ছবিতে আজ (১৩ নভেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
ভারতে চতুর্থ আন্তর্জাতিক লোক উৎসবে ঐতিহ্যবাহী রাজস্থানী নাচ পরিবেশন করছেন শিক্ষার্থীরা। এই উৎসবে বিভিন্ন দেশের শিল্পীরা অংশগ্রহণ করেছেন। ছবিটি বুধবার অমৃতসরের খালসা কলেজ থেকে তোলা। ছবি: এএফপি

২ / ৮
জিম্বাবুয়ের অ্যান্টেলোপ পার্কের একটি গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছে সিংহশাবকটি। আফ্রিকার সিংহ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে প্রায় দুই দশক ধরে এই পার্কে সিংহের অভয়ারণ্য তৈরি করা হয়। ছবিটি বুধবার তোলা। ছবি: আইএএনএস

৩ / ৮
ফ্রান্সে অপেরা কমিকের ৩০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ উৎসবের মঞ্চে প্যাট্রিসিয়া পেটিবনের পরিবেশনা। ছবিটি বুধবার প্যারিসের অপেরা কমিক থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ৮
যুক্তরাজ্যের লন্ডনে হরিবল বসেস ২ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠানের লাল গালিচায় মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

৫ / ৮
বেলজিয়ামে সফররত স্পেনের রানি লেতিজিয়াকে (বাঁয়ে) আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান দেশটির রানি মাথিলদে। ছবিটি বুধবার ব্রাসেলসে রয়্যাল প্যালেস থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ৮
চিলির আতাকামা মরুভূমি এলাকায় আজ অনুষ্ঠিত হবে সোলার চ্যালেঞ্জ কার রেস। এই প্রতিযোগিতায় গাড়িগুলো চলবে সৌরশক্তির মাধ্যমে। তেমনি সৌরচালিত একটি গাড়ি নিয়ে মহড়ায় এক চালক। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

৭ / ৮
গৃহস্থের ঘরে ঘরে এখন শুরু হয়েছে হেমন্তের ধান কাটা উৎসব। মাঠ থেকে ধান কেটে এনে তা মাড়াইয়ে ব্যস্ত কৃষাণ-কৃষাণীরা। ছবিটি রংপুর সদরের কোবারু কুটিরপাড়া এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৮ / ৮
নিরাপদ খাওয়ার পানির সংকট নগরের অনেক জায়গাতেই আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ করা হয় বিভিন্ন স্থানে। স্থানীয় লোকজন এই পানি পান করে। ছবিটি রাজারবাগ এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম