ছবিতে আজ (১৩ আগস্ট ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে জেলেদের মাছ ধরার প্রস্তুতি চলছে। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

২ / ১৬
ব্রহ্মপুত্রের বুকে আপন মনে ঘুরছে একঝাঁক হাঁস। ছবিটি ময়মনসিংহ থেকে বুধবার তোলা। ছবি: জগলুল পাশা

৩ / ১৬
প্রচণ্ড রোদ ও গরমে হাঁপিয়ে উঠেছে মহিষের পাল। গরম থেকে রেহাই দিতে মহিষগুলোকে খালে নামিয়েছে এক রাখাল। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেটের শহরতলির বিমানবন্দর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৪ / ১৬
রাজধানীর মোহাম্মদপুরে ধুলোবালিতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ছবিটি বুধবারের। ছবি: ফোকাস বাংলা

৫ / ১৬
ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হলে আজ বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎ​সব। অনুষ্ঠানে কুইজ পর্বে উত্তর লেখায় ব্যস্ত শিক্ষার্থীরা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৬ / ১৬
ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হলে আজ বৃহস্পতিবার সকালে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎ​সব শুরু হয়েছে। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৭ / ১৬
পানামা সিটিতে কোস্টারিকা ও পানামার মধ্যে অলিম্পিকের বাছাই পর্বের খেলায় কোস্টারিকার ফুটবল কোচ পল ওয়ানচপের সঙ্গে এক নিরাপত্তাকর্মীর মারামারি হয়। ছবিটি মঙ্গলবারের। ছবি: রয়টার্স

৮ / ১৬
মুম্বাইয়ে তারকাদের নাচের রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা যা’তে ভারতের ক্রিকেটার ইরফান পাঠানের পরিবেশনা। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

৯ / ১৬
মুম্বাইয়ে তারকাদের নাচের রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা যা’-তে মুক্তি-প্রতীক্ষিত ছবি ‘ফ্যান্টম’ এর প্রচারে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও সাইফ আলী খান। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

১০ / ১৬
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ চত্বরে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা শতাধিক ফলজ গাছের চারা রোপণ করেন। এ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামস্‌ উল আলম। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ১৬
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৩২টি গ্রামের কয়েক হাজার আদিবাসীকে আঁকাবাঁকা ছড়া ও উঁচু-নিচু পাহাড়ি পথ পাড়ি দিয়ে আসতে জেলা শহরের হাট-বাজারে। বেচা​-কেনা শেষে আবার একই উপায়ে বাড়ি ফেরেন তাঁরা। ছবিটি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে খাগড়াছড়ি সদরের চারমাইল তৈয়বগলায় এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

১২ / ১৬
আজ ১৩ আগস্ট প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরের চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০১১ সালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াজুড়ি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে মারা যান ওই দুজনসহ পাঁচজন। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়কের দাবিতে ওই দুর্ঘটনাস্থলে আজ মানববন্ধন করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ছবি: আব্দুল মোমিন, মানিকগঞ্জ

১৩ / ১৬
শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে রংপুর নগরের জাহাজ কোম্পানী মোড়ের জি এল রায় রোডে মানববন্ধন পালিত হয়। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি রংপুর শাখার উদ্যোগে আজ (১৩ আগস্ট) বেলা ১১টায় এটি পালিত হয়। এতে সমিতির স্বাস্থ্যকর্মী, চিকিৎসকবৃন্দ ও কর্মকর্তারা অংশ নেন। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৪ / ১৬
চট্টগ্রাম নগরের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে  টাইগারপাস এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৫ / ১৬
ফরিদপুর অম্বিকা মেমোরিয়াল হলে আজ বৃহস্পতিবার সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের কৃতি শিক্ষার্থীরা। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আনিসুজ্জামান, ফরিদপুর

১৬ / ১৬
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় রাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: শহীদকে ইসলাম, রাজশাহী