ছবিতে আজ (১৩ জুলাই ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
কানাডার টরেন্টোতে জিমন্যাস্টিক খেলায় বাঁশের ওপর এভাবেই কসরত দেখান এক প্রতিযোগী। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

২ / ১৭
শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই লেবাননে সিরিয়ার নারী শরণার্থীদের জন্য একটি স্কুল উদ্বোধন করেন। রোববার ছিল মালালার জন্মদিন। জন্মদিনটি তিনি লেবাননেই কাটান। ছবি: রয়টার্স

৩ / ১৭
কানাডার অ্যালবার্তায় পিঠ থেকে আরোহীকে ফেলে দিয়েছে রাগী ষাঁড়। সেখানে ষাঁড়ের পিঠে টিকে থাকার প্রতিযোগিতা চলছে। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

৪ / ১৭
সুন্দরী প্রতিযোগিতা মিস ইউএসএ-তে বিজয়ী হয়েছেন মিস ওকলাগোমা অলিভিয়া জর্ডান (বামে) ও মিস টেক্সাস ইলিয়ানা গুয়েরা। রোববার লুজিয়ানায় পুরস্কার ঘোষণার পর উচ্ছ্বসিত দুই সুন্দরী। ছবি: রয়টার্স

৫ / ১৭
ইয়েমেনের রাজধানী সানায় রোববার বিয়ের অনুষ্ঠানে সৌদি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়। বিধ্বস্ত ভবনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

৬ / ১৭
চীনের বেইজিংয়ে প্রচণ্ড গরম। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁয়েছে। শপিং মলের কাছে ঝরনার পানিতে ভিজছে এক শিশু। ছবি: এএফপি

৭ / ১৭
বগুড়া শহরের যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নিলেও ব্যর্থ হয়েছে পুলিশ। প্রখর রোদে যানজটে অসহনীয় দুর্ভোগে পড়েছে নগরবাসী। ছবিটি আজ বেলা একটায় শহরের ব্যস্ততম সাতমাথা থেকে তোলা। ছবি: সোয়েল বগুড়া

৮ / ১৭
চাঁপাইনবাবগঞ্জ শহরের টাউনক্লাব চত্বরে আজ সকালে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে দরিদ্র ও পথশিশুদের মধ্যে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়। ঈদ সামগ্রী পেয়ে হাস্যোজ্জ্বল এক প্রতিবন্ধী। ছবি: চাঁপাইনবাবগঞ্জ অফিস

৯ / ১৭
বৃষ্টির পানি জমেছে মাঠে। সেই পানিতে দুরন্তপনায় মেতেছে শিশুরা। ছবিটি আজ দুপুরে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১০ / ১৭
বর্ষায় সুবলং ঝরনার সৌন্দর্যের যেন সীমা থাকে না। প্রাকৃতিক এ ঝরনার স্নিগ্ধ স্রোতোধারায় আনন্দে মেতেছেন একদল তরুণী। ছবিটি গত শনিবার (১৩ জুলাই, ২০১৫) রাঙামাটির বরকল উপজেলার সুবলং ১ নম্বর ঝরনা এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

১১ / ১৭
আষাঢ় মাসে খালে-বিলে ফুটেছে শাপলা। সবজি হিসেবে শাপলা কদর একটু বেশি। গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা সদরের মাঝকান্দি এলাকায় চাষি বিল থেকে শাপলা তুলে সাজাচ্ছেন বিক্রির জন্য। মোঠা প্রতি ৫ টাকা বিক্রি হবে। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১২ / ১৭
ঢাকা মেট্রো পলিটন পুলিশের রমনা বিভাগের উদ্যোগে আজ সোমবার দুপুরে রাজধানীর হাইকোর্টের ফটকের সামনে বটতলায় দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে। ছবি: জাহিদুল করিম

১৩ / ১৭
ঈদকে ঘিরে চলছে কেনা-কাটার ধুম। ফলে নগরের প্রায় সব রাস্তাতেই এখন যানজট। আর অফিস ছুটির পর এই যানজট আরও দীর্ঘ হয়। ছবিটি শাহবাগ এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

১৪ / ১৭
সিলেটে শিশু শেখ মো. সামিউল আলম ওরফে রাজনকে নির্যাতন করে হত্যার প্রতিবাদে আজ জাতীয় জাদুঘরের সামনের সড়কে মানববন্ধন করে ‘বিশ্ব বাঙালী মর্যাদা আন্দোলন’। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয় সামিউলের শরীরে ৬৪টি আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। ছবি: মনিরুল আলম

১৫ / ১৭
সোয়ান গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন। এ সময় গায়ে কাফনের কাপড় জড়িয়ে একজন শ্রমিক প্রতীকী মালিক পক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানান । ছবি : আবদুস সালাম

১৬ / ১৭
ঈদের ছুটির আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেই আগেভাগে ঢাকা ছেড়ে যাচ্ছেন । ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তোলা । লঞ্চের অপেক্ষায় এই শিশু । ছবি : আবদুস সালাম

১৭ / ১৭
একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে সোমবার চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ছবিটি বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন হোটেল রেডিসন ব্লু থেকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম