পানামা সিটিতে আমেরিকা মহাদেশের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (বামে) ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো (ডানে) একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। পেরুর রাষ্ট্রপ্রধানের কার্যালয় থেকে গতকাল শুক্রবার ছবিটি প্রকাশ করা হয়। ছবি: এএফপি
২ / ১৮
ক্যালিফোর্নিয়ায় সুবিধাবঞ্চিত দক্ষিণ লস অ্যাঞ্জেলসের ১৩ শ’ শিক্ষার্থীকে বিনা মূল্যে জুতা ও পোশাক দেওয়া হয়। শিক্ষার্থীদের বেশিরভাগই স্নাতক করেছেন। ছবি: এএফপি
৩ / ১৮
সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে সেলফি তুলছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। গতকাল শুক্রবার পানামায় আমেরিকা মহাদেশের দেশগুলোর সম্মেলন শুরু হয়েছে। এতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের বৈঠক শুরুর আগে সেলফি তোলেন দুই জগতের দুই তরুণ ব্যক্তিত্ব। ছবি: রয়টার্স
৪ / ১৮
সাগরের ঢেউয়ের তোড়ে এক ঝাঁক ডলফিন চলে আসে উপকূলে। সাগরে নামতে না পেরে ছটফট করছিল তারা। ফলে তাদের বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয় লোকজন। এ ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার জাপানের টোকিও শহরের উত্তর-পূর্বে হোকোতা উপকূলে। ছবি: রয়টার্স
৫ / ১৮
নেপালের রাজধানী কাঠমান্ডুর অদূরে ভক্তপুর শহরে গতকাল শুক্রবার বিসকেত উৎসব উপলক্ষে রথযাত্রা বের হয়। সপ্তাহব্যাপী চলা এ উৎসবের মধ্য দিয়ে নেপালের নতুন বছর শুরু হয়। এ উৎসবে দেবতা ভৈরব ও দেবী ভদ্রকালীর মূর্তি বহনকারী দুটি রথের যাত্রা হয়। ভক্তদের বিশ্বাস, এ উৎসবে যোগদানের মাধ্যমে নতুন বছরে সুস্বাস্থ্য, সৌভাগ্য এবং ব্যাপক শস্য ফলনের আশীর্বাদপুষ্ট হবেন তাঁরা। ছবি: রয়টার্স
৬ / ১৮
রাজধানীর কারওয়ানবাজার ও বাংলামোটরের মধ্যবর্তী কাজী নজরুল ইসলাম সড়কে থাকা বিভাজনের একটি ল্যাম্পপোস্ট বাঁকা হয়ে পরে আছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: মনিরুল আলম
৭ / ১৮
পানামা সিটিতে গতকাল শুক্রবার আমেরিকা মহাদেশের সপ্তম শীর্ষ সম্মেলন শুরুর আগে করমর্দন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। ছবি: রয়টার্স
৮ / ১৮
নিলট ইলেক্ট্রনিক্স-প্রথম আলো ডিজিটাল-এর উদ্যোগে বিশ্বকাপ কুইজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবিটি কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
৯ / ১৮
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রচারণামূলক পোস্টার, লিফলেট ও স্টিকার ছাপানোর কাজে ব্যস্ত রাজধানীর ফকিরাপুলের ছাপাখানাগুলোর কর্মীরা৷ ছবিটি আজ শনিবার দুপুরে তোলা৷ ছবি: আবদুস সালাম৷
১০ / ১৮
বিএনপি-সমর্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল আজ শনিবার মহাখাখীর কড়াইল বস্তিতে গণসংযোগ করেন। ছবি: সাজিদ হোসেন
১১ / ১৮
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের আয়োজনে ও প্রথম আলো ডিজিটালের সহযোগিতায় ‘কুল ওয়ার্ল্ড কাপ ফটো কুইজ ২০১৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবিটি আজ শনিবার কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১২ / ১৮
ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক আজ শনিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৮
মতবিনিময় সভায় আজ চট্টগ্রামের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির ও বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম হাত মেলান। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১৪ / ১৮
সিলেটের হাওরগুলোতে বৈশাখ মাসের আগেই শুরু হয়েছে বোরো ধান কাটা। নতুন ধান ঘরে তোলায় ব্যস্ত কিষান-কিষানিনা। ধান কেটে বাড়ি ফিরছেন এক কৃষক। ছবিটি আজ শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার বাদাঘাট নীলগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৫ / ১৮
ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ সহায়তা ও পুনর্বাসনের দাবিতে আজ শনিবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করে। সোয়েল রানা, বগুড়া
১৬ / ১৮
কামারুজ্জামানের সঙ্গে দেখা করে বেরিয়ে জেল গেটে স্বজনেরা। ছবি: সাজিদ হোসেন
১৭ / ১৮
বাংলাদেশ ক্রিকেট দলকে দেওয়া ক্রিকেট বোর্ডের সংবর্ধনায় ক্রিকেটারদের সঙ্গে অতিথিরা। ছবিটি আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: আবদুস সালাম।
১৮ / ১৮
মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের পর বিজয় মিছিল করে গণজাগরণ মঞ্চ। ছবিটি আজ রাতে রাজধানীর শাহবাগ থেকে তোলা। ছবি: মনিরুল আলম