ছবিতে আজ ( ১২ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারির আপন হতে চান নিউজিল্যান্ডের এই তরুণী। আজ মঙ্গলবার সকালে ক্রাইস্টচার্চ এলাকার ক্যাশেল স্ট্রিট মল পরিদর্শনে যান হ্যারি। এ সময় ওই তরুণীকে এমন প্ল্যাকার্ড হাতে দেখা যায়। ছবি: এএফপি

২ / ১৪
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ট্রামে করে ক্যাশেল স্ট্রিট মল নামের একটি শপিং মল উদ্বোধন করতে যান প্রিন্স হ্যারি। ছবিটি আজ মঙ্গলবারের। ছবি: এএফপি

৩ / ১৪
যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি আজ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ক্যাশেল স্ট্রিট মল পরিদর্শনের সময় উপস্থিত লোকজনের সঙ্গে হাত মেলান। ছবি: এএফপি

৪ / ১৪
মিয়ানমারে একটি আদালতে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের বিচার চলছে। বাইরে পাহারা দিচ্ছে পুলিশ। বিক্ষোভ করার সময় ওই শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়। ছবি: এএফপি

৫ / ১৪
নারায়ণগঞ্জে ইয়াসমিন আক্তারকে অ্যাসিড ছুড়ে হত্যার প্রতিবাদ ও ঘটনার বিচারের দাবিতে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন মানববন্ধন করে। ছবি: সাজিদ হোসেন

৬ / ১৪
ভূমিকম্পের আতঙ্কে মানুষ নিচে নেমে আসে। ছবিটি রাজধানীর আগারগাঁওতে আইডিবি ভবনের সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৭ / ১৪
ভূমিকম্পের পর আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভবন থেকে নিচে নেমে আসেন। ছবিটি বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে তোলা। ছবি: মাকদুসউজ্জামান রবিন

৮ / ১৪
ফিলিপাইনের ম্যানিলায় আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খেলনা নির্মাণকারী প্রতিষ্ঠান লেগোর তৈরি ব্লক দিয়ে খেলছে এক শিশু। ছবি: এএফপি

৯ / ১৪
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট নগরে শোভাযাত্রার আয়োজন করে। ছবিটি আজ মঙ্গলবার শহরের লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে তোলা। ছবি: শহীদকে ইসলাম, রাজশাহী

১০ / ১৪
চট্টগ্রাম নগরে আজ মঙ্গলবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় রাস্তায় বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম দুর্ভোগে। ছবিটি বেলা সাড়ে ১১টার দিকে প্রবর্তক এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১১ / ১৪
তৈজসপত্র বানানোয় ব্যস্ত কারখানার এক শ্রমিক। ছবিটি আজ মঙ্গলবার কেরানীগঞ্জের একটি কারখানা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ১৪
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চার শতাধিক চাতালে চলছে নতুন ধান প্রক্রিয়াজাত করার কাজ। এসব কাজে ব্যস্ত সময় পার করছেন হাজারো চাতালশ্রমিক। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ১৪
বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়কদের গ্রেপ্তার ও বিচার এবং ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে মঙ্গলবার নারায়ণগঞ্জে প্রগতিশীল ছাত্র জোট বিক্ষোভ মিছিল করে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৪ / ১৪
বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়ন এবং ডিএমপি কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ রাজধানীর শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: মনিরুল আলম