ছবিতে আজ (১১ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উষ্ণ আতিথেয়তায় আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা (বামে)। ছবিটি বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তোলা। ছবি: এএফপি

২ / ৭
শিশুদের জন্য দুই কাঁধে দুই খেলনার বস্তা নিয়ে হাজির মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সঙ্গে আছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা। বড়দিন উপলক্ষে বুধবার হোয়াইট হাউস প্রেসিডেন্টের কর্মচারীদের নির্বাহী কার্যালয়ের পক্ষ থেকে এ খেলনা বিতরণের আয়োজন করা হয়। ছবি: এএফপি

৩ / ৭
ছবি তোলার জন্য একগাদা পান্ডার ভিড়ে দাঁড়িয়েছেন এক নারী। চীনের আনহুই প্রদেশের হেফি এলাকায় নকল পান্ডার এ প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: রয়টার্স

৪ / ৭
‘ইনহেরেন্ট ভাইস’ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে এসে ছবির জন্য পোজ দিচ্ছেন অভিনেত্রী জোয়ান্না নিউসম। ছবিটি বুধবার হলিউডের টিসিএল চাইনিজ থিয়েটার থেকে তোলা। রয়টার্স

৫ / ৭
‘আমার মাথা ফাটা, ব্যান্ডেজ করার কেউ নেই।’ এটা কোনো মানুষের আকুতি নয়, ২২ দিন ধরে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় ম্যানহোলের ঢাকনা না থাকায় গর্তের সৃষ্টি হওয়ায় কেউ একজন  কথাগুলো লিখে দিয়েছেন। ব্যস্ততম সড়কের এই গর্ত সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ছবিটি আজ বেলা তিনটার দিকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৬ / ৭
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত রুখে দেওয়ার লক্ষ্যে রাজধানীতে প্রেসক্লাবের সামনে বাম সংগঠনগুলোর প্রতিবাদ সমাবেশ। ছবি: মনিরুল আলম

৭ / ৭
প্রচণ্ড শীতের সঙ্গে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। কুয়াশায় ঘেরা এই ছবিটি রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে তোলা। ছবি: হাসান রাজা