ছবিতে আজ (১৩ সেপ্টেম্বর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২১
জ্বলজ্বল করছে চৌবাচ্চায় বিচরণ করা এই মাছগুলো। বৈজ্ঞানিক পদ্ধতিতে জিনগত কারিকুরি খাটিয়ে মাছগুলোর মধ্যে এই বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে। শুক্রবার তাইওয়ানের রাজধানী তাইপের অ্যাকুরিয়াম প্রদর্শনী থেকে ছবিটি তোলা। ছবি: রয়টার্স

২ / ২১
এর নাম ‘ব্লু মুন ডায়মন্ড’। বাংলা করলে দাঁড়ায়—‘নীল চাঁদ হীরা’। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ১২ ক্যারেট ওজনের এই হিরক খণ্ডটি প্রদর্শন করা হচ্ছে। ছবি: রয়টার্স

৩ / ২১
বনেতে লেগেছে আগুন। দাউ দাউ অগ্নিশিখার পটভূমিতে খুঁটির ওপর বসে আছে অসহায় পাখি। খরা, উচ্চ তাপমাত্রার প্রভাব এবং কম আর্দ্রতার কারণে ব্রাজিলের ব্রাসিলিয়ার কাছে সোবরাদিনহো এলাকার বনে শুক্রবার আগুন লাগে। ছবি: রয়টার্স

৪ / ২১
চীনে ফরমুলা ই গাড়ি দৌড়ে বৈদ্যুতিক এই গাড়িটি অংশ নেবে। ছবিটি আজ চীনের বেইজিংয়ের বার্ডস নেস্ট স্টেডিয়ামের সামনে থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২১
গাজার সাগরসৈকতে শুক্রবার শিশুসন্তানের সঙ্গে এভাবে মজা করেন এক ফিলিস্তিনি। ইসরায়েলের সঙ্গে ৫০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ থেমে গেছে। আশ্রয়শিবির ছেড়ে বিধ্বস্ত বাড়িঘরে ফিরে এসেছে অনেকে। স্বস্তিও ফিরে এসেছে অনেকটাই। ছবি: এএফপি

৬ / ২১
স্পেনের মাদ্রিদে ফ্রান্স ও সার্বিয়ার মধ্যে রাগবি খেলার সময় চিয়ারলিডারদের পরিবেশনা। ছবিটি শুক্রবার পালাসিও দে দেপোরতেস থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২১
ইউক্রেনের উপকূলীয় শহর মারিউপোলে শুক্রবার নবদম্পতিকে সংবর্ধনা জানানো হয়। ছবি: রয়টার্স

৮ / ২১
রাজধানীর দোয়েল চত্বর এলাকায় শিশু একাডেমীর সামনের ফুটপাতে আজ শনিবার এক দোকানি পাত্র রং করায় মগ্ন। ছবি: ফোকাস বাংলা

৯ / ২১
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে ঝাঁকাভর্তি আমলকী। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১০ / ২১
ঠাকুরগাঁওয়ে বন্যায় তিনটি সেতু ভেঙে পড়েছে। এতে ওই এলাকার হাজারো মানুষ দুর্ভোগে পড়েছে। ছবিটি বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়ন থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১১ / ২১
আর কয়দিন পরেই পাকতে শুরু করবে ইরি ধান। কিন্তু এর আগেই ধানের গোড়া কেটে দেবে ইঁদুর। তাই ইঁদুর তাড়াতে বাঁশের কঞ্চির সঙ্গে পলিথিন বেঁধে জমিতে পুঁতে দিচ্ছেন কৃষক। ছবিটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রাম থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১২ / ২১
ওডিশার পুরি সৈকতে ৯/১১ সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে বালুর ভাস্কর্য গড়েন ভারতীয় শিল্পী সুদর্শন পট্টনায়েক। ছবি: আইএএনএস

১৩ / ২১
মালিবাগ রেললাইন-সংলগ্ন অবৈধ স্থাপনাগুলো শনিবার সকালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় উচ্ছেদ করে। ছবি: হাসান রাজা

১৪ / ২১
এখন ভাদ্র মাস। খাল-বিলের টলমলে পানিতে নানা প্রজাতির দেশি মাছের আনাগোনা বেড়ে গেছে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের বকুল মাতুব্বর তালের ডোঙা নিয়ে মাছ শিকারে নেমেছেন। তাঁর জালে ধরা পড়েছে কই, পুঁটি, ট্যাংরা, রয়নাসহ নানা প্রজাতির ছোট মাছ। ছবিটি শনিবার সকালে গেরদা ইউনিয়নের বিলনালিয়া থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী, ফরিদপুর

১৫ / ২১
চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় রেললাইনের ওপর স্থাপিত অবৈধ বাজার ও দোকান উচ্ছেদ করে রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় ব্যবসায়ীরা তাড়াহুড়ো করে মালামাল ও জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। ছবিটি বেলা একটায় তোলা। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

১৬ / ২১
বগুড়া সদরের শহরতলি এলাকায় মুলার ভালো ফলন হয়েছে। দাম ভালো পেয়ে বেজায় খুশি কৃষক গনি মিয়া। পাইকারি বাজারে প্রতিমণ মুলা ৫৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি শনিবার সকালে সদর উপজেলার চান্দের বাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৭ / ২১
বগুড়ার রেলওয়ে স্টেশনের কড়িতলা এলাকায় রেললাইনের ওপর প্রতিদিন পাঁচ শতাধিক কাপড়ের ভাসমান দোকান বসে। দোকানিরা ট্রেনের হুইসেল শুনে দোকান গুটিয়ে নিতে তোড়জোড় শুরু করেন। ছবিটি শনিবার বেলা আড়াইটায় তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৮ / ২১
সিলেটের বিমানবন্দর থানা এলাকার সাহেবের বাজারে সন্ত্রাসী হামলায় নিহত মাশুকের হত্যাকারীদের বিচার চেয়ে শনিবার সকালে মাশুক স্মৃতি পরিষদের উদ্যোগে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৯ / ২১
শীত আসতে বেশ কিছুদিন বাকি। তবে এরই মধ্যে লেপ, তোশক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরেরা। কাঁধে ধনুক আর লরি নিয়ে নগর থেকে গ্রামে বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে লেপ, তোশক তৈরির কাজ করেন তাঁরা। সিলেট নগরের শেখঘাট থেকে শনিবার ছবিটি তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২০ / ২১
রেললাইন ঘেঁষে গড়ে উঠেছে ইট-সুরকি-বালির বাজার। ছবিটি আজ শনিবার বিকেলে রাজশাহী নগরের ডাসপুকুর এলাকা থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম, রাজশাহী

২১ / ২১
চার বছর আগে উপহার পাওয়া কমলার চারা থেকে নিজের বাড়ির ছাদে মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ কমলা বাগান করেছেন। প্রথম দিকে ১৫-২০টি কমলা ধরলেও, এ বছর বাগানে প্রায় দুই হাজার কমলা এসেছে। ছবিটি শনিবার দুপুরে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা