সুপারমুন-দর্শন! অস্ট্রেলিয়ার সিডনিতে গতকাল রোববার রাতে বিশাল চাঁদের সৌন্দর্য দেখায় মগ্ন সেখানকার এক বাসিন্দা। ছবি: রয়টার্স
২ / ১৩
মঞ্চে যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যক্তিত্ব টাইলার ওকলি (বামে) ও বেটানি মোটা। রোববার লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়ামে ফক্সের টিন চয়েস অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান থেকে ছবিটি তোলা। ছবি: এএফপি
৩ / ১৩
ইসরায়েলি হামলায় মুখসহ সারা শরীরে জখম নিয়ে শুয়ে আছে শিশুটি। চোখে ভয়ার্ত চাউনি। তাকে একটুখানি ভরসা দেওয়ার চেষ্টা করছে মায়ের শান্তির হাত। ছবিটি রোববার গাজার একটি হাসপাতাল থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৩
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ফক্স ২০১৪ টিন চয়েস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত তারকা জেনিফার লোপেজ ও অভিনেতা টাইলার পজি। ছবিটি রোববার দ্য শ্রাইন অডিটোরিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
অস্থায়ী আশ্রয় শিবিরের তাঁবুতেও শান্তি নেই চীনের ভূমিকম্পদুর্গত মানুষের। প্রবল বর্ষণে দেখা দেওয়া বন্যার পানি ঢুকে পড়েছে। ছবিটি আজ ইউনান প্রদেশের ঝাওতং এলাকার লুদিয়ান থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৩
মার্শাল আর্টের মহড়া চলছে চীনের জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ে। ১৬ আগস্ট অনুষ্ঠেয় ইয়ুথ অলিম্পিক গেমসে প্রদর্শন করা হবে চমকপ্রদ এই শারীরিক কসরত। ছবি: রয়টার্স
৮ / ১৩
গ্যাসের দাবিতে আজ সোমবার রংপুর সিটি করপোরেশনের সামনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৯ / ১৩
কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বারমাইল এলাকায় আজ দুপুরে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আগুন লেগে কারের চালক মারা যান। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
১০ / ১৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা আলমকে আজ নিজের বিয়ের নিমন্ত্রণপত্র দেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিক ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন। ছবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
১১ / ১৩
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ বাজারের পাশে এই রেলগেটটি অরক্ষিত। নেই প্রতিরোধক ও প্রহরী। রেলগেটের পাশেই দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থী ও গ্রামবাসী প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রশাসন একটি সতর্কতার নোটিশ দিয়েই খালাস। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১২ / ১৩
ভারতের নয়াদিল্লিতে বিএমডব্লিউ ইন্ডিয়া ব্রাইডাল ফ্যাশন উইক ২০১৪ তে ডিজাইনার মীরা মুজাফফর আলীর করা নকশা করা পোশাকে মডেলরা। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: আইএএনএস
১৩ / ১৩
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আমিন জুটমিল এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম