সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে এক যুগ পর উয়েফা সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ। ছবিটি মঙ্গলবার ওয়েলসের কার্ডিফ সিটি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১৮
ম্যানিলায় ‘মিস গ্লোবাল ফিলিপাইনস ২০১৪’ প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণীরা ছবির জন্য পোজ দিচ্ছেন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: আইএএনএস
৩ / ১৮
রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ইরাক। তার ওপর দেশটিতে চলছে জঙ্গি তত্পরতা। গতকাল মঙ্গলবার রাজধানী বাগদাদের এই স্থানে গাড়িবোমা হামলা হয়েছে। ছবি: রয়টার্স
৪ / ১৮
এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ। এই সাফল্যে কলেজটির শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবি: সোয়েল রানা, বগুড়া
৫ / ১৮
বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজের উল্লসিত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকেরা। এই কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ছবি: এম সাদেক
দুই সপ্তাহের ছুটিতে ম্যাসাচুসেটসের মার্থাস ভাইনইয়ার্ড দ্বীপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। ছবিটি স্থানীয় একটি রেস্টুরেন্ট থেকে মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
৮ / ১৮
চীনের মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান জেডটিই নতুন তিনটি স্মার্ট ফোন উন্মুক্ত করেছে। আজ বুধবার সিঙ্গাপুরে তিনটি স্মার্ট ফোন দেখাচ্ছেন মডেলরা। ছবি: রয়টার্স
৯ / ১৮
ব্রাজিলের সাও পাওলো শহরের একটি বিমানবন্দরে আয়োজন করা হয়েছে লাতিন আমেরিকান বিজনেস অ্যাভিয়েশন কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন (এলএবিএসিই)। এতে বোম্বারডিয়ার চ্যালেঞ্জার ৩৫০ মডেলের একটি বিমান। তিন দিনব্যাপী বিমান প্রদর্শনীতে মোট ৭০টি বিমান প্রদর্শিত হবে। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স
১০ / ১৮
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লঙ্কান ক্রিকেটাররা। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: রয়টার্স
১১ / ১৮
রাজশাহীর পবা উপজেলার জেলে মো. ফিরোজের জালে আজ বুধবার সকালে পদ্মা নদীতে ধরা পড়েছে ৩১ কেজি ওজনের বাগাড় মাছ। পরে তা নগরের সাহেববাজার মাছের আড়তে ২০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। ছবি: শহীদুল ইসলাম
১২ / ১৮
ফরিদপুরের ভাঙ্গায় প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের সমাধিতে আজ বুধবার সকালে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদসহ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী। এর আগে বিভিন্ন সংগঠন সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর
১৩ / ১৮
এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী কলেজ। এই সাফল্যে কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
১৪ / ১৮
চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মানিকগঞ্জের ঘিওরের জোকায় ঢাকা-আরিচা মহাসড়কে নির্মিত স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ছবি: আব্দুল মোমিন, মানিকগঞ্জ প্রতিনিধি
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩-এর তারকা জরিপ লটারির পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ীরা। ছবি: জাহিদুল করিম
১৭ / ১৮
প্রথম আলোর উদ্যোগে আজ বুধবার প্রথম আলো কার্যালয়ে ‘কায়রো সম্মেলনের ২০ বছর এবং বাংলাদেশের প্রজননস্বাস্থ্য’ শীর্ষক বিষয়ে গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: জাহিদুল করিম
১৮ / ১৮
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩-এর তারকা জরিপ লটারির পুরস্কার প্রদান অনুষ্ঠানে গাড়ি পেয়েছেন কুষ্টিয়ার গৌর চন্দ্র পাল (ডান থেকে দ্বিতীয়)। ছবি: জাহিদুল করিম