স্লোভেনিয়ায় পুরোনো আমলের ঐতিহ্যবাহী স্কেটিং পোশাকে প্রতিযোগিতায় অংশ নিয়েছে এক বালিকা। ওডেন নামের একটি ক্লাব আয়োজিত বার্ষিক এই প্রতিযোগিতায় সদস্যরা অংশ নেয়। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স
২ / ১৬
ঝলমলে রোদের দিনে পাহাড়ের পাশে লেকের ধার দিয়ে খুশি মনে বেড়াচ্ছে মানুষ। ছবিটি গতকাল শনিবার জার্মানি থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৬
বিশ্ব ইজতেমার প্রথম দফার আখেরি মোনাজাত আজ রোববার। আখেরি মোনাজাতে যোগ দিতে মুসল্লিরা যাচ্ছেন তুরাগতীরে। ছবি: মনিরুল আলম
৪ / ১৬
পোলেরা নামের ঐতিহ্যবাহী পোশাক পরে পানামার লস সান্তোস প্রদেশের লাস ট্যাবলাসে গতকাল শনিবার বার্ষিক প্যারেডে জড়ো হন শত শত নারী। স্থানীয়দের মতে, অষ্টাদশ শতকে স্পেনের নিম্নবিত্ত পরিবারের নারীরা এ পোশাক পরতেন। বর্তমানে এটি পানামার জাতীয় পোশাক। পুরো পোশাকটি হাতে বানানো হয়, আর গয়নাগুলোও খাঁটি সোনার। ছবি: রয়টার্স
৫ / ১৬
ফ্রান্সের প্যারিসে রম্য সাপ্তাহিক শার্লি হেবদোর কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে প্রধান সম্পাদক ও কার্টুনিস্টসহ ১২ জন নিহত হন। মোমবাতি জ্বালিয়ে নিহত ব্যক্তিদের স্মরণ করছে ফ্রান্সবাসী। মোমের পাশেই রাখা পেনসিলগুলো মতপ্রকাশের স্বাধীনতার প্রতীক। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স
৬ / ১৬
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার রোসা’স ফ্রেশ পিৎজা দোকানে বিনা পয়সায় পিৎজা খাচ্ছেন এক গৃহহীন ব্যক্তি। ওয়াল স্ট্রিটের সাবেক এক গবেষক মাসন ওয়ার্টম্যান ২০১৩ সালের ডিসেম্বরে এটি চালু করেন। ভোক্তাদের দেওয়া অর্থে গরিব ও গৃহহীনদের মধ্যে পিৎজা বিতরণ করা হয়। গত নয় মাসে এই দোকান থেকে সাড়ে আট হাজার পিৎজা দেওয়া হয়েছে। ছবি: রয়টার্স
৭ / ১৬
আর্জেন্টিনার বুয়েনস এইরেসে গরমের দিনে ঝরনার পানিতে নিজেকে শীতল করে নিচ্ছে এক বালক। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৬
কৃষকের বাড়িতে এখনো আমন ধান সংরক্ষণ করে রাখা আছে। চৈত্র মাস পর্যন্ত এভাবেই রাখেন অনেকে। কিন্তু এবার পৌষ মাসে কয়েক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্তূপ করে রাখা ধান নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই তড়িঘড়ি করে চলছে মাড়াই। ছবিটি আজ রোববার রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৯ / ১৬
গাদা ফুলে বাহারি প্রজাপতির নাচন। ছবিটি আজ রোববার খুলনার কপিলমুনি থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার গণভবনে বসে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৬
সাড়ে তিন বছরের ফাতেমাকে মা কম্বল গায়ে দিয়ে ঘুমে রেখে বাইরে যান। তারপর শোনেন ঘরে আগুন। ফিরে এসে আর মেয়েকে জীবিত অবস্থায় পাননি। মৃত মেয়েকে জড়িয়ে বাবা–মার কান্না। ছবি: মানুসরা হোসাইন
১২ / ১৬
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে দলে দলে ধর্মপ্রাণ মানুষেরা ফিরছেন। ছবিটি উত্তরার হাউস বিল্ডিং এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৩ / ১৬
রাজধানীর রায়েরবাজার এলাকার পুলপাড়ের একটি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। ছবি: জাহিদুল করিম
১৪ / ১৬
এই বইয়ের ভেতর কেটে বোমাসদৃশ বস্তু বসানো হয়। সেটি পরে নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনে। ছবি: ফোকাস বাংলা
১৫ / ১৬
মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়া এলাকায় বিকেল সোয়া চারটার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি: আশরাফুল ইসলাম
১৬ / ১৬
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা সরকারের রাজস্ব খাত থেকে প্রদান ও পেনশনব্যবস্থা চালুর দাবিতে আজ সকালে ফরিদপুর শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ফরিদপুর পৌর কর্মচারী সংসদ। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর