স্পেনে সুন্দরী প্রতিযোগিতা কুইন অব দ্য কার্নিভাল অব সান্তা ক্রুজের মঞ্চে একজন প্রতিযোগী। তাঁর গায়ের ৮০ কেজি ওজনের এই পোশাকটি পাঁচ মিটারের বেশি লম্বা। ৮ মার্চ এই প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। ছবিটি বুধবার স্পেনের তেনেরিফ থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অ্যাম্ফার নিউইয়র্ক গালা ২০১৫ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের টেলিভিশন ব্যক্তিত্ব ও মডেল কেন্ডাল জেনার। ছবিটি বুধবার সিপ্রিয়ানি ওয়াল স্ট্রিট থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১৩
কম্বোডিয়া ও চীনের যৌথ উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবের নৈশকালীন অনুষ্ঠানে চীনের দুই শিল্পীর কসরত। মঙ্গলবার কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে তোলা ছবিটি বুধবার প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস
৪ / ১৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অ্যাম্ফার নিউইয়র্ক গালা ২০১৫ অনুষ্ঠানে ডেনমার্কের মডেল জোসেফিন স্ক্রিভার। ছবিটি বুধবার সিপ্রিয়ানি ওয়াল স্ট্রিট থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৩
যুক্তরাষ্ট্রের অকল্যান্ডে সমুদ্রসৈকতের পাশে হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে এক ব্যক্তি। সেই খাবার খেতে দূর থেকে ঝাঁক বেঁধে ছুটে আসছে গাঙচিল। ছবিটি বুধবার ক্যালিফোর্নিয়ার পোর্ট ভিউ পার্ক থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৩
জার্মানিতে ৬৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লাল গালিচা সংবর্ধনায় মার্কিন চলচ্চিত্র অভিনেতা জেমি ডোরনান ও তাঁর স্ত্রী অ্যামেলিয়া ওয়ার্নার। উৎসবে জেমি অভিনীত ‘ফিফটি শেডস অব গ্রে’ ছবিটি প্রদর্শন করা হয়। ছবিটি বুধবার বার্লিন থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৩
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সপ্তাহব্যাপী শুরু হয়েছে মার্সিডিজ-বেঞ্জ ফ্যাশন উইক। ফ্যাশন শোর রানওয়েতে নকশাকার তিয়া চিবানির নকশা করা পোশাকে দুজন মডেল। ছবিটি বুধবার নিউইয়র্কের হোটেল উইলকট বলরুম থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১৩
ফিলিপাইনে আজ থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল হট এয়ার বেলুন ফিয়েস্তা শীর্ষক গ্যাসবেলুন ওড়ানোর উৎসব। উৎসবে এই ঢাউস আকৃতির গ্যালবেলুনটি আকাশে উড়িয়ে দিচ্ছেন অংশগ্রহণকারীরা। ছবিটি পামপাঙ্গা প্রদেশের ক্লার্ক ফ্রিপোর্ট জোন থেকে তোলা। ছবি: রয়টার্স
৯ / ১৩
থাইল্যান্ডের ব্যাংককে আজ পথচারীদের কলা উপহার দেন পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলসের (পিইটিএ) কর্মীরা। বিশ্ব ভালোবাসা দিবসে নিরামিষভোজী হতে উৎসাহ দেন তাঁরা। এজন্য কলা খাওয়ার প্রচারণা চালান। ছবি: এএফপি
১০ / ১৩
মটর ডালের রঙিন ফুলে ছেয়ে আছে মাঠ। ছবিটি আজ লক্ষ্মীপুর সদর উপজেলার কালিরচর এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৩
দেশে চলমান সহিংসতার প্রতিবাদে আজ রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাকে করে হতাহত ব্যক্তিদের প্রতীকী লাশ নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। ছবিটি বিজয় সরণি এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
১২ / ১৩
গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের প্রাচীরে নিরাপত্তার জন্য কাঁটাতারের বেড়া দেওয়া হয়। ছবি: সাজিদ হোসেন
১৩ / ১৩
বেলারুশের মিনস্কে ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। দীর্ঘ বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতিতে একমত হয়েছে রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও ইউক্রেন। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি