গিনেস বুকের বিশ্ব রেকর্ড তালিকায় স্থান পাওয়ার লক্ষ্যে গড়া হয়েছে ১২ মিটার উঁচু এই বালির প্রাসাদ। বালির ভাস্কর্যে এ ধরনের স্থাপনার ক্ষেত্রে এটাই সবচেয়ে উঁচু বলে দাবি করা হচ্ছে। ছবিটি মঙ্গলবার ব্রাজিলের নিতেরয় থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৪
নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানির প্রতিবাদে এবং নিরাপদ গর্ভপাত নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার চিলির সান্তিয়াগোতে প্রেসিডেন্টের লা মোনেদা প্রাসাদের সামনে নারী অধিকার কর্মীদের বিক্ষোভ। ছবি: এএফপি
৩ / ১৪
ভেটেরানস ডে উপলক্ষে মঙ্গলবার একজন বিশিষ্ট ব্যক্তির স্মরণে নিউইয়র্কে ৯/১১ স্মৃতিসৌধে ফুল দেওয়া হয়। ওই ব্যক্তি ৯/১১ হামলায় নিহত হন। ছবি: এএফপি
৪ / ১৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যালে নাচের মহড়ায় মিখাইলোভস্কি ব্যালে নৃত্য দলের লিওনিদ সারাফানোভ ও নাতালিয়া ওসিপোভা। ছবিটি মঙ্গলবার লিঙ্কন সেন্টারের ডেভিড এইচ. কচ থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৪
জার্মানির বার্লিনে ‘দ্য হাঙ্গার গেমস: মকিংজয় পার্ট ওয়ান’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে অভিনেত্রী এলিজাবেথ ব্যাঙ্কস। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: এএফপি
শীত আসি আসি করছে। বাড়ছে কম্বলের চাহিদা। কম্বল কারখানায় তাই ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। ছবিটি আজ রাজধানীর গুলিস্তান এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৮ / ১৪
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মরদেহ আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেছেন ভর্তি–ইচ্ছুক আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: মনিরুল আলম
১০ / ১৪
আলোকচিত্রী কাকলী প্রধানের ‘না’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবিটি অপরাজেয় বাংলার সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১১ / ১৪
যুক্তরাষ্ট্রপ্রবাসী অধ্যাপক নুরুল ইসলাম আজ প্রথম আলো কার্যালয়ে বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: জাহিদুল করিম
১২ / ১৪
কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আজ বিকেলে ২০-দলীয় জোটের জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৪
কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আজ বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবিটি বিকেল সাড়ে চারটায় তোলা। ছবি: সাজিদ হোসেন
১৪ / ১৪
কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠে ২০-দলীয় জোট আয়োজিত জনসভায় খালেদা জিয়া। ছবি: সাজিদ হোসেন