৯/১১ হামলার রক্তঝরা দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার সেবামূলক কাজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবিটি ওয়াশিংটনের ইন্সপায়ার্ড টিচিং স্কুল থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১৭
এটা খাল-বিল নয়, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরের একটি রাজপথ। লালচক এলাকার ওই রাজপথটি বন্যার পানিতে ডুবে গেছে। এ জন্য যানবাহনের জায়গা দখল করেছে নৌকা। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
৩ / ১৭
কানাডায় চলমান টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ‘দ্য ভয়েসেস’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে মার্কিন অভিনেত্রী ও সংগীতশিল্পী অ্যানা কেনড্রিক। ছবিটি বৃহস্পতিবার টরন্টোর রেয়ারসন থিয়েটার থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৭
যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার ১৩ বছর পূর্তি হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০১৪)। এই হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে ফুল দিতে এসেছেন এক নারী। ছবিটি নিউইয়র্কের নাইন-ইলেভেন মেমোরিয়ালের সামনে থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৭
ফ্রান্সের দ্যুভিলে চলমান ৪০তম আমেরিকান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়া ‘দ্য নভেম্বর ম্যান’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠানে (বাঁ থেকে) চলচ্চিত্র পরিচালক বু সেন্ট ক্লেয়ার, হলিউড তারকা পিয়ার্স ব্রসনান এবং ফরাসি অভিনেত্রী-মডেল ওলগা কুরিলেনকো। ছবিটি বৃহস্পতিবার দ্যুভিলের সাগর অবকাশ যাপনকেন্দ্র থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৭
দুই শিশুসন্তানকে গোসল করাচ্ছেন এক ফিলিস্তিনি মা। গাজায় যুদ্ধ থেমে গেলেও চারদিকে ধ্বংসের আলামত প্রচুর। এরই মধ্যে চলছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা। ছবিটি বৃহস্পতিবার খান ইউনিস এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১৭
ভারতে ‘মেরি কম’ ছবিটির প্রচারণামূলক একটি অনুষ্ঠানে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও দর্শন কুমার। ছবিটি বৃহস্পতিবার মুম্বাই থেকে তোলা। ছবি: আইএএনএস
৮ / ১৭
ভারতে মুক্তির প্রতীক্ষিত ‘ক্রিয়েচার থ্রিডি’ ছবিটির প্রচারণামূলক অনুষ্ঠানে বলিউড তারকা বিপাশা বসু। ছবিটি বৃহস্পতিবার বেঙ্গালুরু থেকে তোলা। ছবি: আইএএনএস
৯ / ১৭
মাউন্ট স্লামেট আগ্নেয়গিরির জ্বালামুখে জ্বলন্ত লাভা। ছবিটি আজ ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভা প্রদেশের ব্রেবেস এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
১০ / ১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক-ইউনিটের (বিজ্ঞান অনুষদ) প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। ছবিটি আজ বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে তোলা । ছবি: ফোকাস বাংলা
১১ / ১৭
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
পাহাড়ি আদাখেত পরিচর্যা করছেন এক কৃষক। ছবিটি রাঙামাটির কাপ্তাই উপজেলার দেবতাছড়ি মৌনপাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৭
চট্টগ্রাম নগরের প্রেসক্লাবের সামনে তিন দফা দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, চট্টগ্রাম। ছবিটি শুক্রবার বেলা ১১ টায় তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
১৫ / ১৭
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিমানবন্দরের চারদিকে এখন কাশফুলের সমাহার। স্থানীয়ভাবে একে বলা হয় উলুবন। গ্রাম এলাকায় উলুর ফুল শুকিয়ে তা ঘরের ছাউনি হিসেবে ব্যবহূত হয়। নিজেদের ঘরের জন্য উলু কাটতে ব্যস্ত একজন। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা
১৬ / ১৭
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে এশিয়ান টুরিজম ফেয়ার ২০১৪। মেলার দ্বিতীয় দিন শুক্রবার এই স্টলের মতো অন্যান্য স্টলে ছিল নানা আয়োজন। ছবি: ফোকাস বাংলা
১৭ / ১৭
পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীর তীরবর্তী সোনাকুর গ্রামের পালপাড়া ভাঙনকবলিত হয়ে পড়েছে। নদীভাঙনে বিপন্ন গ্রামবাসী আজ শুক্রবার নদীর তীরে মানববন্ধন ও সমাবেশ করে। ছবি: ফোকাস বাংলা