ছবিতে আজ (১২ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খুদে দুই ভক্ত।  নিউজিল্যান্ডের ওয়েলিংটনে আজ বিশ্বকাপ ক্রিকেটে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালে ছবিটি তোলা। ছবি: এএফপি

২ / ১০
প্যারিসের ফ্যাশন সপ্তাহে ইতালির নকশাকার গিয়ামবাতিস্তার নকশা করা পোশাকে কয়েকজন মডেল। ছবিটি বুধবার তোলা। শীত মৌসুম ও শরৎকালীন পোশাকের এই প্রদর্শনী চলছে। ছবি: রয়টার্স

৩ / ১০
আইএস জঙ্গিদের হাতে নিহত ছেলে মোহাম্মদ সাইদ ইসমাইল মুসাল্লামের ছবির পাশে নির্বাক বসে আছেন তাঁর মা-বাবা। ছবিটি মঙ্গলবার তাঁদের পূর্ব জেরুজালেমের বাড়ি থেকে তোলা। জঙ্গিরা একই দিন আরব বংশোদ্ভূত মুসাল্লামকে গুলি করে মারার ভিডিওচিত্র ইন্টারনেটে প্রকাশ করেছে। ছবি: রয়টার্স

৪ / ১০
মালয়েশিয়ার পুত্রজায়ায় বেলুন উৎসবে আকাশে উড়ছে রংবেরঙের বেলুন। ছবিটি আজ তুয়ানকু মিজান জয়নাল আবিদীন মসজিদ প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ১০
লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় বুধবার ফক্সের আমেরিকান আইডলের এক উৎসবে গায়িকা-অভিনেত্রী জেনিফার লোপেজ। ছবি: রয়টার্স

৬ / ১০
রঙিন ফুল আর গাছে ভরে আছে বাগান। ছবিটি আজ সিঙ্গাপুরের ইসতানা পার্ক গার্ডেন থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১০
৫৪ শতাংশ জমি বর্গা নিয়ে মিষ্টি কুমড়ার চাষ করেছে হাসিনা বেগমের পরিবার। পরিপক্ব হলে এক একটি কুমড়ার ওজন হবে ১২ থেকে ১৬ কেজি। তাই প্রতিনিয়ত চলে খেতের পরিচর্যা। ছবিটি আজ সকাল সাড়ে ১০টায় বগুড়া সদরের বাড়ইপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৮ / ১০
সকালে খেত থেকে খিরা তুলে হাটে নিয়ে যাচ্ছেন কৃষক হোসেন আলী। হাটে পাইকারি দরে প্রতি মণ খিরা ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি বগুড়া সদরের বাড়ইপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ১০
বাড়ির পাশের শসাখেতে মনের আনন্দে কাজ করছেন ৮০ বছর বয়সী কৃষক হাবিবুর রহমান। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে বগুড়া সদরের শাখারিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ১০
সিলেটের সদর উপজেলার বিভিন্ন গ্রামে এ বছর মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। নদীপথে সিলেট নগরের সুরমা নদীর কাজীরবাজার ঘাটে বিক্রির জন্য এসব কুমড়া নিয়ে আসেন কৃষকেরা। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট