ছবিতে আজ ( ১০ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
ভরদুপুরে গরমে কষ্ট পাচ্ছে ছোট্ট শিশুটি। তাকে একটু স্বস্তি দিতে গাছতলায় বসে আছেন মা। মারমা মায়ের এই ছবিটি রাঙামাটির বিলাইছড়ি উপজেলার তাংখুইতাং পাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

২ / ১৮
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। ছবিটি সার্কিট হাউস সড়ক থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৩ / ১৮
মেঘনায় গলদা চিংড়ির পোনা ধরছে জেলেরা। সেইসঙ্গে মারা যাচ্ছে অন্য প্রজাতির পোনা মাছও। ছবিটি আজ রোববার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার লুধুয়া মাছঘাট থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ১৮
সৌদি বিমান হামলার কারণে ইয়েমেনের সাদা প্রদেশের অনেকেই বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী আমরান প্রদেশের খামির জেলায়। উঠেছেন বিভিন্ন স্কুলে। এমনই একটি স্কুলে কয়েকটি শিশুকে খাবার খেতে দেখা যায়। ছবিটি ৯ মে তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৮
ধান কাটায় ব্যস্ত কৃষক। ছবিটি আজ রোববার মুন্সিগঞ্জে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ১৮
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০ বছর পূর্তি উপলক্ষে ৯ মে রাশিয়ার মস্কোতে রেড স্কয়ারের একটি উৎ​সবমুখর এক কনসার্টে অংশ নেওয়া শিল্পীরা। ছবি: রয়টার্স

৭ / ১৮
সদরঘাট আড়তে আসা শাকসবজি। এখান থেকে খুচরা ব্যবসায়ীরা সবজি কিনে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি করবে। ছবিটি আজ রোববারের। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৮
বিভিন্ন শূন্য পদে সরকারি চাকরিতে নিয়োগের দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি। ছবিটি আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

৯ / ১৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৭০ বছর পূর্তি উদ্‌যাপন করছে রাশিয়া। এ উপলক্ষে ৯ মে মস্কোর মস্কোভা নদীর ওপর আতশবাজির খেলা। পেছনে ক্রেমলিন ভবন। ছবি: রয়টার্স

১০ / ১৮
রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন রাঙামাটির ঝগড়াবিল মৌজার অধিবাসীরা। ছবিটি রোববার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটক এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১১ / ১৮
গরমে পানির তৃষ্ণা মেটাতে ডাবের পানি পান করছেন পথচারীরা। ছবিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৮
পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় ডিএমপির কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ছবি: প্রথম আলো

১৩ / ১৮
বোরো ধান কাটার মৌসুমে উত্তরের বিভিন্ন জেলা থেকে ফরিদপুর এসেছেন এই ধান কাটা শ্রমিকেরা। ছবিটি ফরিদপুর শহরের গোয়ালচামট পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১৪ / ১৮
ফরিদপুরে ভুট্টার ফলন ভালো হয়েছে। সদরের গোলডাঙ্গী এলাকায় কৃষক মোশাররফ সিকদার ১১ কাঠা জমিতে ভুট্টার চাষ করেছেন। সেই ভুট্টার খোসা ছাড়াচ্ছেন কয়েকজন মহিলা। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৫ / ১৮
নেইমারের দারুণ এক হেডে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এগিয়ে গেল বার্সা। ছবি: রয়টার্স

১৬ / ১৮
তাঁর বহু পেনাল্টিতে এগিয়ে গেছে দল। গত রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে সেই ক্রিস্টিয়ানো রোনালদো হাতছাড়া করলেন দারুণ এক পেনাল্টির সুযোগ। ছবি: রয়টার্স

১৭ / ১৮
পেনাল্টি হাতছাড়ার পর রোনালদোর মাথায় হাত। হতাশ রিয়াল-শিবির। ম্যাচও শেষমেশ ড্র ২-২ ব্যবধানে। ছবি: রয়টার্স

১৮ / ১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে শিল্পী টিটু দেবনাথের নিরীক্ষামূলক শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে রয়েছে চিন্তার উদ্ভাবক শিরোনামের এই ইনস্টলেশনটি। বকুলতলাজুড়ে থাকা লাল লাল পলি বেলুনগুলো মানবদেহের রক্ত সঞ্চালনের প্রতীক। প্রদর্শনী চলবে ১৪ মে পর্যন্ত। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আবদুস সালাম