ছবিতে আজ (১২ এপ্রিল ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
হাত মেলাচ্ছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো (বাঁয়ে) ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্পর্কের জমাট বরফ গলিয়ে বন্ধুত্বের বন্ধনে জড়াতে উন্মুখ দুই নেতা। ছবিটি শনিবার পানামা সিটি থেকে তোলা। ছবি: এএফপি

২ / ২৩
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে শনিবারের গুলির ঘটনার পর বম্ব স্কোয়াডের এক সদস্যের তৎপরতা। ছবি: এএফপি

৩ / ২৩
সম্পর্কের বরফ গলছে এই করমর্দনে। হাত মেলাচ্ছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো (বাঁয়ে) ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: এএফপি

৪ / ২৩
ফাঁসি কার্যকর করার পর কঠোর নিরাপত্তায় কামারুজ্জামানের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি গতকাল শনিবার রাতের। ছবি: ফোকাস বাংলা

৫ / ২৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার পোস্টকমরি চরপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ছবি: সোহেল মহসিন শিপন

৬ / ২৩
বিশ্ব যখন পথশিশু দিবস পালন করছে তখন ম্যানিলার রাস্তায় একটি কুকুরছানার সঙ্গে খেলছে এই শিশুটি। পথেই তার খাওয়া, ঘুম, খেলা। ছবি: এএফপি

৭ / ২৩
ইট-পাথরের নগরে পাখপাখালির দেখা ​মিলে না বললেই চলে। তাও যদি আবার হয় জাতীয় পাখি দোয়েল, তো কথাই নেই। তবে আজ রোববার সকালে বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় একটি গাছের মগডালে দেখা মেলে দোয়েল পাখির। ছবি: সোয়েল রানা, বগুড়া

৮ / ২৩
দুই দিন পর পয়লা বৈশাখ।  সেদিন সকালে পান্তা-ইলিশ খাওয়া একটি রেওয়াজে পরিণত হয়েছে। আর এ সুযোগে ইলিশের বাজার এখন আকাশচুম্বী। শান্তিনগর বাজারে এক বিক্রেতা ক্রেতাদের আকৃষ্ট করতে ইলিশ তুলে দেখাচ্ছেন। ছবিটি আজ রোববার তোলা। ছবি: ফোকাস বাংলা

৯ / ২৩
পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরে মৃৎ​ ও কারুশিল্পের দোকানগুলোতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দোকানিরা। ছবিটি আজ রোববার তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ২৩
পয়লা বৈশাখ উদ্‌যাপনে দেশজুড়ে চলছে নানা প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের দেয়ালগুলো প্রতিবারের মতো এবারও সাজছে নতুন সাজে। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১১ / ২৩
পানামার রাজধানী পানামা সিটিতে গতকাল উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর শীর্ষ সম্মেলনের (এসওএস-সামিট অব দি আমেরিকাস) শেষ দিনে আলোচনার এক ফাঁকে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। ছবি: রয়টার্স

১২ / ২৩
জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে আজ সকালে ঢাকায় ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিল বের করেন দলের সমর্থকেরা। এ সময় তাঁরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। ছবি: সাজিদ হোসেন

১৩ / ২৩
জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে আজ সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ঝটিকা মিছিল বের করেন দলের সমর্থকেরা। এ সময় তাঁরা গাড়ি ভাঙচুর করতে শুরু করলে যাত্রীদের অনেকেই ভয়ে চলন্ত বাস থেকে লাফ দেন।  ছবি: সাজিদ হোসেন

১৪ / ২৩
পানামার রাজধানী পানামা সিটিতে গতকাল উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর শীর্ষ সম্মেলনের (এসওএস-সামিট অব দি আমেরিকাস) দ্বিতীয় দিনের আলোচনার এক ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ কির্চনার। ছবি: এএফপি

১৫ / ২৩
বাড়ি ভাঙার জন্য দেওয়া ক্ষতিপূরণে রাজী হননি ছোট বাড়িটির মালিক। এজন্য বাড়িটি না ভেঙেই বাকি রাস্তাটি নির্মাণ করে কর্তৃপক্ষ। ছবিটি চীনের সায়ত্বশাসিত গুয়াংজি ঝুয়ান অঞ্চলের নাননিং এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৬ / ২৩
ব্রাজিলের রিও দ্য জেনেরিও ইউরকা সমুদ্র সৈকতে মাছ খুঁজে বেড়াচ্ছে তিন শিশু। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২৩
আজ রোববার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় কেআইবি কমপ্লেক্সে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মত বিনিময় করে নির্বাচন কমিশন। সেখানে মেয়র পদের চার প্রার্থী (বা থেকে জোনায়েদ সাকি, মাহী বদরুদ্দোজা চৌধুরী, আনিসুল হক ও তাবিথ আউয়াল) এভাবেই ক্যামেরায় ধরা পড়েন। ছবি: সাজিদ হোসেন

১৮ / ২৩
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী আজ রোববার সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় জনসংযোগ করেন। ছবি: সাজিদ হোসেন

১৯ / ২৩
মাস খানেক ধরে ওয়াসার তত্ত্বাবধানে পয়োনিষ্কাশনের পাইপ বসানোর কাজ চলছে রাজধানীর আজিমপুর মোড় থেকে পলাশী মোড় পর্যন্ত সড়কে। এতে করে যানবাহন ও পথচারীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: জাহিদুল করিম

২০ / ২৩
গত কয়েক দিন ধরে দেখা নেই বৃষ্টির। অথচ বোরো ধানের জমিতে দরকার প্রচুর পানি। তাই সেচের সাহায্যে জমিতে পানি দিতে হচ্ছে। মাস খানেকের ​মধ্যেই ধান ঘরে ওঠবে। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২১ / ২৩
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে ফুলবিজুকে বরণ করে নিচ্ছেন আদিবাসী তরুণীরা। ছবিটি আজ রোববার সকাল সাতটায় রাঙামাটির ডিসি বাংলো এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

২২ / ২৩
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার মেহেদীবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।

২৩ / ২৩
রাজধানীর কাজী নজরুল ইসলাম সড়কের পান্থকুঞ্জের সামনে একটি লাইট পোস্ট বাঁকা হয়ে পড়ে ছিল। প্রথম আলো অনলাইনে ছবিটি শনিবার প্রকাশ হলে আজ রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে মেরামত করা হয়। ছবি: মনিরুল আলম