ছবিতে আজ (১১ অক্টোবর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৯
নিউইয়র্ক সিটিতে রিম আক্রা বুটিকে শুক্রবার কনের সাজ নিয়ে অনুষ্ঠিত এক ফ্যাশন শোর র‍ানওয়েতে একজন মডেল। ছবি: এএফপি

২ / ১৯
চীনের ন্যানিংয়ে শুক্রবার অনুষ্ঠিত বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে রোমানিয়ার প্রতিদ্বন্দ্বী লারিসা আন্দ্রিয়া। ছবি: এএফপি

৩ / ১৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রানসিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার শুভার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এক শিশুকে আদর করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি

৪ / ১৯
বাবা জিয়াউদ্দিন (মাঝে), মা তরপেকাই (ডানে) এবং দুই ভাই অতল (বাঁ থেকে দ্বিতীয়) ও কুশলের (বাঁয়ে) সঙ্গে নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই (ডান থেকে দ্বিতীয়)। ছবিটি শুক্রবার ইংল্যান্ডের বার্মিংহাম থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৯
এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন পাকিস্তানের মালালা ইউসুফজাই এবং ভারতের কৈলাস সত্যার্থী। পুরস্কার পাওয়ার খবর শুনে আবেগাপ্লুত কৈলাস সত্যার্থী। শিশু অধিকার নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কার পেয়েছেন। ছবিটি শুক্রবার নয়াদিল্লিতে তাঁর অফিস থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ১৯
তিউনিসিয়ার রাজধানী তিউনিসের একটি বাজারে (মেদিনা সুক) জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ছবিটি শুক্রবার তোলা। দুই দিনের সফরে তিউনিসিয়ায় গেছেন তিনি। ছবি: রয়টার্স

৭ / ১৯
প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে নদীর ঘোলাজলে দুরন্ত শিশুর ঝাঁপ। ছবিটি আজ ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পাসিগ নদী থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ১৯
ভোরের কুয়াশায় ঢাকা পাহাড় যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে। ছবিটি আজ সকালে রাঙামাটির সুউচ্চ ফুরমৌন পাহাড় থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

৯ / ১৯
সাতসকালে ধানখেতের পাশের বাঁশের বেড়ায় খাবারের সন্ধানে এসেছে কালো এই কাঠবিড়ালিটি। ছবিটি আজ সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ১৯
চীনের রাজধানী বেইজিংয়ে ধোঁয়াশা থেকে রক্ষা পেতে আজ মুখোশ পরেছেন এক ব্যক্তি। উত্তরাঞ্চলীয় অধিকাংশ এলাকায় ঘন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, যা বায়ুদূষণ ঘটাচ্ছে। এ কারণে হলুদ সংকেত জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর। ছবি: রয়টার্স

১১ / ১৯
চোরাগোপ্তা হামলা থেকে বাঁচতে নিরাপদ স্থানের দিকে পালাচ্ছেন এক নারী সাংবাদিক। সঙ্গে একজন বিদ্রোহী যোদ্ধা। ছবিটি গতকাল সিরিয়ার আলেপ্পোর উত্তরাঞ্চল থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ১৯
সিরিয়ার কোবানি শহরে গতকাল আইএস যোদ্ধাদের লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা চালানো হয়। ছবি: রয়টার্স

১৩ / ১৯
একজন পাকিস্তানি হকার সাইকেলে করে নিয়ে যাচ্ছে সকালের পত্রিকা। নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাইয়ের নোবেল পুরস্কার পাওয়ার খবর আজ পাকিস্তানের পত্রিকাগুলোতে ফলাও করে ছাপা হয়েছে। ছবিটি মালালার  উত্তর-পশ্চিমাঞ্চলীয় নিজ শহর মিঙ্গোরা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৪ / ১৯
লঞ্চের ছাদে অতিরিক্ত যাত্রী নিয়ে আজ দুপুরে চাঁদপুর লঞ্চঘাট ছাড়ে আব-এ-জমজম নামের এই লঞ্চটি। পরে ভ্রাম্যমাণ আদালত লঞ্চটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ছাদের ওপর থেকে যাত্রী নামিয়ে দেয় নৌপুলিশ। ছবি: আলম পলাশ, চাঁদপুর

১৫ / ১৯
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের স্যাম বয়েড স্টেডিয়ামে ইউএনএলভি রেবেলস ও ফ্রেনসো স্টেট বুলডগসের রাগবি খেলা চলাকালে রেবেলস দলের চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি গতকাল তোলা। ছবি: এএফপি

১৬ / ১৯
পোষা এ হাতিকে গোসল করাচ্ছেন সিলেটের খাদিমনগরের নিতাই চন্দ্র (হাতির এপাশে)। এ হাতির খেলা দেখিয়ে সংসার চলে তাঁর। তাই নিয়মিত যত্নও নেন। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ১৯
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘কমিক কন’ শীর্ষক সবচেয়ে বড় পপ অনুষ্ঠান। অনুষ্ঠানে স্পাইডারম্যান চরিত্রের অনুরূপ পোশাক পরে হাজির হয়েছেন এক ভক্ত। ছবিটি শুক্রবার নিউইয়র্কের জ্যাকব জাভিটস সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

১৮ / ১৯
রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী রিয়ানা দুই মাস ধরে নিখোঁজ। তাঁর সন্ধানের দাবিতে আজ ভুবনমোহন পার্কে গণ–অনশন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বিশিষ্টজনেরা। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

১৯ / ১৯
ছুটি শেষ। এবার কর্মস্থলে ফেরার পালা। কিন্তু বাদ সেধেছে ট্রেনের সময়সূচি (সিডিউল)। সময়সূচি বিপর্যয়ের কারণে ২–৩ ঘণ্টা বিলম্বে আসছে ট্রেন। তাই কুমিল্লা রেলওয়ে স্টেশনে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী যাত্রীদের অপেক্ষা। ছবিটি আজ তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা