ছবিতে আজ (১২ ডিসেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিনে শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার কারণে অনেক স্থানে দুপুর পর্যন্ত মেলে না সূর্যের দেখা। তাই বাধ্য হয়ে দিনের বেলাতেই গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে গাড়ি। ছবিটি বৃহস্পতিবার লক্ষ্মীপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

২ / ৮
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বিক্ষোভকারীদের উদ্দেশে বন্দুক তাক করেছেন একজন পুলিশ সদস্য। বিক্ষোভকারীরা ওই পুলিশ কর্মকর্তা ও তাঁর সহকর্মীর ওপর এর আগে হামলা করে। ছবি: রয়টার্স

৩ / ৮
স্পেনের বার্সেলোনায় আইএসইউ গ্র্যান্ড প্রিক্স স্কেটিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রাশিয়ার এলেনা রাদিওনোভার পরিবেশনা। ছবিটি বৃহস্পতিবার বার্সেলোনা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ৮
ভারতের মুম্বাইয়ে একটি প্রচার অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: আইএএনএস

৫ / ৮
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘রিয়ান্নাস ফার্স্ট অ্যানুয়াল ডায়মন্ড বল’ অনুষ্ঠানে মার্কিন অভিনেত্রী সালমা হায়েক। ছবিটি বৃহস্পতিবার বেভারলি হিলসের দ্য ভাইনইয়ার্ড থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ৮
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘রিয়ান্নাস ফার্স্ট অ্যানুয়াল ডায়মন্ড বল’ অনুষ্ঠানে সংগীত তারকা রিয়ান্না। ছবিটি বৃহস্পতিবার বেভারলি হিলসের দ্য ভাইনইয়ার্ড থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ৮
শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে জ্বলছে ট্রাকে। এই ট্রাকের সঙ্গে সংঘর্ষের পরে নছিমনে থাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। পরে শিক্ষার্থীরা যশোর-চৌগাছা সড়কে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। ছবি: প্রথম আলো

৮ / ৮
পাখি ধরতে বিলে ফাঁদ পেতেছিল শিশুরা। সেই ফাঁদে আটকা পড়েছে দুই শালিক, আর তা দেখে আনন্দের সীমা নেই তাদের। ছবিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের নলকোলা গ্রাম থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম