ছবিতে আজ (১১ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৮
গাছে বাঁধা দোলনায় দোল খাচ্ছে দুই শিশু। ছবিটি সম্প্রতি এল সালভাদরের উসুলুতান এলাকা থেকে তোলা। সরকারি তথ্যমতে, ওই এলাকায় ৪০ হাজারের বেশি চাষি খরার বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ছবি: এএফপি

২ / ২৮
জার্মানির ইউরোপা থিম পার্কে একটি রাইডে উঠে মজা করছেন কয়েকজন দর্শনার্থী। ৬ জুলাই তোলা ছবিটি আজ শনিবার প্রকাশিত। পার্কটি আজ ৪০ তম বার্ষিকী উদ্‌যাপন করছে। ছবি: এএফপি

৩ / ২৮
রিকশা না নৌযান বোঝা দায়। ভারতের মথুরায় ভারী বৃষ্টিতে রাস্তা সয়লাব। সেই পানিতে রিকশা টেনে নিয়ে যাচ্ছেন চালক। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৪ / ২৮
এথেন্সে পার্লামেন্টে শুক্রবার ভোটাভুটির পর গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসকে অভিনন্দন জানান এক আইনপ্রণেতা। ঋণ পেতে দাতাদের কাছে গ্রিসের দেওয়া নতুন প্রস্তাব পার্লামেন্টে অনুমোদন পেয়েছে। ছবি: রয়টার্স

৫ / ২৮
ও রে আমার পাগলা ঘোড়া, একটু দাঁড়া একটু দাঁড়া! কানাডার অ্যালবার্টায় ক্যালগারি স্ট্যামপিডের একটি পর্বে ঘোড়ার লাফালাফিতে চিৎপটাং এক অশ্বারোহী। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৬ / ২৮
কানাডার টরেন্টোয় শুক্রবার ২০১৫ সালের প্যান অ্যাম গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ভঙ্গিমায় এক নৃত্যশিল্পী। ছবি: এএফপি

৭ / ২৮
রাজধানীর বসুন্ধরা সিটি বিপণিকেন্দ্রে অলংকারের দোকানে এক ক্রেতা পরখ করছেন এই কানের দুলে তাঁকে কেমন মানায়। ছবিটি আজকের। ছবি: ফোকাস বাংলা

৮ / ২৮
কানাডার টরন্টোতে ২০১৫ সালের প্যান আমেরিকান গেমসে আতশবাজির আলোতে উজ্জ্বল সিএন টাওয়ার। ছবিটি গতকাল শুক্রবার তোলা। ছবি: এএফপি

৯ / ২৮
২০১৫ সালের প্যান আমেরিকান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শুক্রবার আয়োজন করা হয় আতশবাজির প্রদর্শনীর। এতে কানাডার টরন্টো অপরূপ রূপে সাজে। ছবি: এএফপি

১০ / ২৮
রোদের আঁচ থেকে রক্ষা পেতে গাছের পাতা দিয়ে বানানো হয়েছে ছাতা। ছবিটি আজ শনিবার দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১১ / ২৮
ঈদের কেনাকাটায় কয়েকটা দিন বাগড়া দিয়েছে বৃষ্টি। আজ একটু রোদের দেখা মিলতেই অনেকে ছুটেছেন বিপণিকেন্দ্রের দিকে। তাই এ রিকশার জট।  ছবিটি আজ দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকার ২ নম্বর সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১২ / ২৮
জাপানের টোকিও থেকে ৮০ কিলোমিটার পূর্বদিকের ইয়াসাশিগাওরা সমুদ্র সৈকতে ৬ জুলাই থেকে চলছে বালু ভাস্কর্যের প্রদর্শনী। বালু দিয়ে তৈরি বুদ্ধের এই ভাস্কর্যের ছবিটি আজ শনিবার তোলা। আশা করা হচ্ছে, এক মাসব্যাপী এই প্রদর্শনীতে ৫০ হাজারের মতো দর্শনার্থী হবেন। ছবি: এএফপি

১৩ / ২৮
ঈদের কেনাকাটায় অনেক তরুণের কাছে জিন্স প্যান্ট অনেক পছন্দের। ফুটপাতে অপেক্ষাকৃত কম দামে কেনার জন্য প্যান্ট দেখছেন এক ক্রেতা। ছবিটি সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২৮
জাপানে এক খেলাধুলার উৎ​সবে প্লাস্টিকের বাবল বল পরে খেলছেন খেলোয়াড়েরা। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: এএফপি

১৫ / ২৮
আজ কবি আল মাহমুদের ৮০ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রেডিও টুডের একটি অনুষ্ঠানে যোগ দিতে মগবাজারের নিজ বাসা থেকে বের হওয়ার সময় লিফটে অসুস্থ বোধ করেন তিনি। পরে স্বজনেরা তাঁকে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যান। ছবিটি দুপুর পৌনে বারোটার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ২৮
মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ১৭ ফ্লাইট নিখোঁজের বছরপূর্তির আয়োজনে অশ্রুসিক্ত এক নারী। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২৮
চীনের বেইজিংয়ের একটি ঘাঁটিতে প্রশিক্ষণ চলার সময় আধাসামরিক পুলিশ সদস্যরা কাদাযুক্ত ডোবায় অনুশীলন করছে। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স

১৮ / ২৮
স্কুল এখন বন্ধ। তাই ছুটির দিনে সকাল বেলায় জমে থাকা বৃষ্টির পানিতে খেলায় মেতে উঠেছে খুদে ফুটবলারেরা। ছবিটি আজ শনিবার সকালে খাগড়াছড়ি পেরাছড়া থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১৯ / ২৮
ইট-বালু দিয়ে সড়কের গর্ত ভরাট করা হয়। বৃষ্টি ও যানবাহনের চাপে তা সরে যায় দ্রুত। দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার এই সংস্কার করছে সড়ক ও জনপথ  কর্তৃপক্ষ। ছবিটি আজ শনিবার দুপুরে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের মজমপুর এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

২০ / ২৮
স্পেনের পাম্পলোনা শহরে চলছে সান ফার্মিন উৎ​সব। এই উৎ​সবের বড় আকর্ষণ, ষাঁড়ের দৌড়। দৌড়ের সময় ষাঁড়ের নিচে পড়ে যান এক ব্যক্তি। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: রয়টার্স

২১ / ২৮
রোজার মধ্যে মুখরোচক খাবার তৈরির অন্যতম উপাদান কাঁচা মরিচ। তাই এর দামও এখন বেশ চড়া। বগুড়ার মহাস্থান হাটে প্রতি ৫ কেজি কাঁচা মরিচ পাইকারি দরে ৪০০ থেকে ৪৬০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ শনিবার বেলা সাড়ে ১১টায় তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২২ / ২৮
ঈদকে ঘিরে নতুন পোশাক কেনা হয়েছে আগেই। এখন চাই মানানসই গয়না। তরুণীরা তাই ভিড় করছেন বাহারি গয়নার দোকানে। ছবিটি আজ শনিবার বগুড়ার নবাববাড়ী সড়কের একটি সাজঘর থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৩ / ২৮
সবজি বেচাকেনাকে ঘিরে প্রতিদিনই বাজার বসে বগুড়ার মহাস্থান হাটে। তবে শনি ও বুধবার বসে হাট। তাই এ দু দিন হাটের পাশে বগুড়া-রংপুর মহাসড়কের ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবিটি আজ শনিবার বেলা ১১টায় তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২৪ / ২৮
ছুটির দিনে আজও রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল তীব্র যানজট। এতে দুর্ভোগে পড়ে মানুষ। ছবিটি আজ বেলা তিনটার দিকে শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৫ / ২৮
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রামেরকান্দা গ্রামের শিশুরা ঈদের জন্য দোকান সাজিয়ে বসেছে। বিক্রি হচ্ছে ঈদ কার্ড, চকলেট, মিমিসহ শিশুতোষ নানা কিছু। মিম, রনি ও সুমনের মতো সবাই নিয়মিত দোকানে বসে ঈদের বেচাকেনা করে। ছবি: সাবিনা ইয়াসমিন

২৬ / ২৮
রাজধানীর শান্তিনগর এলাকার সড়কগুলোতে এমন খোলা ম্যানহোল এবং বড় আকারের গর্ত আছে যত্রতত্র। বৃষ্টি হলেই পানি জমে যায় সড়কগুলোতে। তখনই ভয়াবহ আকার ধারণ করে এই গর্তগুলো। যাত্রীরা শিকার হন দুর্ঘটনার। ছবিটি আজ শনিবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৭ / ২৮
বেতন-বোনাসের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করেন বাংলাদেশ চা-বোর্ডের শ্রমিকেরা। এ সময় সড়কে যানজট লেগে যায়। ছবিটি আজ বেলা সাড়ে তিনটায় নগরের বায়েজিদ বোস্তামী সড়ক থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

২৮ / ২৮
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরের রামারবাগ এলাকায় রাস্তার নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইন ছিদ্র হয়ে গ্যাস বের হচ্ছিল। হঠাৎ সেখানে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। ছবিটি আজ দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ