ছবিতে আজ (১২ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
সবুজ ঘাসের মাঝে থাকা কুটোর ওপর বসে আছে এক গঙ্গাফড়িং। ছবিটি মঙ্গলবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

২ / ২৩
বিক্রির জন্য শাপলা তুলে নৌকায় সাজিয়ে রাখছে শিশুটি। ছবিটি মঙ্গলবার মুন্সিগঞ্জের সিরাজদিখানের দানিয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৩ / ২৩
কাদাপানিতে চলছে হাতড়ে মাছ ধরা। ছবিটি মঙ্গলবার সদর উপজেলার কল্পা গ্রাম থেকে তোলা। ছবি: জগলুল পাশা

৪ / ২৩
সিঙ্গাপুরে একটি জলাধারে আজ বুধবার পানির মান পরীক্ষায় দুটি রোবট রাজহাঁস নামানো হয়েছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর–এর এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউটের গবেষকেরা এই রোবট তৈরি করেন। ছবি: রয়টার্স

৫ / ২৩
গোধূলির লালে রক্তিম মেঘমালা। ছবিটি মঙ্গলবার লসঅ্যাঞ্জেলসের ডজার স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২৩
জার্মানিতে ইউরোপিয়ান ইকোয়েস্ট্রিয়ান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিন ঘোড়ার গাড়িতে করে আসছেন অংশগ্রহণকারী ও অতিথিরা। ঘোড়দৌড়ের এই প্রতিযোগিতা ২৩ আগস্ট পর্যন্ত চলবে। ছবিটি মঙ্গলবার পশ্চিম জার্মানির আচেন থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২৩
সবুজ ঘাসের বনে দুষ্টু কাঠবিড়ালির উঁকিঝুঁকি। ছবিটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রে উইসকনসিনের হুইসলিং স্ট্রেইটস মাঠের কাছ থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২৩
সড়কের ধারে জাল শুকাতে দিয়েছেন হাবিবুর রহমান। ছবিটি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর চকপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ২৩
বগুড়ার দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মর্ত্তুজাপুরে ইরামতি খালের ওপর নির্মিত সেতুর দুই পাশের রেলিং কেটে নিয়েছে দুর্বৃত্তরা। ধসে গেছে সেতুর এক পাশ। সেখানে লাল কাপড় টাঙিয়ে পথচারীদের ঝুঁকির ব্যাপারে সতর্ক করা হচ্ছে। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২৩
সিলেটের জৈন্তাপুর উপজেলার কৃষি গবেষণা কেন্দ্রে শতাধিক গাছে ধরেছে জাম্বুরা। গবেষণা কেন্দ্র থেকে জাম্বুরাগুলো সাধারণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ২৩
বর্ষার সময় গ্রামে-গঞ্জে নৌকার চাহিদা বেড়ে যায়। ফরিদপুর সদরের কবিরপুর এলাকার মুজিবর সিকদার সিঅ্যান্ডবি ঘাট এলাকা থেকে ১২ হাজার টাকা দিয়ে নৌকা কিনে ভ্যানে করে বাড়ি ফিরছেন। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১২ / ২৩
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাঠানঠুলীর মোড় এলাকায় ব্যস্ততম সড়ক দখল করে চলছে নির্মাণ সামগ্রীর ব্যবসা। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ছবি: পাপ্পু ভট্টাচার্য, নারায়ণগঞ্জ

১৩ / ২৩
রাজধানীর সার্কিট হাউস রোডে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্য ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বুধবার বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

১৪ / ২৩
অল্প পানিতে মাছ ধরার জন্য দোয়ারী বেশ উপকারী। সেই দোয়ারী বিক্রির জন্য নৌকায় করে মানিকগঞ্জের হরিরামপুরে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী বিল্লাল ভূঁইয়া। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা ট্রলারঘাট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৫ / ২৩
বাংলাদেশের পোশাক খাত নিয়ে সিপিডি আয়োজিত সংলাপে রেহমান সোবহান। আজ বুধবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এ সংলাপের আয়োজন করা হয়। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ২৩
রাজধানীর কড়াইল বস্তিতে পৌঁছার জন্য সেখানকার বাসিন্দাদের কাছে এখনো নৌকাই যোগাযোগের সবচেয়ে ভালো বাহন। ছবি: সাইফুল ইসলাম

১৭ / ২৩
ময়লায় ভরে গেছে গুলশান লেক। এর ফলে লেকটি মশা ‘উৎপাদনের মেশিনে’ পরিণত হয়েছে। পানির দুর্গন্ধের কারণেও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। ছবি: সাইফুল ইসলাম

১৮ / ২৩
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে দুর্নীতিবিরোধী র‍্যালি বের করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ছবি: আবদুস সালাম

১৯ / ২৩
কয়েক দিন ফিটনেসহীন গাড়ি আটকের ফলে রাজধানীতে যাত্রীবাহী যানবাহনের সংখ্যা একেবারে কমে গেছে। আর তাই ঝুঁকি নিয়ে হলেও এভাবেই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। ছবিটি বুধবার বেলা তিনটার দিকে খামারবাড়ী এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২৩
বাসের ভেতর জায়গা না পেয়ে এভাবেই বাসের পা-দানিতে দাঁড়িয়ে যাতায়াত করছেন যাত্রীরা। ছবিটি বনানী এলাকা থেকে তোলা। ছবি: সাহাদাত পারভেজ

২১ / ২৩
নগরের মতিঝিল এজিবি কলোনির ঝুঁকিপূর্ণ ভবন থেকে অবৈধ বসতি স্থাপনা উচ্ছেদ করছেন গণপূর্ত বিভাগের কর্মকর্তারা। ছবি হাসান রাজা

২২ / ২৩
পাঠকের হাতে পৌঁছে দিতেই দৈনিক সংবাদপত্র নিয়ে বের হচ্ছেন হকাররা। রাজধানীর আসাদগেট থেকে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন।

২৩ / ২৩
সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রাম এলাকায় চিংড়ির ঘেরে ফিঙে পাখিরা। ছবিটি গত মঙ্গলবার তোলা। ছবি: জাহিদুল করিম