ছবিতে আজ (১৩ মার্চ ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
হ্যামিলটনে আজ বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের সঙ্গে খেলা শুরু হওয়ার আগে খোশ মেজাজে বাংলাদেশ দলের দুই সমর্থক। ছবি: রয়টার্স

২ / ২২
‘লাফটার ডক্টর্স অব সিওদাদ হুয়ারেজ’–এর এক সদস্য ভাঁড়ের বেশে মেক্সিকোর এক শিশু হাসপাতালে একটি শিশুকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স

৩ / ২২
টেক্সাসের হিদারগো কাউন্টির লিয়ানো গ্রান্ডে এলাকায় তুষার ঝড়ের পর বৃহস্পতিবার সকালে তুষারমানব গড়ার কাজে ব্যস্ত এক লোক। ছবি: রয়টার্স

৪ / ২২
টেক্সাসের হিদারগো কাউন্টির লিয়ানো গ্রান্ডে এলাকায় তুষারপাতে জমে থাকা তুষারে খেলায় মেতেছে শিশুরা। ছবিটি গতকাল তোলা। ছবি: রয়টার্স

৫ / ২২
থাইল্যান্ডের ‘জাতীয় হাতি দিবস’ উপলক্ষে আজ দেশটির প্রাচীন রাজধানী আয়ুত্থায়ায় এক শিশু হাতিকে ফল খাওয়াচ্ছে। ছবি: রয়টার্স

৬ / ২২
টানা দ্বিতীয় সেঞ্চুরি করে আনন্দে উড়ছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের এই অলরাউন্ডার আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৩ বলে ১২৮ রান করে অপরাজিত ছিলেন। মাহমুদউল্লাহ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টানা দ্বিতীয় সেঞ্চুরি করলেন। ছবি: রয়টার্স

৭ / ২২
নিউজিল্যান্ডের বিপক্ষে শতরান করে তা উদযাপন করছেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপ ক্রিকেটে এটা তাঁর টানা দ্বিতীয় সেঞ্চুরি। ছবি: রয়টার্স

৮ / ২২
বাংলা সাহিত্য ও বাংলাদেশের অন্যান্য ভাষার সাহিত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও বাংলা গবেষণা সংসদ আজ শুক্রবার সকাল নয়টার দিকে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করে। ছবি: শহীদুল ইসলাম

৯ / ২২
বসন্ত পেরিয়ে আসবে গ্রীষ্মকাল। গরমে তালপাতার পাখার কদরটা অনেক বেশি। তাই আগে থেকেই তালপাতার পাখা তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরেরা। এসব পাখা বিক্রি হবে ১৫ থেকে ২০ টাকা দরে। ছবিটি আজ বগুড়ার আতালপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১০ / ২২
লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে গতকাল বৃহস্পতিবার একটি প্রদর্শনীতে আসেন হলিউড অভিনেত্রী সালমা হায়েক ও তাঁর স্বামী ফ্রাঁসোয়া-হেনরি পিনাল্ট। ছবি: রয়টার্স।

১১ / ২২
দক্ষিণ ক্যারোলাইনার অ্যাকুরিয়ামের কর্মীরা একটি লেদারবক প্রজাতির কচ্ছপকে সাগরে ফিরিয়ে দিচ্ছেন। ৪৭৫ পাউন্ডের ওজনের কচ্ছপটিকে ৭ মার্চ ইয়কি-দক্ষিণ আইল্যান্ড থেকে উদ্ধার করা হয়েছিল। দক্ষিণ ক্যারোলাইনার প্রাকৃতিক সম্পদ বিভাগ তাদের কচ্ছপ রক্ষা প্রোগ্রামের অংশ হিসেবে কচ্ছপটিকে মুক্ত করে দেয়। ছবি: রয়টার্স।

১২ / ২২
‘পোরতো দো ফিউচেরো’ নামে ব্রাজিলের রিওডি জেনেরিও বন্দরের নতুন একটি অংশের উদ্বোধন করা হয় গতকাল বৃহস্পতিবার। উদ্বোধনী অনুষ্ঠানের একপর্যায়ে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফকে (ডানে) অভিবাদন জানাচ্ছেন রিওডি জেনেরিওর গভর্নর ফার্নান্দো পিজাও। ছবি: রয়টার্স।

১৩ / ২২
গতকাল বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে গানম্যান সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন অভিনেত্রী চার্লিস থেরন। সঙ্গে আসা স্বামী অভিনেতা ও প্রযোজক শন পেনকে একজন আলোকচিত্রিকে কাগজের টুকরো দিয়ে ঢেকে দিতে দেখা যায় । ছবিটি ২০ মার্চ মুক্তি পাবে। ছবি: এএফপি।

১৪ / ২২
লাস ভেগাসে  প্যাক-১২ বাস্কেটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে কলোরাডো বাফেলোর মুখোমুখি হওয়ার আগে অরেগন ডাকস দলের মাস্কট ডাক এবং চিয়ারলিডাররা ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। খেলায় অরেগন ডাকস ৯৩-৮৫ পয়েন্টে জয় পায়। ছবিটি গতকাল বৃহস্পতিবার লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনা থেকে তোলা। ছবি: এএফপি।

১৫ / ২২
নিউজিল্যান্ডে আজ বিশ্বকাপ ক্রিকেটের বি-গ্রুপে নিজেদের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড। খেলার একপর্যায়ে বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকের রহিমের একটি ক্যাচ ফেলে দেন নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম। ছবি: রয়টার্স।

১৬ / ২২
যুক্তরাষ্ট্রের ওয়েলস টেনিস গার্ডেনে বিএনপি পারিবাস ওপেনের একটি খেলায় স্বদেশি রায়ান হ্যারিসনের একটি বল ফেরাতে গিয়ে যুক্তরাষ্ট্রের মার্টি ফিশকে নেটের ওপর দিয়ে ডিগবাজি খেতে দেখা যায়। খেলায় হ্যারিসন ৬-৪, ৪-৬, ৭-৬ পয়েন্ট জয় পান।

১৭ / ২২
ফুটবল কিংবদন্তি পেলে ব্রাজিলের ফুটবল দল সান্তোসের খুদে ফুটবলারদের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। ওই খুদে ফুটবলাররা গতকাল বৃহস্পতিবার সান্তোসের পেলে জাদুঘরে ‘সেকেন্ড হাফ’ নামে একটি বইয়ের অটোগ্রাফ উৎসবে এসেছিল।

১৮ / ২২
বিশ্বকাপ ক্রিকেটের আজকের খেলায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানকে আউট করার পর সতীর্থ নাসির হোসেন ও মুশফিকুর রহিমের সঙ্গে সাকিব আল হাসানের উল্লাস। ছবি: রয়টার্স।

১৯ / ২২
নিতে পারলে দুর্দান্ত ক্যাচ হতো। কিন্তু মুঠোয় জমিয়েও কোরি অ্যান্ডারসনের ক্যাচ ফসকে বেরিয়ে যায় নাসিরের হাত গলে। ছবি: রয়টার্স।

২০ / ২২
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন খালেদা জিয়া। ছবি: জাহিদুল করিম

২১ / ২২
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়ায় আজ তাঁকে দেখতে রাজধানীর বনানীতে তাঁর বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা

২২ / ২২
চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে জমে উঠেছে বাণিজ্য মেলা। ছুটির দিন হওয়ায় আজ মেলার বিভিন্ন স্টলে ভিড় জমিয়েছেন ক্রেতারা। ছবিটি আজকের তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম