ছবিতে আজ (১৩ ফেব্রুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
বিশ্বের দীর্ঘতম ম্যারাথন নাচের রেকর্ড গড়ার প্রতিযোগিতায় অংশ নিয়ে নৃত্যরত এক জুটি। ছবিটি আজ থাইল্যান্ডের পাতায়া থেকে তোলা। কালকের বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। রেকর্ড গড়তে হলে অংশ নেওয়া কোনো জুটিকে কমপক্ষে ৩৫ ঘণ্টা একটানা নাচতে হবে। পুরস্কার নয় হাজার ৪০০ ডলারের বেশি।  ছবি: এএফপি

২ / ১১
নিউইয়র্কের লিংকন সেন্টারে বৃহস্পতিবার মেসি’স ফ্যাশন শোতে লাল টুকটুকে পোশাক প্রদর্শন করেন রাশিয়ার মডেল–অভিনেত্রী ইরিনা পানতায়েভা। ছবি: এএফপি

৩ / ১১
নিউইয়র্কে চলছে ফ্যাশন উইক। এ উপলক্ষে বৃহস্পতিবার পোষা প্রাণীর ফ্যাশন শোতে আসা রোদচশমা পরা এক কুকুর। ছবি: এএফপি

৪ / ১১
‘এসো প্রাণের উৎসবে’—এই আমন্ত্রণে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসন্তবরণ উৎসব চলছে। ছবি: সাবিনা ইয়াসমিন

৫ / ১১
ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবিটি আজ ফরিদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

৬ / ১১
বসন্ত উৎসবে ফুলের দোকানে ক্রেতাদের ভিড়। ছবিটি আজ ফরিদপুর শহরের আলীপুর নিউমার্কেট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

৭ / ১১
দোহাই যেয়ো না উড়ে! ভঙ্গি দেখে মনে হচ্ছে যেন তা-ই বলা হচ্ছে। আসলে এটি ফিগার স্কেটিংয়ে বরফ-নৃত্যের একটি পর্ব। ছবিটি আজ দক্ষিণ কোরিয়ার সিউলে চলমান আইএসইউ ফোর কন্টিনেন্টস ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ১১
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের শুভকামনায় প্রথম আলো-গ্রামীণফোনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যান ইভেন্ট ‘চলো বাংলাদেশ’। নিজের দেশের খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে হাজির হয়েছেন অনেকেই। ছবিটি মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে তোলা। ছবি জাহিদুল করিম

৯ / ১১
সিলেট নগরের বিভিন্ন স্থানে ফুলের নানা সাজের দোকানে ভিড় ছিল তরুণীদের। ছবিটি নগরের চৌহাট্টা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ১১
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজিত বসন্ত বরণের অনুষ্ঠানে শুক্রবার চট্টগ্রাম নগরের ডিসি হিলে নৃত্যশিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১১ / ১১
প্রথম আলো-গ্রামীণফোনের উদ্যোগে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠান হয়। এর অংশ হিসেবে রাজশাহী শহরের শিল্পকলা একাডেমীতে পাওয়ার সার্চ ব্যান্ড দল গান পরিবেশন করে। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী