মোড়কে শিশুদের জন্য উপহারসামগ্রী মোড়াচ্ছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। সঙ্গে একজন স্বেচ্ছাসেবী। ছবিটি মঙ্গলবার নিউইয়র্কের নর্থসাইড সেন্টার ফর চাইল্ডহুড ডেভেলপমেন্ট থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১০
রাস্তায় ব্যবহৃত ট্রাফিক কোন নিয়ে খেলছে এক বছর বয়সী মেরুভালুক নেলা। জন্মদিনে এটা উপহার হিসেবে পেয়েছে সে। ছবিটি বুধবার জার্মানির মিউনিখের হেলাব্রুন চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১০
পাকিস্তানের পেশোয়ারে একটি স্কুলের ক্লাসে পাঠ নিচ্ছে ছাত্রীরা। ছবিটি মঙ্গলবার তোলা। দেশের নারীশিক্ষার জন্য অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আজ নরওয়ের অসলোতে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কার নেবে কিশোরী মালালা ইউসুফজাই। ছবি: এএফপি
৪ / ১০
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সকাল সাড়ে পাঁচটার দিকে বিকট শব্দ। দেখা গেল শানটিং ইঞ্জিন ও একটি বগি লাইন ছেড়ে প্লাটফর্মে। রেলভবনের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিনের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। চট্টগ্রামের পাহাড়তলীর ট্রেন রক্ষণাবেক্ষণের ‘মার্শাল ইয়ার্ড’ থেকে ১৬টি কোচ একটি শানটিং ইঞ্জিনের সাহায্যে টেনে আনছিলেন এক চালক। চালক দাবি করেন, তিনি তন্দ্রাচ্ছন্ন থাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সৌরভ দাশ
৫ / ১০
শীত এসেছে। চলছে পিঠা খাওয়ার ধুম। শীতের পিঠার মূল উপকরণ চালের গুঁড়ো এখন শহরে-গ্রামে বেশির ভাগ ক্ষেত্রেই মেশিনেই করা হয়। তবে এর মধ্যে অনেকে এখনো ঢেঁকিতে চাল গুঁড়ো করেন। ছবিটি ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকা থেকে তোলা। ছবিটি আজ সকালে তুলেছেন আলীমুজ্জামান রনি।
৬ / ১০
চট্টগ্রাম নগরের খুলশী থানার পরিবেশ অধিদপ্তরের ভবনের পাশে আজ উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সেখানে ঝরনা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বাস করা ১৫০টি পরিবার আজ উচ্ছেদ করা হয়। মূলত দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা এখানে বসবাস করছিল। ছবিটি বেলা ১১টায় তোলা। ছবি: জুয়েল শীল
৭ / ১০
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বুধবার জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সংহতি মানববন্ধন করে। ছবি: মনিরুল আলম
৮ / ১০
ঘন কুয়াশা। দিনের বেলায়ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চলছে হেড লাইট জ্বালিয়ে। ছবিটি বুধবার সকাল সাড়ে ১০টায় তোলা। ছবি: প্রথম আলো
৯ / ১০
বাড়ির আঙ্গিনায় মাটির তৈরি ফুলদানিতে রং লাগিয়ে দিচ্ছেন কল্পনা রানী পাল। ছবিটি বুধবার সকালে বগুড়া সদর উপজেলার উলিপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১০ / ১০
ঘন কুয়াশার কারণে সাড়ে ১২ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে তিন-চার কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে কয়েক হাজার মানুষ। ছবিটি বুধবার দুপুরের দিকে ঘাট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফিড মিলের কাছ থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ