ছবিতে আজ ( ১৩ মে ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৩
‘দ্য সানরাইজ রুবি’ নামের এই চুনিটি বিক্রিতে বিশ্বরেকর্ড গড়েছে। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এই লাল রত্নটি নিলামে তিন কোটি তিন লাখ ডলারের বেশি মূল্যে বিক্রি হয়েছে। ২৫.৫৯ ক্যারেটের দুষ্প্রাপ্য এই বার্মিজ চুনির নিলামের আয়োজক ছিল সদাবি’স অকশন হাউস। ছবি: এএফপি

২ / ৩৩
বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে প্রথম গোল করার পর বার্সেলোনার ফরোয়ার্ড ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমারের উল্লাস। ছবিটি মঙ্গলবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ম্যাচ থেকে তোলা। খেলায় বায়ার্ন মিউনিখ ৩-২ গোলে জয়লাভ করে। বার্সেলোনা হারলেও গোলের গড়ে ফাইনালে উঠেছে। ছবি: এএফপি

৩ / ৩৩
সাবেক গুরু পেপ গার্দিওলার সঙ্গে মেসি। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেমিফাইনালে প্রথমার্ধ শেষেই হয়ে গেল এক সময়ের গুরু-শিষ্যর। ছবি: এএফপি

৪ / ৩৩
এভাবে বায়ার্ন মিউনিখের খেলোয়াড়েরা বেশ কয়েকবার বাধা দিলেও গোলবঞ্চিত করতে পারেননি নেইমারকে। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেমিফাইনালে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। ছবি: এএফপি

৫ / ৩৩
জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেমিফাইনালে বার্সার বিপক্ষে গোলের পর পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। ছবি: এএফপি।

৬ / ৩৩
আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেমিফাইনালে খেলার ৭৩ মিনিটে ডি-বক্সের বাইর থেকে জোরালো শটে গোল করেন ২৫ নম্বর জার্সি পরা টমাস মুলার। ছবি: এএফপি।

৭ / ৩৩
টমাস মুলারের গোলেই মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেমিফাইনালে জয় পায় বার্য়ান। তবে দুই লেগ মিলিয়ে হেরে যায় মুলারের দল। ছবি: এএফপি।

৮ / ৩৩
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেমিফাইনালে বার্সেলোনার সাবেক ও বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ পেপ গার্দিওলা ও নেইমারের খুনসুটি। ম্যাচে জোড়া গোল করেছেন নেইমার। ছবি: এএফপি

৯ / ৩৩
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেমিফাইনালে গোল পাননি মেসি। তবে তাঁকে আটকাতে না পারলে কি হয়, মঙ্গলবার তা বুঝতে পেরেছে বায়ার্ন মিউনিখ। মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীর সমন্বিত প্রয়াসে মঙ্গলবার দুটি গোল পেয়েছে বার্সা। আগের লেগে নেইমারের সঙ্গে জোড়া গোল করেন মেসি। ছবি: এএফপি

১০ / ৩৩
নিউইয়র্কে এক অনুষ্ঠানে মার্কিন অভিনেত্রী কেরি ওয়াশিংটন ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: এএফপি

১১ / ৩৩
পেরুর কৃষকেরা নানা দাবি আদায়ে রাজধানীর লিমার পাশের শহর ইসলে এলাকার একটি সড়কে পাথর ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছে। ছবি: এএফপি

১২ / ৩৩
বছর খানেক পর ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে বসবে অলিম্পিকের আসর। অলিম্পিক আয়োজনের একটি বৈঠকে অংশ নিতেই যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ অলিম্পিকের মাস্কটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবি: এএফপি

১৩ / ৩৩
থাইল্যান্ডে আজ উদ্‌যাপন করা হচ্ছে বার্ষিক রাজকীয় লাঙ্গল উৎসব। সেখানে নিজের হাতে ধান ছিটাচ্ছেন ঐতিহ্যবাহী পোশাক পরা থাই কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী সচিব চাভালিত চুকাজর্ন। শুকনো মৌসুম শেষে উৎসব পালন করা হয়। ছবি: রয়টার্স

১৪ / ৩৩
নিউজিল্যান্ডে মাওরি নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী রীতিতে যুক্তরাজ্যের প্রিন্স হ্যারিকে শুভেচ্ছা জানাচ্ছেন কাইরাঙ্গা কাপা হাকা গোষ্ঠীর এক সদস্য। প্রিন্স হ্যারি এক সপ্তাহের সফরে নিউজিল্যান্ডে রয়েছেন। আজ তিনি দেশটির লিনটন মিলিটারি ক্যাম্প পরিদর্শনে যান। ছবি: রয়টার্স

১৫ / ৩৩
ড্যানিশ যুবরাজ্ঞী মারি মঙ্গলবার আলবোর্গে এএবি ফুটবল ক্লাব পরিদর্শন করেন। সেখানে শিশুদের প্রশিক্ষণে তিনিও অংশ নেন। ছবি: রয়টার্স

১৬ / ৩৩
পালমারস্টন নর্থের কাছে লিনটন মিলিটারি ক্যাম্প পরিদর্শনে গিয়ে সেখানকার একটি স্কুলের শিশুদের সঙ্গে মিশে যান প্রিন্স হ্যারি। তিনি নিউজিল্যান্ডে এক সপ্তাহের সফরে রয়েছেন। ছবি: রয়টার্স

১৭ / ৩৩
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার বিমানবাহিনীর এমআই ১৭-৪১০ নামের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ছবিটি বিমানবন্দরের ভেতরে রানওয়ের কাছ থেকে বেলা একটার দিকে তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৮ / ৩৩
বর্ষবরণে নারী লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং ডিএমপির কার্যালয় ঘেরাও কর্মসূচিতে হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে আজ বুধবার দুপুরে  বগুড়ার প্রগতিশীল সংগঠনগুলো সম্মিলিতভাবে প্রতিবাদ মিছিল করে। ছবিটি শহরের সার্কিট হাউস এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৯ / ৩৩
বোরো ধান কেটে বাড়ি ফিরছেন কৃষিশ্রমিকেরা। চুক্তির ভিত্তিতে ধান কাটা, আনা ও মাড়াইয়ের কাজ করেন তাঁরা। ছবিটি বুধবার রংপুর সদরের অভিরাম এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২০ / ৩৩
সিলেট নগরের সুবিদবাজারের এই চার রাস্তার মোড়ে গতকাল মঙ্গলবার ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যা করা হয়। আজ বুধবার সেই স্থানে দাঁড়িয়ে তাঁর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২১ / ৩৩
ফরমালিন আর রাসায়নিক দ্রব্য দিয়ে কলা পাকানো এত বেড়ে গেছে যে, গাছপাকা কলা পাওয়া বেশ কঠিন। গ্রামের বাড়িতে গাছ থেকে কেটে প্রাকৃতিকভাবে পাকানো চিনিচম্পা কলা বিক্রি করছেন এক গৃহস্থ। ছবিটি বুধবার দুপুরে রংপুরের তাজহাট এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

২২ / ৩৩
আশিনা আমের বাগান। ছবিটি আজ রাজশাহী পবা পুকুরিয়ার বাইশবলদা বাগান থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

২৩ / ৩৩
রাজধানীতে তেজগাঁও-মগবাজার ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। কাজের ধীরগতির কারণে রাজারবাগ-মালিবাগ সড়কটিতে খানাখন্দে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। ছবি: ফোকাস বাংলা

২৪ / ৩৩
রাজধানীর উত্তর শাজাহানপুরের এই বাসিন্দাকে প্রতিদিন মধ্যরাতে পানি নিতে রাজারবাগ পুলিশ লাইনের পানির পাম্পে আসতে হয়। বিশুদ্ধ পানির জন্য তাঁকে মাসে প্রায় দুই হাজার টাকা খরচ করতে হয়। ছবিটি গতকাল মঙ্গলবার মধ্যরাতে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ৩৩
চীনের আনহুই প্রদে​শের একটি সা​মরিক ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে কাদাপানিতে ঝাঁপ দিচ্ছেন আধা সামরিক পুলিশ বাহিনীর কয়েক জন সদস্য। ছবিটি ১৩ মে তোলা। ছবি: রয়টার্স

২৬ / ৩৩
বাঁধের ওপর ধান শুকাচ্ছেন কৃষকেরা। ছবিটি ১৩মে ভিয়েতনামের হ্যানয় প্রদেশ থেকে তোলা। ভারত ও থাইল্যান্ডের পর ভিয়েতনাম হলো তৃতীয় বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। ছবি: রয়টার্স

২৭ / ৩৩
স্বপ্ন-প্রথম আলো বিশ্বকাপ ক্রিকেট কুইজের বিজয়ীদের হাতে আজ পুরস্কার তুলে দেওয়া হয়। ছবিটি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৮ / ৩৩
এস আলম-প্রথম আলো ক্রিকেট বিশ্বকাপ প্রতিদিনের কুইজ লড়াইয়ে বিজয়ীদের হাতে আজ পুরস্কার তুলে দেওয়া হয়। ছবিটি রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২৯ / ৩৩
ফরিদপুরে এবার পেঁয়াজের বীজের (দানা) ফলন ভালো হয়েছে। বিক্রির উপযোগী করার জন্য পেঁয়াজের বীজ মাড়াই শেষে পরিষ্কার করছেন কৃষকেরা। ছবিটি আজ ফরিদপুর সদরের ভাষানচর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৩০ / ৩৩
বাজারে উঠেছে মৌসুমি ফল তাল। ফরিদপুরের নগরকান্দা সদরের বিল গোবিন্দপুর এলাকার দুই ভাই ইয়াকুব শেখ ও জাকে শেখ ভ্যানে করে ফরিদপুর শহরে জেলখানার সামনে বিক্রি করছেন তালের শাঁস। ছবিটি আজকের তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৩১ / ৩৩
গ্রীষ্ম পেরোলেই বর্ষাকাল। তাই আগে থেকেই চলছে নৌকা মেরামতের কাজ। ছবিটি রাজশাহী নগরের দরগাপাড়া পদ্মার চর থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

৩২ / ৩৩
ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার প্রতিবাদে ও খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে গণ-অবস্থান কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। ছবি: মনিরুল আলম

৩৩ / ৩৩
ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার প্রতিবাদে আজ বুধবার ঢাকার শাহবাগে গণ-অবস্থান এবং মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। ছবি: মনিরুল আলম