দুই মাস বয়সী ছানাসহ আফ্রিকার টোপর পরা ধূসর সারস। বিশ্বের বিপন্ন প্রজাতির প্রাণীর মধ্যে এটিও একটি। ছবিটি মঙ্গলবার কলম্বিয়ার মেদেলিনের একটি চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৯
গ্রিক পার্লামেন্টের বাইরে দায়িত্ব পালনের একপর্যায়ে দেশটির প্রেসিডেন্ট গার্ডসের দুই সদস্য। ছবিটি মঙ্গলবার এথেন্সে পার্লামেন্টের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৯
কম্বোডিয়া ও চীনের যৌথ উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে নাচছেন চীনের নৃত্যশিল্পীরা। ছবিটি মঙ্গলবার কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৯
স্পেনে শুরু হওয়া বসন্তকালীন মাদ্রিদ ফ্যাশন উইকের রানওয়েতে নকশাকার মায়া হানসেনের নকশা করা পোশাকে একজন মডেল। ছবিটি মঙ্গলবার মাদ্রিদ থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৯
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে মঞ্চে ব্যালে নাচ পরিবেশন করছেন জোহানেসবার্গ ব্যালে নাচের দুই সদস্য। ছবিটি মঙ্গলবার জোহানেসবার্গ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৯
যুক্তরাজ্যের লন্ডনে মাদাম তুসো জাদুঘরে মঙ্গলবার মার্কিন সংগীত তারকা টেলর সুইফটের (মাঝে) মোমের মূর্তি উন্মোচন করা হয়। তাঁর মূর্তি ঘিরে ছবি তোলার ভঙ্গিতে ভক্তরা। ছবি: এএফপি
৭ / ১৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘স্টিভ: ওয়ান্ডার ইন দ্য কী অব লাইফ—অ্যান অল-স্টার গ্র্যামি স্যালুট’ শীর্ষক একটি অনুষ্ঠানে গান গাইছেন সংগীত তারকা বিয়ন্স নোয়েলস। ছবিটি মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের নোকিয়া থিয়েটার এল এ লাইভ থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১৯
প্রকৃতিতে বসন্ত আসতে মাঝখানে আর এক দিন বাকি। কিন্তু তার আগে বসন্ত এসে গেছে। গাছে গাছে ফুটে আছে শিমুল-পলাশ ফুল। চারদিকে বইছে বসন্তের বাতাস। ছবিটি আজ চট্টগ্রামের মিরসরাই উপজেলার পৌরসভা রেলস্টেশন এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ এক নারীর খোঁজখবর নিচ্ছেন। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৯
রাজধানীর সেগুনবাগিচায় আজ সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ছবি: হাসান রাজা
১১ / ১৯
দেশে চলমান সহিংসতার বিরুদ্ধে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় অগ্নিদগ্ধ রোগীদের বেশে মানববন্ধনে আসেন বাংলাদেশ আওয়ামী প্রচার লীগের নেতা-কর্মীরা। ছবি: হাসান রাজা
১২ / ১৯
বিশ্ব ভালোবাসা দিবস আসতে মাঝখানে আর দুই দিন বাকি। দিনটি উদযাপন করতে এরই মধ্যে থাইল্যান্ডে শুরু হয়ে গেছে গোলাপ ফুল কেনার হিড়িক। ছবিটি আজ ব্যাংককের একটি ফুলের বাজার থেকে তোলা। ছবি: এএফপি
১৩ / ১৯
বিদেশ গমনের জন্য রেজিস্ট্রেশন ফরম পূরণ করে তা জমার দেওয়ার জন্য নিউ ইস্কাটন সড়কে অবস্থিত প্রবাসীকল্যাণ ভবনের সামনে মানুষের দীর্ঘ লাইন। ছবিটি আজ বেলা তিনটার দিকে তোলা। ছবি: মনিরুল আলম
১৪ / ১৯
ফরিদপুর শহরের তারার মেলা ঈশান মেমোরিয়াল আধুনিক শিশু বিদ্যালয়ে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এতে অংশ নেয় শিশু শিক্ষার্থীরা। ছবিটি আজ তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
১৫ / ১৯
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে ইছামতি নদী তীরে ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা। মেলায় উঠেছে বাঘা আইড়, পাঙাশ, চিতল, রুই, কাতলা ও মৃগেলসহ হরেক প্রজাতির মাছ। মাছ ব্যবসায়ী খালেক হোসেন ৭০ কেজি ওজনের বাঘা আইড় মাছের দাম হাঁকিয়েছেন প্রায় এক লাখ টাকা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
১৬ / ১৯
কিশোরদের দুরন্তপনা কত রকমেরই না হয়। বাঁশের লাঠিতে পা রেখে পথ চলছে দুরন্ত দুই কিশোর মিন্টু মিয়া (বাঁয়ে) ও রানা মিয়া। ছবিটি বুধবার দুপুরে রংপুর সদরের জলছত্র এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৭ / ১৯
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। এ সময় তাঁরা বৈঠক করেন। খালেদা জিয়া গত ৩ জানুয়ারি রাত থেকে তাঁর কার্যালয়ে অবস্থান করছেন। ছবি: বিএনপি কার্যালয় থেকে সংগৃহীত
১৮ / ১৯
আগামী শনিবার বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষে ব্যাংকক শহর কর্তৃপক্ষ থাই তরুণ-তরুণীদের মন্দিরে গিয়ে প্রার্থনা করার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ মনে করে, দিবসটি উদযাপনের জন্য অন্য যেকোনো কিছুর চেয়ে এটি একটি ভালো পন্থা। ছবিটি আজ ব্যাংককের একটি পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স
১৯ / ১৯
বিএনপি জোটের হরতাল-অবরোধে সহিংসতায় দগ্ধ মানুষকে দেখতে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দগ্ধ এক শিশুকে দেখে চোখে পানি চলে আসে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর চোখে পানি দেখে কেঁদে ফেলে ছোট্ট ওই শিশুটিও। ছবি: সংগৃহীত।