ছবিতে আজ (১৩ জুন ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
আর দু’দিন পরেই বর্ষাকাল শুরু হবে। বর্ষাকে স্বাগত জানাতে তাই গাছে গাছে ফুটে আছে কদম ফুল। ছবিটি আজ খাগড়াছড়ি শহরের তৃণমূল উন্নয়ন সংস্থা ভবন সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি

২ / ২৩
ভারতের এলাহাবাদে শুক্রবার ভারী বাতাসের পর গাছের ভেঙে পড়া শুকনো ডাল কুড়াচ্ছেন এক নারী। ছবি: এএফপি

৩ / ২৩
লৈঙ্গিক সহিংসতার প্রতিবাদে মেয়েদের ৭৪৫ জোড়া লাল জুতো সাজিয়ে গড়ে তোলা হয়েছে একটি শিল্পকর্ম। এরই মধ্য দিয়ে যাচ্ছেন এক নারী ও শিশু।  ছবিটি শুক্রবার স্পেনের দক্ষিণাঞ্চলীয় নগর মালাগা থেকে তোলা। মেক্সিকোর শিল্পী এলিনা শোভের শিল্পকর্ম এটি। ছবি: রয়টার্স

৪ / ২৩
ইতালির মিলানে শুক্রবার ‘ইতালি-লাতিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী পোশাকে বলিভিয়ান নাগরিকেরা। ছবি: রয়টার্স

৫ / ২৩
চিলিতে কোপা আমেরিকা ফুটবল খেলা শুরু হওয়ার আগে বলিভিয়ার উচ্ছ্বসিত এক সমর্থক। ছবিটি শুক্রবারের। ছবি: রয়টার্স

৬ / ২৩
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার সিনাবাং আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত লাভা বের হচ্ছে। ছবিটি শুক্রবারের। ছবি: এএফপি

৭ / ২৩
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সকাল নয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কে ধীর গতিতে গাড়ি চলছিল। ছবি: সোহেল মহসিন শিপন

৮ / ২৩
পর্তুগালের লিসবনে সেন্ট অ্যান্থনি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে ঐতিহ্যবাহী পোশাক পরে সেলফি তুলছেন অংশগ্রহণকারীরা। ছবিটি শুক্রবার লিসবন শহর থেকে তোলা। ছবি: এএফপি

৯ / ২৩
লেবাননে বৈরুত ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস ফেস্টিভ্যালস (বিআইএএফ) অনুষ্ঠানে হাজির হয়েছেন তুরস্কের অভিনেত্রী পেলিন কারাহান। ছবিটি শুক্রবার বৈরুতের জয়তুনাই বে থেকে তোলা। ছবি: এএফপি

১০ / ২৩
আজারবাইজানে ইউরোপিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীদের পরিবেশনা। ছবিটি শুক্রবার আজারবাইজানের রাজধানী বাকুর অলিম্পিক স্টেডিয়াম থেকে তোলা। ছবি: এএফপি

১১ / ২৩
আর্মেনিয়ায় একটি ফ্যাশন শোতে নকশাকার কেভর্ক শাদোয়ানের নকশা করা পোশাকে দুই খুদে মডেল। ছবিটি শুক্রবার তোলা। ছবি: এএফপি

১২ / ২৩
ঝিরিঝিরি বৃষ্টিতে রাজধানীতে পথচারীরা বিপাকে পড়ে। ছবিটি আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২৩
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের গোদাখালি গ্রামে নির্মাণাধীন যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় ভাঙনে এলাকার মানুষেরা ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ছবিটি শনিবার বেলা সাড়ে ১১টায় গোদাখালি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৪ / ২৩
সিঙ্গাপুরে চলছে ২৮তম এসইএ গেমস। এতে সার্ফিংয়ে অংশ নিয়ে মালয়েশিয়ার সাত বছর বয়সী শিশু বেশ নৈপুণ্য দেখায়। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৩
আগামী ২১ জুন বিশ্ব যোগব্যায়াম দিবস হিসেবে পালিত হবে। এ উপলক্ষে আজ শনিবার ভোরে ভারতের বেঙ্গালুরুর একটি আশ্রমে যোগ ব্যায়ামে অংশ নেয় বহু মানুষ। ছবি: রয়টার্স

১৬ / ২৩
ব্রিটেনের হর্স গার্ডস প্যারেডে নিজের আনুষ্ঠানিক জন্মদিনের উৎসবে যোগ দিতে বাকিংহাম প্যালেস ছাড়ছেন রানি এলিজাবেথ। সঙ্গে ছিলেন প্রিন্স ফিলিপ। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৭ / ২৩
ব্রিটেনের হর্স গার্ডস প্যারেডে রানি দ্বিতীয় এলিজাবেথের আনুষ্ঠানিক জন্মদিনের উৎসব শুরু হয়েছে। তাতে যোগ দিতে বাকিংহাম প্যালেস ছাড়ছেন ডাচেস অব ক্যামব্রিজ ক্যাথরিন (ডানে) ও ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: রয়টার্স

১৮ / ২৩
গত ৯ জুন থেকে রাজধানীর বাংলা একাডেমিতে শুরু হয়েছে ঢাকা বই মেলা-২০১৫। মেলা চলবে আগামী ১১ জুন পর্যন্ত। তবে মেলায় ক্রেতাদের উপস্থিতি খুব কম বলে বিক্রেতারা জানিয়েছেন। ছবিটি আজ শনিবার বিকেলে তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ২৩
গত কয়েক দিনের আজও মুষলধারে বৃষ্টি হয়েছে রাজধানীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভিজে বৃষ্টি উপভোগ করতে দেখা যায় দুই শিক্ষার্থীকে। ছবি: সাজিদ হোসেন।

২০ / ২৩
বর্ষাকাল চলে এলো বলে। গ্রামাঞ্চলে চলাচলের বাহন হিসেবে নৌকার কদর এ সময় বেড়ে যায়। তাই ফরিদপুর সদরের চর টেপুরাকান্দি এলকার শহীদ মোল্লা নৌকা তৈরিতে ব্যস্ত। ছবিটি শনিবার বিকেলে চরটেপুরাকান্দির ধলার মোড় থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২১ / ২৩
সিলেটে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে তলিয়ে যায় নগরের বেশির ভাগ সড়ক। ছবিটি সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২২ / ২৩
রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বাসুদেব রায়ের ওপর কয়েক দিনে আগে রাবি ছাত্রলীগের সজীব ও তার সহযোগী হামলা চালায়। এর প্রতিবাদে ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে পথ সভা, নাটক ও গণ সংগীত পরিবেশন। ছবিটি চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

২৩ / ২৩
পঞ্জিকা অনুযায়ী আগামীকাল থেকে শুরু হচ্ছে বর্ষা ঋতু। এরই মধ্যে বর্ষার ফল চালতা গাছে ফুল আসতে শুরু করেছে। আর মৌমাছিরাও মধু আহরণে ব্যস্ত। ছবিটি শনিবার (১৩ জুন) সকালে খাগড়াছড়ি সদরের গোলাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়ি