ছবিতে আজ (১২ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
রাজধানীর জিগাতলা থেকে মিরপুর সড়কে চলা যাত্রীবাহী লেগুনায় চালকের সহকারী হিসেবে কাজ করে এই শিশু। আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসেও ঝুঁকিপূর্ণ কাজে ব্যস্ত সে। ছবিটি জিগাতলা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২ / ১৫
দক্ষিণ কোরিয়ার সিউলে মার্স ভাইরাস প্রতিরোধে মাস্ক পরে কেনাকাটা করছেন এক নারী। ছবিটি বৃহস্পতিবারের। দেশটিতে মার্স ভাইরাসে আক্রান্ত হচ্ছেন অনেকে। ছবি: রয়টার্স

৩ / ১৫
জানালা দিয়ে জটাচুল এলিয়ে দিয়ে সুন্দর গাড়ি চালাচ্ছেন এই মেক্সিকান। ছবিটি বৃহস্পতিবার মেক্সিকো সিটি থেকে তোলা। ছবি: রয়টার্স

৪ / ১৫
রোমে একটি স্টেশনে শুয়ে ঘুমাচ্ছেন ক্লান্ত দুই অভিবাসন-প্রত্যাশী। গতকাল বৃহস্পতিবার শতাধিক অভিবাসন-প্রত্যাশীকে সাগর থেকে উদ্ধার করে ইতালিতে নেওয়া হয়। ওই স্টেশনের কাছে অস্থায়ীভাবে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়। ছবি: রয়টার্স

৫ / ১৫
মাছলোভী পেলিক্যান উড়ছে মৎস্যজীবীদের নৌকার ওপর। ছবিটি বৃহস্পতিবার চিলির লা সেরেনা থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ১৫
আগুয়ান ডলফিনের দিকে তাকিয়ে দুই সার্ফার। ছবিটি আজ অস্ট্রেলিয়ার সিডনির সাগরসৈকত থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ১৫
পানি থেকে উঠে আসছে হাঁসের ঝাঁক। ছবিটি আজ রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৫
নারায়ণগঞ্জের মিশনপাড়ায় ঝুঁকি নিয়ে কাজ করছেন এক শ্রমিক। ছবিটি গতকালের। ছবি: ইমরান আহম্মেদ

৯ / ১৫
দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় যানবাহনের লম্বা সারি। ছবিটি আজ শুক্রবার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ

১০ / ১৫
পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠেছে বসতবাড়ি। প্রতিবছর বর্ষা এলেই এদের নিয়ে উদ্বিগ্ন হয় প্রশাসন। কিন্তু সমস্যার সমাধান হয় না। ছবিটি চট্টগ্রাম নগরের লালখান বাজার পানির ট্যাংক পাহাড় এলাকা থেকে আজ শুক্রবার দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১১ / ১৫
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কয়েকটি প্রতিষ্ঠানের উদ্যোগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে বের হয় ভূমিকম্প সচেতনতা বিষয়ক র‍্যালি। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৫
রাজশাহী জেলা সমিতির উদ্যোগে আজ শুক্রবার তেজগাঁওয়ের এসিআই সেন্টারে ১০৫ প্রজাতির আম নিয়ে আম উৎসবের আয়োজন করা হয়। ছবি: আবদুস সালাম

১৩ / ১৫
মুষলধারে বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচার জন্য রিকশার পলিথিন দিয়ে মাথা ঢাকবার চেষ্টা করছে এক পরিবার। ছবিটি শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৪ / ১৫
রমজানের আগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করার দাবিতে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার সমিতি শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। ছবি: আশরাফুল আলম

১৫ / ১৫
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নৃত্য শিল্পীরা শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উৎসবে নৃত্য পরিবেশন করে। ছবি: আশরাফুল আলম