ছবিতে আজ (১১ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
জাপানের রাজধানী টোকিওর একটি প্রাথমিক স্কুলে গতকাল মঙ্গলবার ভূমিকম্প পরিস্থিতি মোকাবিলার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীদের মহড়া দেওয়া হয়। এরই অংশ হিসেবে দুই শিক্ষার্থী আত্মরক্ষার্থে বেঞ্চের নিচে আশ্রয় নেয়। ২০১১ সালের ১১ মার্চ ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামিতে জাপানে হাজারো মানুষ মারা যায়। আজ ওই ঘটনার চার বছর পূর্তি। ছবি: রয়টার্স

২ / ১৬
যুক্তরাজ্যের সাউদাম্পটনে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন জাহাজের নাম ‘ব্রিটানিয়া’ রাখা হয়। জাহাজটির ভেতরে খাবারের কাউন্টারে মিষ্টান্ন ও কেক দেখছেন যুক্তরাজ্যের অশীতিপর রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি: রয়টার্স

৩ / ১৬
ফ্রান্সের প্যারিসে মঙ্গলবার শরৎ ও শীতকালীন ফ্যাশন উইকে নকশাকার ডিজাইনার ভেনেসা সেওয়ার্ডের তৈরি পোশাক পরা এক মডেল। ছবি: রয়টার্স

৪ / ১৬
জাপানের ফুকুশিমায় আজ বুধবার ২০১১ সালের ১১ মার্চ সুনামিতে নিহত স্বজনের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই নারী। ছবি: এএফপি

৫ / ১৬
জাপানে ২০১১ সালের ১১ মার্চ ভূমিকম্প ও সুনামিতে নিহত ব্যক্তিদের স্মরণে আজ বুধবার মিয়াগির নাতোরি এলাকার আকাশে পায়রা আকৃতির বেলুন ওড়ানো হয়। ছবি: এএফপি

৬ / ১৬
অবরোধ-হরতালের প্রথম দিকে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা কিছুটা কম ছিল। তবে দিন দিন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল চলাকালে আজ বুধবার ব্যস্ত সময় পার করতে দেখা যায় বন্দরের শ্রমিকদের। ছবি: সৌরভ দাশ

৭ / ১৬
বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। ছবিটি চট্টগ্রাম নগরের কাজির দেউড়ি এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

৮ / ১৬
কৃষক এরফান আলী বাড়ির পাশে ৩৬ শতাংশ জমিতে ডালিম ও আমের বাগান করেছেন। এবার ডালিমের ফলন ভালো হয়েছে। পোকা-মাকড় থেকে রক্ষা করতে এরফান আলীর ছেলে নাদিম হোসেন ডালিম পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন। ছবিটি আজ বুধবার বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদিপা গ্রামের পলিপাড়া থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ১৬
পশ্চিম জার্মানির ডুসেলডর্ফের বোটানিক্যাল গার্ডেনে ‘শিল্পীদের রূপসজ্জার ডিজাইন শো’ অনুষ্ঠানের জন্য অপেরা গায়িকা মারিয়া পোপাকে সাজাচ্ছেন দুই রূপসজ্জাকারী। ছবি: এএফপি

১০ / ১৬
সিলেটের সুরমা নদীর পানি কমছে। সেই পানিতে প্লাস্টিকের বস্তা দিয়ে নিজেদের তৈরি করা নৌকায় ভেসে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১১ / ১৬
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতালের মধ্যে সিলেট নগরের বড় পাইকারি বাজার কালীঘাটে বিভিন্ন উপজেলা থেকে মালামাল নিতে আসা ট্রাকের সারি। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ১৬
বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় বিজ্ঞান আন্দোলন মঞ্চ। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আগে মিছিল করে সংগঠনটি। ছবি: আবদুস সালাম

১৩ / ১৬
প্রকৃতিতে শীত শেষে এখন বসন্ত। গাছে গাছে আসছে নতুন পাতা। প্রকৃতির নানা বর্ণিল রূপ মুগ্ধ করে তোলে নগরবাসীকে। ছবিটি দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৪ / ১৬
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি র‍্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদকে হাতকড়া ছাড়াই আজ আদালতে হাজির করা হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য নারায়ণগঞ্জ

১৫ / ১৬
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি র‍্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা মেজর আরিফকে হাতকড়া ছাড়াই আজ আদালতে হাজির করা হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৬ / ১৬
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি র‍্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা এম এম রানাকে হাতকড়া ছাড়াই আজ আদালতে হাজির করা হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য নারায়ণগঞ্জ