ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে ওডিশার গোপালপুরে প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে যায়। ছবিটি রোববার প্রকাশ করা হয়। ছবি: আইএএনএস
২ / ১০
নিজেকে আড়াল করে পুলিশের ছবি তুলছেন হংকংয়ের একজন গণতন্ত্রপন্থী আন্দোলনকারী। ছবিটি আজ হংকং নগরের কেন্দ্রস্থল থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১০
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অনুষ্ঠিত অ্যারিজোনা কার্ডিনালস ও ওয়াশিংটন রেডস্কিনসের মধ্যে রাগবি খেলার সময় চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি রোববার ইউনিভার্সিটি অব ফিনিক্স স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১০
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় তখন চলছে অ্যারিজোনা কার্ডিনালস ও ওয়াশিংটন রেডস্কিনসের মধ্যে রাগবি খেলা। সেখানে দায়িত্ব পালন করছেন চিয়ারলিডার ক্লেয়ার থর্নটন। খেলার বিরতির মাঝে মার্কিন বিমানবাহিনীর ক্যাপ্টেন ও ক্লেয়ারের প্রেমিক এরিক স্ট্রাউব এভাবেই মাঠে এসে তাঁকে প্রেম নিবেদন করেন। ছবিটি রোববার ইউনিভার্সিটি অব ফিনিক্স স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১০
আখাউড়া স্থলবন্দর সড়কের নারায়ণপুর এলাকার এই অংশ পার হওয়ার সময় ট্রাক আটকে যায়। আজ সকাল সাড়ে ১০টার দিকে ছবিটি তুলেছেন দুলাল ঘোষ
৬ / ১০
রাজধানীর উত্তরা ১২ নম্বরে কিছুদিন থেকে বিভিন্ন রাস্তায় তিতাস গ্যাসের লাইন দিয়ে গ্যাস বের হচ্ছে। রোববার রাত ১০টায় হঠাৎ করে আগুন লেগে যায়। পরে রাত তিনটার দিকে তিতাস কর্তৃপক্ষ লাইন সংস্কার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ছবি: খালেদ সরকার
৭ / ১০
পর্তুগালের লিসবন ফ্যাশন উইকে ছবির জন্য পোজ দিচ্ছেন এক দর্শনার্থী। ছবিটি গতকাল রোববার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১০
শিশু দিবস উদযাপন উপলক্ষে গতকাল রোববার ব্রাজিলের সাও পাওলোর ইতালো থিয়েটারে ব্যালে নৃত্য পরিবেশন করে এই দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রী। ছবি: রয়টার্স
৯ / ১০
সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ে শনিবার বখাটের হামলায় মণিপুরি সম্প্রদায়ের এক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সংস্থা ও সচেতন নাগরিকবৃন্দ মানববন্ধন করে। ছবিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১০ / ১০
রাজধানীর কাকরাইলে সড়কজুড়ে এভাবেই গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। এতে এলাকার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটির পর এলাকায় যানজটের সৃষ্টি হয়। ছবিটি সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তোলা। ছবি: মনিরুল আলম