ছবিতে আজ (১১ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে গাছে ফলেছে সুস্বাদু ও রসালো বিদেশি ফল রাম্বুটান। অনেকে এটিকে চুলওয়ালা লিচু বলে। ছবিটি সোমবার তোলা। ছবি: নীরব চৌধুরী

২ / ২৪
গাছ থেকে ছাড়ানো পাটের আঁশ ধুয়ে পরিষ্কার করছেন এক কৃষক। ছবিটি সোমবার মুন্সিগঞ্জের সিরাজদিখানের থরিগাঁও এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ২৪
বৃষ্টিতে ক্ষতি হয়েছে বাবুই পাখির বাসার। তবে কোনো পরোয়া নেই। সে তো শিল্পের কারিগর। আবার মনের মতো করে মেরামত করে নিচ্ছে বাসা। ছবিটি সোমবার বগুড়ার কাহালু উপজেলার ফকিরপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ২৪
ময়মনসিংহে শিল্পকলা একাডেমীর মাঠে আজ সকালে বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি: প্রথম আলো

৫ / ২৪
সাতক্ষীরা সদরের আবুল কাশেম সড়কে মোটরসাইকেলের নিবন্ধনের জন্য ব্র্যাক ব্যাংকের সামনে লম্বা লাইনে মানুষ। ছবি: জাহিদুল করিম

৬ / ২৪
গোধূলিবেলায় নীড়ে ফিরেছে তিনটি সারস পাখি। ছবিটি সোমবার জার্মানির শোনবেক থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২৪
খাল-বিল থেকে শাপলা তুলে বিক্রির জন্য প্রস্তুত করছেন শ্রমিকেরা। ছবিটি আজ মঙ্গলবার মুন্সিগঞ্জের সিরাজদিখানের দানিয়াপাড়া থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ২৪
৩৩ ক্রেডিট সিস্টেম বাতিলসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপাচার্যের কক্ষের সামনের বারান্দায় বিক্ষোভ করেন। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

৯ / ২৪
বর্ষায় হাওর-খাল-বিলের পানিতে চলে মাছ ধরা। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর এলাকার বড় হাওরে মাছ ধরছেন জেলেরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ২৪
গ্রামের মেঠো পথে গ্রামীণ খেলায় ব্যস্ত শিশুরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১১ / ২৪
প্রচণ্ড রোদে ছাতা মাথায় যাত্রীর অপেক্ষায় নৌকায় মাঝিরা। ছবিটি ঢাকার শহীদনগর এলাকার কুড়াঘাট থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১২ / ২৪
বুড়িগঙ্গায় বর্ষার পানিতে গোসল করছে এলাকাবাসী। ছবিটি বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর চর এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৩ / ২৪
এক বছরের মাহিম ছোট বাক্সে ঘুমিয়ে আছে। জীবন ও জীবিকার জন্য বেলুন তৈরির কারখানায় মা বিউটি কাজ করেন। কান্নাকাটি করলে কোলে তুলে আদর করেন। ছবিটি কামরাঙ্গীরচর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৪ / ২৪
মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে বাগেরহাটের রাজাকার শেখ সিরাজুল হককে মৃত্যুদণ্ড এবং খান মো. আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার এ রায় ঘোষণার পরই গণজাগরণ মঞ্চ শাহবাগে মিছিল করে। ছবি: সাজিদ হোসেন

১৫ / ২৪
সৌন্দর্য বৃদ্ধির জন্যই ধানমন্ডি লেকের মাঝে রেলিং দিয়ে দ্বীপের মতো বর্গাকৃতির জায়গা তৈরি করা হয়েছিল। এ জায়গাগুলো সিঁড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেগুলো ব্যবহার করা যায় না। এখন পুরো লেকে সেগুলো ভেসে বেড়ায়। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৪
বিভিন্ন মামলায় আটক করা যানবাহন রাখার পর্যাপ্ত জায়গা নেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের। আগারগাঁওয়ের পরিসংখ্যান সড়কের একপাশ বন্ধ করে রাখা হচ্ছে ওই গাড়িগুলো। সম্প্রতি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামায় জব্দ হওয়া গাড়ির পরিমাণ বাড়ছে। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনের দোয়েল চত্বর স্মৃতিস্তম্ভ সংস্কারের কাজ চলছে। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ২৪
কামরাঙ্গীরচরে গড়ে উঠেছে ফোমের পুতুলের কারখানা। কিছুদিন আগ পর্যন্ত এই ধরনের পুতুল আমদানি হতো। কিন্তু এখন এসব কারখানায় তৈরি পুতুলও পাইকারি দরে বিক্রি হচ্ছে পুরান ঢাকার চকবাজারে। প্রকারভেদে এসব পুতুলের দাম ৭০ থেকে ৫৫০ টাকা। ছবি: সাইফুল ইসলাম

১৯ / ২৪
প্রথম আলো-ইউএনএফপিএর আয়োজনে ‘আমরা রচি সমৃদ্ধ আগামী’ শীর্ষক গোলটেবিল বৈঠকে উপস্থিত আলোচকেরা। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মঙ্গলবার ঢাকার প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ছবি-হাসান রাজা

২০ / ২৪
রাজধানীর মিরপুর ১৩ নম্বরের এই  স্কুলের সামনে প্রতিদিন অবৈধভাবে গাড়ি পার্ক করা হচ্ছে। এর ফলে যানচলাচলে ঘটে বিঘ্ন। ছবিটি মঙ্গলবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

২১ / ২৪
বিভিন্ন সংগঠনের হরেক রকম ব্যানারের ঢেকে গেছে রাজধানীর বিজয় সরণির ‘ফাইটার’ ভাস্কর্যটি। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২২ / ২৪
জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে নোংরা হচ্ছে এলাকার পরিবেশ। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৪
এক পাশে বনশ্রী, অপরপাশে আফতাবনগর। মাঝখান দিয়ে বয়ে গেছে এক চিলতে রামপুরা খাল। সেই খালে বাঁশের একটি সাঁকো ছিল। মাস চারেক আগে সাঁকোটি ভেঙে গেছে। এর ফলে প্রতিদিন তিন হাজারের বেশি মানুষ নৌকায় করে খাল পার হয়। মঙ্গলবার বেলা দুইটার দিকে ছবিটি তোলা। ছবি: সাহাদাত পারভেজ

২৪ / ২৪
ঢাকার হাতিরঝিলে ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ছবিটি তোলা। ছবি: সাহাদাত পারভেজ