ছবিতে আজ (১০ ফেব্রুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
প্রজাপতি, প্রজাপতি—কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা! একঝাঁক রাজকীয় প্রজাপতির (মনার্ক বাটারফ্লাই) ওড়াউড়ি-মাতামাতি। ছবিটি মেক্সিকোর একটি প্রজাপতির খামার থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ১৭
চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝাউ শহরের একটি বিপণি কেন্দ্রে আজ চলছে সবজির বেচাকেনা। ছবি: এএফপি

৩ / ১৭
হংকংয়ে ইন্দোনেশীয় এক সাবেক গৃহকর্মীকে নির্যাতনের প্রতিবাদে আজ নগরের আদালত ভবনের বাইরে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ। ছবি: এএফপি

৪ / ১৭
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার রাত সাড়ে ১০টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টার মধ্যে নবজাতকসহ ১০ শিশু মারা যায়। এতে হাসপাতালের শিশু বিভাগের সামনে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৫ / ১৭
অমর একুশে গ্রন্থমেলায় বইয়ের ছবি দিয়ে সুন্দর নকশা তৈরি করা হয়েছে। ছবিটি আজ মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৬ / ১৭
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার রাত সাড়ে ১০টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টার মধ্যে নবজাতকসহ ১০ শিশু মারা যায়। এতে হাসপাতালের রোগীর অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৭ / ১৭

৮ / ১৭
বাড়িতে টোপা তৈরি করে গ্রামে ঘুরে ফেরি করে বিক্রি করেন বীরেন। প্রতিটি টোপা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করেন তিনি। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বীরগ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ১৭
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ২০০ শিশুর মধ্যে আজ মঙ্গলবার কম্বল বিতরণ করে পাবনার ঈশ্বরদী প্রথম আলো বন্ধুসভা। ছবি: মাহবুবুল হক, ঈশ্বরদী

১০ / ১৭
সৌদি আরব থেকে গতকাল সোমবার দেশে ফিরেছেন রংপুরের মো. আজাদ। হরতাল-অবরোধে গাড়ি না পেয়ে তিনি এক আত্মীয়ের বাসায় রাত কাটান। ট্রেনের অপেক্ষায় আজ মঙ্গলবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে বসে ছিলেন তিনি। ‍ছবিটি দুপুর ১২টার দিকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ১৭
ফরিদপুরের পদ্মার বিভিন্ন চরের মানুষের যাতায়াতের অন্যতম বাহন নৌকা। শুষ্ক মৌসুমে নদীর পানি কমে যাওয়ায় নৌকা ঘাটে ভেড়ানো যায় না। তাই পানি ডিঙিয়ে নৌকায় উঠতে হয়। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার টেপুরাকান্দি সিঅ্য​ান্ডবি ঘাট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১২ / ১৭
ভরা বোরো মৌসুমে ধানের চারা লাগাতে ব্যস্ত কৃষক। ছবিটি মঙ্গলবার বগুড়া সদর উপজেলার যশপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ১৭
আসছে বসন্ত। গাছে গাছে ফুটছে নতুন ফুল। মৌমাছিরা মধু সংগ্রহে ঘুরে ফিরছে ফুলে ফুলে। ছবিটি আজ তোলা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ১৭
সহিংসতা বন্ধের দাবিতে আজ বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ওয়ার্কার্স পার্টি। ছবি: সাইফুল ইসলাম

১৫ / ১৭
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চটপটি-ফুচকা বিক্রি করেন হারুনুর রশীদ। বাড়ি সাভার। টানা অবরোধ-হরতালে বেচা-কেনা একেবারেই কমে গেছে। প্রতিদিন যা আয় হয়, তা দিয়ে কোনো রকম যাতায়াতের খরচ হয়। টানা হরতাল-অবরোধে একই অবস্থা তাঁর মতো স্বল্প আয়ের মানুষের। ছবিটি আজ তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ১৭
হরতাল–অবরোধের মধ্যেও আজ সন্ধ্যায় রাজধানীর মূল সড়কগুলোতে যানবাহনের ভিড় ছিল চোখে পড়ার মতো। যানজটের ছবিটি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের (বাংলা মটর)। ছবি: সাইফুল ইসলাম

১৭ / ১৭
সাভারের ভাকুর্তা ইউনিয়নের এই বেইলি ব্রিজের স্ল্যাব ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। এর আগে একাধিকবার এটি ভাঙলেও স্থায়ী সংস্কার না করায় মানুষের দুর্ভোগ যেন দীর্ঘ হচ্ছে। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম