ছবিতে আজ (১৪ অক্টোবর ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
২৬ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় ভোট নেওয়া হবে। ব্রাসিলিয়ায় তারই প্রচার চালাচ্ছেন অন্যতম প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট দিলমা রুসেফ। ছবিটি সোমবার তোলা। ওয়ার্কার্স পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ছবি: এএফপি

২ / ৯
ব্রাজিলের রিও ডি জেনিরোর ইপানেমা সৈকতে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করছেন একদল মানুষ। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি

৩ / ৯
গোয়ালন্দ বাজারে প্রকাশ্যে চলছে পাখির অবৈধ বেচাকেনা। চরাঞ্চলে গিয়ে শিকারিরা বিষটোপ দিয়ে এসব পাখি শিকার করে বিক্রি করছেন। ছবি: এম রাশেদুল হক

৪ / ৯
পানি কমে গিয়ে সুরমা নদী এখন শান্ত। সেই শান্ত জলে চলছে মাছ শিকার। ছবিটি সিলেট নগরের চাঁদনী ঘাট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ৯
চট্টগ্রামে আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবির জঙ্গিরা। এর পরিপ্রেক্ষিতে আদালত ভবনের সামনে লোকজনকে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। ছবি: সৌরভ দাশ

৬ / ৯
কোরবানির পশুর হাট শেষ হওয়ার আট দিন পার হলেও নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট চত্বরে হাটের বর্জ্য এখনো স্তূপ হয়ে পড়ে আছে। ক্যাম্পাসের পাশে বসানো হয়েছিল অস্থায়ী শৌচাগার। দুর্গন্ধময় পরিবেশে শিক্ষার্থীরা ক্লাস চালিয়ে যাচ্ছেন। ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

৭ / ৯
চট্টগ্রাম নগরের দেওয়ানহাট সেতুর নিচে রেলের জায়গায় অবৈধ বস্তি উচ্ছেদ করছেন ভ্রাম্যমাণ আদালত। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

৮ / ৯
খ্যাতিমান ফটোসাংবাদিক আজিজুর রহীম পিউর মরদেহের সামনে ক্যামেরা রেখে তাকে সম্মান জানাচ্ছেন ফটোসাংবাদিকরা। জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। ছবি: মনিরুল আলম

৯ / ৯
রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনের সামনে ডরিন ফ্যাশনের কর্মীরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন। ছবি: হাসান রাজা