ছবিতে আজ ( ১১ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
বর্ষা আসার আগেই এসেছে কদম ফুল। ফুল হাতে হাসিতে ভরে গেছে শিশুটির মুখ। ছবিটি আজ সিলেটের সুরমা উপজেলা পরিষদের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২ / ২০
রাজধানীতে আজ সকালে আকাশ কালো করে নামে ঝুমবৃষ্টি। ছবিটি হাজারীবাগ মোড় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৩ / ২০
রাজধানীতে আজ সকালে বৃষ্টির সময় ঝড়ো বাতাসে উল্টে যায় মালবোঝাই একটি রিকশাভ্যান। ছবি: জামিউল ইসলাম

৪ / ২০
রাজধানীতে সকালের বৃষ্টিতে পানি জমে গেছে হাজারীবাগ মোড়ের রাস্তায়। ছবি: জাহিদুল করিম

৫ / ২০
রাজধানীতে আজ সকালে ধূসর আলোতে হেডলাইট জ্বেলে যাচ্ছে গাড়ি। ছবিটি কারওয়ান বাজারের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সড়ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৬ / ২০
রাজধানীতে আজ সকালে ঝড়বৃষ্টি হয়। এ সময় কারওয়ান বাজারের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সড়কে যানজট সৃষ্টি হয়। ছবি: জামিউল ইসলাম

৭ / ২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

৮ / ২০
বর্ষবরণের দিন নারী লাঞ্ছনাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা মহানগর পুলিশের কার্যালয় ঘেরাও করতে যাওয়ার সময় গতকাল রোববার ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর বর্বর হামলা করে পুলিশ। প্রতিবাদে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। ছবি: মনিরুল আলম

৯ / ২০
মস্কোয় তচাইকভস্কি কনসার্টে হলে রোববার নমস্তে রাশিয়া নামের এক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাশিয়ার সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ভ্লাদিমির মেদিনস্কি। ছবিটি রাশিয়ার প্রেসিডেন্ট প্যালেস থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ২০
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের সমুদ্র উপকূলে এক নৌযান থেকে ১০ মে ৪৬৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। লকসোকন শিবিরে তাঁদের মধ্যে আজ পুরোনো কাপড় বিতরণ করছেন করেন এক পুলিশ সদস্য। ছবি: রয়টার্স

১১ / ২০
বৈশাখের দাবদাহের সময় বৃষ্টি আর ঠান্ডা হাওয়া স্বস্তি দিলেও ঘর থেকে বের হওয়া নগরবাসী কিছুটা বিড়ম্বনায় পড়ে। ছবিটি সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১২ / ২০
রাজধানীর পুরানা পল্টন লেনে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ চলছে কয়েক দিন ধরে। সোমবার সকালে ঝোড়ো বৃষ্টিতে মাটি সরে গিয়ে দেবে যায় পাশের রাস্তা। পরে ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৩ / ২০
রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের মিলনায়তনে সোমবার দুপুরে ইন্টারনেট ডট ওআরজি বিষয়ক এক কর্মশালায় অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকেরা। ছবি: জাহিদুল করিম

১৪ / ২০
বরিশালের বাবুগঞ্জ এলাকার রহমতপুর বাজারে আগুন লেগে প্রায় ১০টি দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ছবিটি সোমবার বিকেলে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

১৫ / ২০
স্থানীয় সামাজিক সংগঠন ‘একজ’-এর উদ্যোগে সমাজ সচেতনতামূলক ব্যতিক্রমধর্মী ক্রিকেট টি-টুয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সোমবার বিজয়ীদের মাঝে বই, বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ তুলে দেওয়া হয়। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ প্রতিনিধি

১৬ / ২০
নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে প্রথম আলো ও গ্রামীণ ফোনের উদ্যোগে ‘সবার জন্য ইন্টারনেট’-এর বাছাইপর্বে কুইজ বিজয়ী শিক্ষার্থীরা মোবাইলে ইন্টারনেট ব্রাউজিং করছে। ছবিটি সোমবার তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৭ / ২০
রসালো ফল জামরুল। সামনে আসছে ফলের মাস জ্যৈষ্ঠ। এর মধ্যেই গাছে গাছে বিভিন্ন ফল এসেছে। জামরুলের ছবিটি সোমবার সিলেট নগরের তোপখানা এলাকায় কোতোয়ালি মডেল থানা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৮ / ২০
ফুলে ফুলে ভরে গেছে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. ফজলে রাব্বী হলের সোনালু ফুলের গাছটি। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম।

১৯ / ২০
ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর এলাকায় এ বছর ব্যাপক ফলন হয়েছে লিচুর। গাছ থেকে ছেঁড়া লিচু বাগানে বসেই আঁটি বাঁধছেন চাষিরা। ১০০০ লিচু বিক্রি হচ্ছে ১৫০০ টাকায়। ছবিটি সোমবার দুপুরে জাহাপুর গ্রামের কুটিচাঁন শিকদারের বাগান থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২০ / ২০
প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য ডিএমপি কার্যালয়ের সামনে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে আজ সোমবার রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল বের করে। ছবি: মনিরুল আলম