ছবিতে আজ (১১ নভেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
২০১৪ সালের ‘গ্ল্যামার উইমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বলিউড তারকা ফ্রিদা পিন্টো। ছবিটি সোমবার নিউইয়র্ক থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৫
বিশ্বের দুই ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (বাঁয়ে) ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের করমর্দন। ছবিটি আজ চীনের রাজধানী বেইজিংয়ের উত্তরাঞ্চলীয় ইয়ানকি লেক এলাকা থেকে তোলা। সেখানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার অর্থনৈতিক সহযোগিতার দেশগুলোর শীর্ষ সম্মেলন (অ্যাপেক সম্মেলন) অনুষ্ঠিত হচ্ছে। ছবি: এএফপি

৩ / ১৫
দ্য ইমিটেশন গেম ছবির প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হলিউড তারকা কিইরা নাইটলি। ছবিটি সোমবার লস অ্যাঞ্জেলেসের ডিজিএ থিয়েটার থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৫
‘গ্ল্যামার ওম্যান অব দ্য ইয়ার’ পুরস্কার নেওয়ার পর মঞ্চে বক্তব্য দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটন। যুক্তরাষ্ট্রের গ্ল্যামার ম্যাগাজিনের পক্ষ থেকে এই বার্ষিক পুরস্কার দেওয়া হয়। ছবিটি সোমবার নিউইয়র্ক থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ১৫
দক্ষিণ কোরিয়ার সিউলে গত এপ্রিলে ফেরিডুবিতে তিন শতাধিক শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্যাপ্টেনকে আজ ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: রয়টার্স

৬ / ১৫
কৃষ্ণকায় বাচ্চা হাতিটিকে গত বর্ষায় নদী থেকে উদ্ধার করা হয়েছিল। পরে একে আরও পাঁচটি শ্বেত হাতির সঙ্গে মিয়ানমারের রাজধানী নেপিদোতে উপাতাসান্তি প্যাগোডার কাছে রাখা হয়। গোসলের সঙ্গে বড়দের সঙ্গে দুষ্টুমিতে মেতেছে সেটি। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স

৭ / ১৫
অ্যাপেক শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার সময় ক্যামেরাবন্দী হলেন বিশ্বের ক্ষমতাধর তিন নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা (বাঁয়ে), রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (মাঝে) ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স

৮ / ১৫
মিয়ানমারের রাজধানী নেপিদোতে শুরু হচ্ছে আশিয়ান শীর্ষ সম্মেলন। এতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের অনেক নেতা যোগ দেবেন। এ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রঙিন ছাতার নিচে দাঁড়িয়ে আছেন এক নিরাপত্তাকর্মী। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স

৯ / ১৫
কেনিয়া-উগান্ডা সীমান্তের কাছে কেনিয়ার পশ্চিমাঞ্চলের সিরিসিয়া জেলার বিস্তীর্ণ মাঠে ফুটে আছে সূর্যমুখী ফুল। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স

১০ / ১৫
দক্ষিণ কোরিয়ার সিউলে ফেরিডুবিতে তিন শতাধিক শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্যাপ্টেনকে আজ ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। নিহত ওই শিক্ষার্থীদের ছবি দিয়ে স্মৃতিফলক তৈরি করা হয়েছে। ছবি: রয়টার্স

১১ / ১৫
নগরের সৌন্দর্য বাড়ানোর জন্য রাজশাহী শহর রক্ষা বাঁধের ধারে লাগানো গাছগুলো কেটে ফেলা হচ্ছে। ছবিটি আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের হাদীর মোড় এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

১২ / ১৫
বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে অভিভাবককে খুঁজছে এক শিক্ষার্থী। ছবিটি আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আজিমপুরে ভিকারুননেছা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৩ / ১৫
বগুড়ায় কাঁচা মরিচের দাম কমতির দিকে। সপ্তাহ খানেক আগেও কাঁচা মরিচের দাম ছিল ২,৩০০ টাকা মণ, গতকাল সোমবার তা দাঁড়ায় ৮০০ টাকায়। এ নিয়ে চিন্তায় পড়েছেন চাষিরা। ছবিটি আজ দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার দড়িপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ১৫
রংপুর বিভাগ মোটর শ্রমিক ফেডারেশন ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদের বাড়িতে আজ সকালে হামলার প্রতিবাদে রংপুর শহরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। ছবিটি আজ সকাল ১০টার দিকে শহরের সাতমাথা সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৫ / ১৫
চলছে আমন ধানের মৌসুম। ধান মাড়াই শেষে শুকাতে ব্যস্ত দুই গৃহবধূ। ছবিটি সোমবার দুপুরে ফরিদপুর সদরের শিবরামপুর পশ্চিমপাড়া জলিরদোপ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর