যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় রোববার অনুষ্ঠিত হয়েছে ৭২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী ও সংগীত তারকা অ্যানা ফারিস। ছবিটি রোববার বেভারলি হিলটন হোটেল থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৭২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠানে মার্কিন অভিনেত্রী ডাকোরা জনসন। ছবিটি রোববার বেভারলি হিলটন হোটেল থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৪
ভ্যানে করে স্কুলে যাচ্ছে দুই শিশু শিক্ষার্থী। ছবিটি আজ পাকিস্তানের গোলযোগপূর্ণ শহর পেশোয়ার থেকে তোলা। উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওই শহরের সেনা কর্তৃপক্ষ পরিচালিত স্কুলে তালেবানের হামলায় ১৫০ জন নিহত হওয়ার পর আজই প্রথম সেখানে স্কুল খুলেছে। ছবি: এএফপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে আজ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৪
চুয়াডাঙ্গায় তীব্র শীত থেকে রক্ষা পেতে আগুন পোহানো চলছে। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৪
রংপুরে অবরোধের মধ্যে দুই শিশুকে নিয়ে ভ্যানে করে যাচ্ছেন এক মা। ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৪
ব্যানার নিয়ে স্লোগান দিতে দিতে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে যাচ্ছে একটি মিছিল। ছবি: মনিরুল আলম
১০ / ১৪
সমাবেশে যাওয়ার আগে কর্মী ও সমর্থকদের মধ্যে টুপি বিতরণ। ছবি: মনিরুল আলম
১১ / ১৪
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে মিছিল নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ছবিটি আজ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১২ / ১৪
নরসিংদীতে আজ হরতাল চলাকালে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে একটি রেলসেতুতে আগুন ধরিয়ে দেয় হরতাল-সমর্থকেরা। ছবি: প্রথম আলো
১৩ / ১৪
এখন চলছে ট্রেনের শিডিউল বিপর্যয়। এ কারণে প্লাটফর্মে ট্রেনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। দুর্ভোগে পড়েছে তারা। ছবিটি আজ দুপুরে চট্টগ্রাম শহরের নতুন স্টেশন থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম