দিওয়ালি উৎসব উপলক্ষে ভারতের ত্রিপুরায় মাটির প্রদীপ বানাতে ব্যস্ত এক কুমার। ছবিটি গতকাল তোলা। ছবি: আইএএনএস
২ / ৯
চলতি বছর মিস সুইজারল্যান্ড সুন্দরী প্রতিযোগিতায় জয়ের মুকুট পরে উচ্ছ্বসিত ল্যাটিশিয়া গুয়ারিনো। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স
৩ / ৯
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের সঙ্গে কোলাকুলি করছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবিটি শনিবার তোলা। ছবি: রয়টার্স
৪ / ৯
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ওরিগন ডাকস ও ইউসিএলএ ব্রুইন্সের মধ্যে রাগবি খেলা চলাকালে চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
৫ / ৯
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সিদুলিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ ভোরে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। ছবি: এম সাদেক, কুমিল্লা
৬ / ৯
কুয়াশায় শিশির ভেজা ঘাস শীতের আগমনী বার্তাই দিচ্ছে । ভোরের দিকে কুয়াশায় ঢাকা থাকে সবুজ প্রকৃতি। ছবিটি রাঙামাটির শহরতলির রাঙ্গাপানি গ্রাম থেকে রোববার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি
৭ / ৯
বিদ্যালয়ে যাওয়ার পথে জলাশয়ের কচুরিপানার ফুল তুলে আনন্দে মেতেছে এই শিশুরা। ছবিটি রোববার দুপুরে রংপুর নগরের আমাশু এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
৮ / ৯
সকাল থেকে আকাশে ঘন কালো মেঘের আনাগোনা। দুপুর সাড়ে ১২টা থেকে অঝোর ধারায় নামে বৃষ্টি । এতে দুর্ভোগে পড়ে অনেকেই। ছবিটি বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
৯ / ৯
ঈদ ও পূজার ছুটি শেষে দক্ষিণাঞ্চলের মানুষ কর্মস্থলে যোগ দিতে শুরু করেছেন। রোববার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে কাঠের সেতুতে লঞ্চে উঠতে উপচে পড়া ভিড়। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ