ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ম্যাচে কোনো রান না করেই তামিম ইকবাল বোল্ড হয়ে যান। ছবি: শামসুল হক

২৮ / ২৯
রাজধানী ঢাকায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্ট চত্বরে অবস্থিত জাতীয় ঈদগাহে। সেই প্রস্তুতির কাজই চলছে। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৯ / ২৯
একটানা বর্ষণে ঢাকার কয়েকটি বিপণিবিতানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে বিপাকে পড়েছে ঈদের কেনাকাটায় আসা ক্রেতারা। ছবিটি রাজধানীর মৌচাক মার্কেট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম