ভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে গীতিনাট্য পরিবেশন করছেন দুজন শিল্পী। ছবিটি শুক্রবার সিরি ফোর্ট অডিটরিয়াম থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১৮
স্পেনের বার্সেলোনায় আইএসইউ গ্র্যান্ড প্রিক্স স্কেটিং প্রতিযোগিতায় বরফ-নৃত্যের চূড়ান্ত পর্বে রাশিয়ার এলেনা ইলিনাইকন ও রুসলান ঝিগানশিন। ছবিটি শুক্রবার বার্সেলোনার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৮
আর কয়েক দিন পর বড়দিন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ঘরবাড়ি ও সড়কগুলো সাজানো হয়েছে। তা দৃষ্টি কাড়ছে হাজারো পর্যটকের। ছবিটি শুক্রবার বাল্টিমোরের হ্যাম্পডেন কমিউনিটি থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৮
চীনের লেক ও নদীগুলোয় ঝাঁকবেঁধে আসছে নানা জাতের অতিথি পাখি। ছবিটি শুক্রবার আনহুই প্রদেশের শেংজিন লেক থেকে তোলা। ছবি: আইএএনএস
৭ / ১৮
ভারতে মুক্তি-প্রতীক্ষিত পিকে ছবিটি নিয়ে একটি মোবাইল গেমের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ছবিটি শুক্রবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১৮
ভারতে মুক্তি-প্রতীক্ষিত পিকে ছবিটি নিয়ে একটি মোবাইল গেমের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও আমির খান। ছবিটি শুক্রবার মুম্বাই থেকে তোলা। ছবি: এএফপি
৯ / ১৮
ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। তবে মাসটা অগ্রহায়ণ বলে একটু অবাক হতে হয়। সাধারণত ফাল্গুন মাসে আমের মুকুল আসে। ছবিটি আজ পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১০ / ১৮
খেতভরা হলুদ সরর্ষে ফুলের ফুলঝুরি। ছবিটি আজ খুলনার পাইকগাছা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৮
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের বাদুংয়ে কেলান সৈকতে জেলেদের জালে ধরা পড়েছে এই লেমুরু মাছ। দেশটিতে বর্তমানে প্রবল বর্ষণের কারণে মাছ শিকারে দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলেদের। ছবিটি শুক্রবার তোলা। ছবি: রয়টার্স
১২ / ১৮
মিয়ানমারের ইয়াঙ্গুনে আজ ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের কেন্দ্রীয় কমিটির সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির প্রধান অং সান সু চি। ছবি: এএফপি
১৩ / ১৮
তীব্র শীতে কাহিল এই ব্যক্তি। ছবিটি আজ ঢাকার কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
১৪ / ১৮
প্রথম আলোর উদ্যোগে এবং ওয়াটার এইড ও শেয়ার-এর সহযোগিতায় আয়োজিত ‘স্কুল স্যানিটেশন: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনেরা। ছবিটি আজ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
১৫ / ১৮
শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে ১৪ ডিসেম্বর। এ দিবসে শহীদদের শ্রদ্ধা জানানো হয় রায়েরবাজার বধ্যভূমিতে। রায়েরবাজার যেতে হয় মোহাম্মদপুর এলাকা দিয়ে। তাই মোহাম্মদপুর এলাকা ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে। ছবিটি শনিবার বিকেলে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৬ / ১৮
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস। এ দিবস পালনের জন্য প্রস্তুতি প্রায় শেষের দিকে। ছবিটি রায়েরবাজার বধ্যভূমি এলাকা থেকে আজ বিকেলে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৭ / ১৮
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের প্রস্তুতি প্রায় শেষের দিকে। ছবিটি রায়েরবাজার বধ্যভূমি এলাকা থেকে আজ বিকেলে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম
১৮ / ১৮
গাছজুড়েই মোহাম্মদপুর থানা যুবলীগের ডিজিটাল ব্যানার টাঙানো হয়েছে। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদপুর এলাকায় এমন আরও অনেক ব্যানার টাঙানো হয়েছে। ছবিটি শনিবার বিকেলে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম