নিকারাগুয়ার নুয়েভা গিনি শহরের প্রতিষ্ঠাবার্ষিকীর ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে রোববার বিশেষ কায়দায় মুখ দিয়ে আগুনের হলকা বের করেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স
২ / ১৪
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গতকাল সোমবার ‘বিশ্বাসঘাতক’ লেখা একটি দেয়ালচিত্রের পাশে বসে আছেন এক ব্যক্তি। গতকাল ভেনেজুয়েলাকে জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তারা। ২০১৩ সালে দেশটির বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় কূটনৈতিক জটিলতা চলছে। ছবি: রয়টার্স
৩ / ১৪
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হাস্যোজ্জ্বল এই ছবিটি সোমবার প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় বার্তা সংস্থা কেসিএনএ। দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে কোরিয়ান পিপলস আর্মি এয়ার ও এন্টি এয়ারফোর্সের ইউনিট ওয়ান জিরো ওয়ান সিক্স পরিদর্শনকালে তিনি এভাবেই ক্যামেরাবন্দী হন। ছবি: রয়টার্স
৪ / ১৪
ফ্রান্সের প্যারিসে গতকাল সোমবার শরৎ-শীতকালীন ফ্যাশন উইকে ব্রিটিশ ডিজাইনার স্টেলা ম্যাকার্টনির তৈরি পোশাক পরা এক মডেল। ছবি: রয়টার্স
৫ / ১৪
চীনের আনহুই প্রদেশের হেফেই শহরের একটি বিপণি কেন্দ্রে আজ মঙ্গলবার একটি দোকানে জুতা দেখছেন এক ক্রেতা। ছবি: রয়টার্স
৬ / ১৪
যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেট্রয়েট ইনস্টিটিউট অব আর্টস গ্যালারিতে মেক্সিকোর প্রখ্যাত চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর ‘ভেরি আগলি’ শীর্ষক আত্মপ্রতিকৃতি দেখছেন দর্শকেরা। ছবি: রয়টার্স
৭ / ১৪
আফগানিস্তানের নানগরহার প্রদেশে সোমবার দেশটির পুলিশ সদস্যদের প্রশিক্ষণকালীন মহড়া। ছবি: রয়টার্স
বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের হ্যামিল্টনে আজ মুখোমুখি আয়ারল্যান্ড-ভারত। আর তাই নিজের দেশকে সমর্থন জোগাতে পতাকার রঙে সেজেছেন এক ভারতীয়। ছবি: রয়টার্স
১২ / ১৪
নিকারাগুয়ার নুয়েভা গিনি শহরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ষাঁড়ের পিঠে টিকে থাকার খেলা ‘বুল রাইডিংয়ের’ আয়োজন করা হয়। ছবি: রয়টার্স
১৩ / ১৪
ড্যানিশ টিভি সিরিজ ‘দ্য ব্রিজ’-এর তৃতীয় মৌসুমের শুটিংয়ের ফাঁকে এভাবেই ক্যামেরার সামনে পোজ দেন (বাঁ দিক থেকে) অভিনয়শিল্পী সারাহ বোবার্গ, সোনজা রিচার, নিকোলাস ব্রো ও সোফিয়া হেলিন। কোপেনহেগেনের ন্যাশনাল গ্যালারি অব আর্ট থেকে ছবিটি তোলা হয়েছে গতকাল সোমবার। ছবি: রয়টার্স
১৪ / ১৪
দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট হাসপাতাল থেকে আজ মঙ্গলবার ছাড়া পেয়েছেন। একজন কোরীয় জাতীয়তাবাদী কর্মীর ছুরিকাঘাতে আহত হয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে ভর্তি হন। ছবি: রয়টার্স