মেক্সিকোর স্যান মার্কোসে একটি আশ্রয়কেন্দ্রে দুই শিশু। গতকাল শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলে একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়। ওই এলাকার মানুষ আশ্রয় নিয়েছে এই আশ্রয়কেন্দ্রে। ছবি: এএফপি
২ / ২০
কে কতক্ষণ ষাঁড়ের পিঠে থাকতে পারে চলছে তারই প্রতিযোগিতা। কিন্তু নাছোড়বান্দা ষাঁড়কে কী এত সহজে বশে আনা যায়! কানাডার অ্যালবার্তায় এক প্রতিযোগীকে পিঠ থেকে ফেলে দিচ্ছে একটি ষাঁড়। ছবিটি শনিবারের। ছবি: রয়টার্স
৩ / ২০
মোনাকোর প্রিন্স অ্যালবার্টের সিংহাসনে আরোহণের এক দশক পূর্তি ছিল শনিবার। অনুষ্ঠানে প্রিন্স ও প্রিন্সেস চার্ললিন একে অন্যকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। ছবি: রয়টার্স
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় একদিনের খেলা শুরুর আগে সাকিব, নাসির ও এনামুল নিজেদের আরেকটু তৈরি করে নিচ্ছেন। ছবি: শামসুল হক
৬ / ২০
ঈদে বাড়ি ফেরার জন্য ১৬ তারিখের টিকিট সংগ্রহ করতে আজ রোববার চট্টগ্রাম রেলস্টেশনে অন্য দিনের চেয়ে বেশি ভিড় দেখা যায়। টিকিট-প্রত্যাশীরা অপেক্ষা করছেন ভোররাত থেকে। ছবিটি আজ সকাল ১০টার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
৭ / ২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বৃক্ষমেলা-২০১৫-এর উদ্বোধন করে রাজধানীর শেরেবাংলা নগর বাণিজ্য মেলার মাঠে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ছবি: ফোকাস বাংলা
৮ / ২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বৃক্ষমেলা-২০১৫-এর উদ্বোধন করে রাজধানীর শেরেবাংলা নগর বাণিজ্য মেলার মাঠে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ছবি: ফোকাস বাংলা
ঝোড়ো হওয়ায় ছাতা ওড়ে যাচ্ছে, তাতে কী! সেলফি তোলা চাই-ই চাই। ছবিটি গতকাল শনিবার চীনের ঝিজিয়াং প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স
১১ / ২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন ও বৃক্ষমেলা-২০১৫-এর উদ্বোধন অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন। ছবি: ফোকাস বাংলা
১২ / ২০
ঝোড়ো হাওয়ায় ওড়ে যাচ্ছে ছাতা, এর মধ্যে দল বেধে পথ চলা। ছবিটি গতকাল শনিবার চীনের ঝিজিয়াং প্রদেশ থেকে তোলা। ছবি: রয়টার্স
১৩ / ২০
ক্লিক – ১০ জাহিদ/ফটো/১২.০৭.২০১৫ ক্লিক - ১০ পাটখেতে সাথি ফসল হিসেবে আমন ধানের বীজ ছিটানো হচ্ছে। এক মাসের মধ্যেই পাট কাটা হবে। আর ওই জমিতে থেকে যাবে ধান। আশ্বিন মাসে এই ধান ঘরে তুলবেন কৃষকেরা। ছবিটি আজ সকালে ফরিদপুর সদরের দক্ষিণ গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর
১৪ / ২০
ঈদ উপলক্ষে সিলেট নগরের বিপণিবিতান ও ব্যস্ততম সড়কগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। রং-বেরঙের আলোকসজ্জায় রাতের বেলায় এলাকাগুলোকে করা হয়েছে আকর্ষণীয়। ছবিটি শহরের কুমারপাড়া থেকে গতকাল শনিবার রাতে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১৫ / ২০
কয়েক দিন টানা বৃষ্টির পর আবার তীব্র গরম পড়েছে। গরমে প্রশান্তি পেতে এই শিশুটি নেমেছে তুরাগ নদে। ছবিটি রোববার দুপুরে টঙ্গী সেতু এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ২০
সোয়ান গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের বকেয়া বেতন, বোনাসের দাবিতে এবং বেআইনিভাবে বন্ধ করা কারখানা খুলে দেওয়ার দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। ছবিটি রোববার সকালে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৭ / ২০
ছাঁটাই বন্ধ, ঈদের আগে বেতন-বোনাস পরিশোধসহ নানা দাবিতে শেভরন বাংলাদেশ ব্লক নম্বর-১৩ ও ১৪ লি. শ্রমিক কর্মচারী ইউনিয়ন প্রতীকী অনশন কর্মসূচি পালন করে। ছবিটি রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৮ / ২০
টঙ্গী সেতুর ওপরে বাজার বসায় আবদুল্লাহপুর মহাসড়কটি সংকুচিত হয়ে পড়েছে। এতে করে যানজটের সৃষ্টি হয়। ছবিটি আজ রোববার তোলা। ছবি : আবদুস সালাম
১৯ / ২০
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ম্যানিকুইনের চাহিদা বেড়েছে। চীন থেকে আমদানি করা এসব ম্যানিকুইন প্রকারভেদে ৪০০০ থেকে ২২,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ছবিটি পলওয়েল মার্কেট থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
২০ / ২০
পবিত্র রমজানে অফিস ছুটি শেষে বাড়ি ফেরার সময় বেশ বিড়ম্বনায় পড়তে হয় ঘরমুখী মানুষকে। লেগুনার ভেতর জায়গা না পেয়ে পাদানিতে ঝুলেই অনেকটা ঝুঁকি নিয়েই ফিরতে হচ্ছে তাদের। ছবিটি রোববার হাইকোর্টসংলগ্ন এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম