যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে রোববার এমটিভি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সংগীত তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ছবি: এএফপি
২ / ১২
দক্ষিণ কোরিয়ার পঞ্চদশ শতাব্দীর রাজা সেজংয়ের বোঞ্জের মূর্তিটির ধোয়ামোছার কাজ চলছে। ছবিটি আজ রাজধানী সিউলের গোয়ংহয়ামুন প্লাজা থেকে তোলা। সৌসুমি উৎসবকে সামনে রেখে সিউলের সবখানে এখন এই ধোয়ামোছার কাজ চলছে। ছবি: এএফপি
৩ / ১২
চট্টগ্রাম নগরের ১০ নম্বর ওয়ার্ড উত্তর কাট্টলী এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রাথী আ জ ম নাসির উদ্দিন আজ গণসংযোগ করেন। এ সময় তিনি কর্ণেল হাট এলাকায় সড়কের ওপর বক্তব্য দিলে যানজট লেগে যায়। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম
৪ / ১২
নববর্ষ উদ্যাপনে মঙ্গল শোভাযাত্রার জন্য জাতীয় পাখি দোয়েল তৈরি করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। ছবিটি আজকের। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী
৫ / ১২
পয়লা বৈশাখ উপলক্ষে শিশুদের খেলনার চাহিদা বেড়ে যায়। শিশুদের খেলনা গাড়ি বিক্রির জন্য বিক্রেতারা বাজারে এসেছেন। ছবিটি আজ সোমবার ময়মনসিংহ শহরের চকবাজার এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
৬ / ১২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে আজ সোমবার মতবিনিময় অনুষ্ঠান করে নির্বাচন কমিশন। ছবিটি ফার্মগেটের কেআইবি কমপ্লেক্স থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন
৭ / ১২
বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাত পোহালেই আগামীকাল মঙ্গলবার বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। ছবিটি আজ সোমবার বিকেলে শহরের শেরপুর সড়কে প্রথম আলোর বগুড়া কার্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া
পয়লা বৈশাখকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে তোলা। ছবি: মনিরুল আলম
১০ / ১২
বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ
১১ / ১২
ছুটির ঘণ্টা বাজতেই বইগুলো বুকে চেপে ধরে ধানখেতের আইল দিয়ে বাড়ি ফিরছে শিশুরা। ছবিটি গতকাল রোববার বিকেলে সিলেট সদর উপজেলার নীলগাঁও বাদাঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট
১২ / ১২
সিলেটে আজ সোমবার বাংলা নববর্ষ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে সিলেট সিটি করপোরেশন। নগরের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে শতাধিক শিশু-কিশোর এতে অংশ নেয়। ছবি:আনিস মাহমুদ, সিলেট