পোল ভল্টে অংশ নেওয়ার পর তিন প্রতিযোগী (বাঁ থেকে) তিউনিসিয়ার ডোরা মাহফাউদি, শিরিন বালতি ও মরক্কোর নাসরিন দিনার। ছবিটি মঙ্গলবার ১৯তম আফ্রিকান চ্যাম্পিয়নশিপস প্রতিযোগিতা থেকে তোলা। ছবি: এএফপি
২ / ২০
ভারতের স্বাধীনতা দিবস সামনে রেখে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফের নারী সদস্যরা। ছবিটি সোমবার ত্রিপুরা রাজ্যের ধানপুর গ্রাম থেকে তোলা। ১৫ আগস্ট উদযাপন করা হবে ভারতের স্বাধীনতা দিবস। ছবি: রয়টার্স
৩ / ২০
ইসলামি উগ্রপন্থীদের ভয়ে ট্রাকে করে সিরিয়ার সীমান্তের দিকে যাচ্ছে ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের মানুষ। ছবিটি সিনজার শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ২০
বিশাল ‘সুপারমুনের’ আলোতে রোলার কোস্টারের ট্র্যাকের ওপর বসে আছে একঝাঁক নিশাচর পাখি। ছবিটি সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ২০
ফুল দিয়ে হলিউড তারকা রবিন উইলিয়ামসকে শ্রদ্ধা জানানো হয়। সোমবার ক্যালিফোর্নিয়ায় রবিনের ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। অস্কারজয়ী এই অভিনেতা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ছবিটি লস অ্যাঞ্জেলেসের হলিউড ওয়াক অব ফেইম থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ২০
‘দ্য এক্সপেনড্যাবলস ৩’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জেনেগার। ছবিটি সোমবার হলিউডের টিসিএল চাইনিজ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ২০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘দ্য গিভার’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অভিনেত্রী-গায়িকা টেলর সুইফট। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি
৮ / ২০
মুক্তির প্রতীক্ষিত ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবিটির প্রচারণা অনুষ্ঠানে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন (বাঁয়ে) ও অর্জুন কাপুর। ২৫ আগস্ট ছবিটি ভারতে মুক্তি পাবে। ছবি: এএফপি
৯ / ২০
অস্ট্রেলিয়ার সিডনিতে এক সংবাদ সম্মেলনে (বাঁ থেকে ডানে) অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড জনস্টন, পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল। আজ অসমিন বৈঠক শেষে সিডনির অ্যাডমিরালটি হাউসে এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: রয়টার্স
১০ / ২০
ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। এখন এই ধ্বংসস্তূপই তাঁর ঠিকানা। ছবিটি আজ গাজার পার্শ্ববর্তী শেজায়া এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স
১১ / ২০
সাংবাদিকদের নিয়ে সমাজকল্যাণমন্ত্রীর কুরুচিপূর্ণ ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আজ মঙ্গলবার সিলেট প্রেসক্লাবের উদ্যোগে শহীদ মিনারের সামনে মানববন্ধন করা হয়। ছবি: ফোকাস বাংলা
১২ / ২০
রংপুর নগরে চার লেন সড়কের কাজ চলছে। এ কারণে যানজট বেড়ে গেছে। তার ওপর আবার দিনের বেলায় প্রধান সড়কে ঢুকছে ট্রাক। ফলে প্রতিদিনই বাড়ছে মানুষের ভোগান্তি। ছবিটি আজ মঙ্গলবার রংপুরের জাহাজ কোম্পানি মোড় থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৩ / ২০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন কমপ্লেক্সের বেহাল দশা। কর্মদিবসের বেশির ভাগ সময়ই থাকেন না নির্বাচিত চেয়ারম্যান ও সচিব। ফলে ইউনিয়নবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৪ / ২০
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের বিভিন্ন এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। অভিযান চলাকালে নগরের জিইসি মোড় এলাকায় দোকানিরা মালামাল সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১৫ / ২০
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের র্যালি। এ জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের সড়কে যান চলাচল বন্ধ। শাহবাগের মোড় থেকে দীর্ঘ যানজটের চিত্র। ছবি: মনিরুল আলম
১৬ / ২০
প্রচারণামূলক এক অনুষ্ঠানে গতকাল সোমবার ভারতের মুম্বাইয়ে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’খ্যাত বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবি: এএফপি
১৭ / ২০
মুন্সিগঞ্জের মাওয়ায় লঞ্চডুবিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ভিমেরকান্দা গ্রামের একই পরিবারের পাঁচজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ বোন, ভাবি ও ভাতিজির ছবি নিয়ে ওই পরিবারের শহীদুলের আহাজারি। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
১৮ / ২০
গাছ রোপণের এখনই সময়। তাই নার্সারিগুলোতে গাছের চারা বিক্রির ধুম পড়েছে। নার্সারির নারী শ্রমিকেরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি আজ মঙ্গলবার রংপুর সদর উপজেলার পাগলাপীরের নাসিম নার্সারি থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর
১৯ / ২০
স্কুলের মাঠ, সড়ক সব জায়গায় জোয়ারের পানি। আর এর মধ্যেই নিজের প্রিয় বই-খাতা-জামা রক্ষা করে কোমর-পানি পাড়ি দিচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
২০ / ২০
রাজধানীর পুরান ঢাকার চম্পাতলী এলাকায় আজ মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ আগুন নেভাতে দমকল বাহিনীর সাতটি ইউনিট কাজ করেছে। ছবি: মনিরুল আলম