ছবিতে আজ (১০ নভেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কি ওয়েস্ট যন্ত্রচালিত নৌযান প্রতিযোগিতার একটি অংশ। রোববার এই বিশ্বচ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হয়। রয়টার্স

২ / ১৮
যুক্তরাষ্ট্রের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারে গভর্নরস অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে হলিউড তারকা রিজ উইদারস্পুন। ছবি: এএফপি

৩ / ১৮
কলম্বিয়ার মেডেলিনে রোববার আর্টিস্টিক জিমন্যাস্টিকস ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে পর্তুগালের আনা মার্টিনস। ছবি: এএফপি

৪ / ১৮
বিআরটিএ কর্তৃপক্ষ আজ সকাল থেকে সারা দেশে যানবাহনের ফিটনেসসহ বিভিন্ন বিষয়ে বিশেষ অভিযান শুরু করেছে। রাজধানীর গাবতলী, মহাখালী ও কারওয়ান বাজারে চলছে এ অভিযান। ছবিটি নগরের কারওয়ান বাজার এলাকার সার্ক ফোয়ারা-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৫ / ১৮
ভারতের নয়াদিল্লিতে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল আয়োজিত একটি ফ্যাশন শোর রানওয়েতে মডেলরা। ছবিটি রোববার তোলা। ছবি: আইএএনএস

৬ / ১৮
রাজধানীর সার্ক ফোয়ারা-সংলগ্ন এলাকায় আজ সকালে রেকার দিয়ে সরিয়ে নেওয়ার অপেক্ষায় একটি ত্রুটিপূর্ণ বাস। বিআরটিএ কর্তৃপক্ষ আজ সকাল থেকে সারা দেশে যানবাহনের ফিটনেসসহ বিভিন্ন বিষয়ে বিশেষ অভিযান শুরু করেছে। রাজধানীর গাবতলী, মহাখালী ও কারওয়ান বাজারে চলছে এ অভিযান।  ছবি: জাহিদুল করিম

৭ / ১৮
মন্ত্রিসভায় আজ সোমবার মেট্রোরেল আইন-২০১৪-এর খসড়া অনুমোদন করা হয়েছে। ২২ হাজার কোটি টাকার প্রকল্পটি রাজধানীর যানজট নিরসনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৮
প্রকৃতিতে এখন শীতের হাওয়া। বাড়ছে লেপের চাহিদা। লেপ বানানোতে ব্যস্ত ব্যবসায়ীরা। ছবিটি ফরিদপুর সদরের খলিলপুর বাজার থেকে আজ সোমবার তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

৯ / ১৮
গুটি পেঁয়াজ রোপণের মৌসুম চলছে এখন। তিন মাস পরেই কৃষক ঘরে ফসল তুলতে পারবেন। ছবিটি আজ সোমবার সকালে ফরিদপুর সদরের শিবরামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১০ / ১৮
বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক। ছবিটি আজ সোমবার সকালে রংপুর সদরের ময়নাকুঠি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১১ / ১৮
ধান কাটা চলছে। কোনো কোনো খেত থেকে ধান কাটা শেষ। সেই সব খেতে থাকা ইঁদুরের গর্ত থেকে ধান বের করছে শিশুরা। ছবিটি আজ রংপুরের পীরগাছা উপজেলার দেউতি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১২ / ১৮
কৃষকের কাছ থেকে বিভিন্ন শাক কিনে বাজারে বিক্রির আগে তা ধুয়ে নিচ্ছেন এক সবজি ব্যবসায়ী। ছবিটি আজ সোমবার বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ১৮
সিলেটের সীমান্ত এলাকার আদিবাসীদের নিত্যদিনের কাজ সারতে হয় পাহাড়ি ছড়া ও ঝরনার পানি দিয়ে। উঁচু-নিচু পাহাড় বেয়ে বাড়ির জন্য পানি বয়ে নিয়ে যাচ্ছে দুই আদিবাসী শিশু। ছবিটি আজ সোমবার জেলার জৈন্তাপুর উপজেলার ২ নম্বর মোকামপুঞ্জি থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ১৮
ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আজ সোমবার অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবিটি ময়মনসিংহ শহরতলির চুরখাই বাইপাস এলাকা থেকে তোলা। ছবি: প্রথম আলো

১৫ / ১৮
রাজধানীর সোনারগাঁও হোটেলে ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৪ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কার পাওয়া সাংবাদিকেরা। ছবিটি আজ সোমবার সন্ধ্যায় তোলা। ছবি: জাহিদুল করিম

১৬ / ১৮
হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির এক বছর পূর্তি উপলক্ষে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে নগরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন এই র‌্যালির আয়োজন করে। ছবি: মনিরুল আলম

১৭ / ১৮
আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সাবা আহমেদ এবং প্রাণীকল্যাণের রুবাইয়া আহমেদের মিথ্যাচারের প্রতিবাদে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ লেখা ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করা হয়। ছবি: মনিরুল আলম

১৮ / ১৮
আলোকচিত্রী ইমতিয়াজ আলম বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সাবা আহমেদ এবং প্রাণীকল্যাণের রুবাইয়া আহমেদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘এদেশের জনগণ’–এর ব্যানারে প্রতিবাদ সমাবেশ করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ছবি: মনিরুল আলম