ছবিতে আজ (১৪ আগস্ট ২০১৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
মারো টান হেঁইও! নৌকাবাইচ প্রতিযোগিতায় দুই দলের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। ছবিটি বুধবার ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে তোলা। ছবি: এএফপি

২ / ১৭
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নির্যাতিত ফিলিস্তিনের নাগরিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে বিক্ষোভ করছেন শ্রীলঙ্কার এক মুসলিম নারী। ছবিটি আজ রাজধানী কলম্বো থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৭
ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন ‘হ্যারি পটার’খ্যাত ব্রিটিশ তারকা ড্যানিয়েল র্যাডক্লিফ। ছবিটি বুধবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ইমপেরিয়াল সিনেমা হলের সামনে থেকে তোলা। সেখানে গতকাল ড্যানিয়েলের নতুন ছবি ‘হোয়াট ইফ’-এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবি: এএফপি

৪ / ১৭
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ম্যাসাচুসেটসে বুধবার একটি বইয়ের দোকানে তাঁর লেখা ‘হার্ডস চয়েসেস’ বইয়ে স্বাক্ষর করেন। ছবি: এএফপি

৫ / ১৭
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টিজনিত বন্যায় তলিয়ে গেছে অধিকাংশ সড়ক। আইজলিপ শহরের জলমগ্ন একটি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ১৭
ভারতের ৬৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়ায় স্কুলের শিক্ষার্থীরা। ছবিটি বুধবার কলকাতার রেড রোড থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ১৭
যেন লাল গালিচা সংবর্ধনায় এসে ছবি তোলার ভঙ্গিতে দাঁড়িয়েছে কাঁঠবিড়ালি। ভারতের ৬৮তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের লাল গালিচায় হঠাত্ ঢুকে পড়ে এই কাঁঠবিড়ালিটি। ছবিটি বুধবার নয়াদিল্লির লালকেল্লা থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ১৭
রাজধানীতে আজ সকাল থেকে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজপথে পানি জমে গেছে। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। দুর্ভোগে পড়েছে নগরবাসী। ছবিটি গ্রীন রোড থেকে তোলা। ছবি: মোছাব্বের হোসেন

৯ / ১৭
রাজধানীতে আজ সকাল থেকে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বসুন্ধরা সিটির পেছনের সড়কে প্রায় কোমর সমান নোংরা পানি জমে গেছে। এই পানি ঢুকে গেছে খাবারের দোকানেও। দুর্ভোগে পড়েছেন পথচারীরা। ছবি: মোছাব্বের হোসেন

১০ / ১৭
রেস্তোরাঁয় ক্রেতাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে বিদ্যুত্চালিত এক রোবট। প্রয়োজনে রান্নাবান্নাও করবে তারা। বুধবার চীনের জিয়াংসু প্রদেশের কুনশান শহরের একটি রেস্তোরাঁ থেকে তোলা ছবি। সেখানে একডজনের বেশি রোবটকে এ কাজে লাগানো হয়েছে। ছবি: এএফপি

১১ / ১৭
মাউন্ট এটনা আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে জ্বলন্ত লাভা নির্গত হচ্ছে। ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলির কাছে ক্যাটানিয়ায় রয়েছে বিশ্বের অন্যতম সক্রিয় এই আগ্নেয়গিরি। ছবি: এএফপি।

১২ / ১৭
টানা বৃষ্টিতে ফরিদপুর শহরের নিম্নাঞ্চলের রাস্তাঘাটে পানি জমে আছে। স্কুল থেকে ফেরার সময় জলমগ্ন রাস্তায় এভাবেই বিপাকে পড়ে শিক্ষার্থীরা। ছবিটি আজ ফরিদপুরের গোয়ালচামট পিটিআই চত্বর থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৩ / ১৭
মার্কিন মদদে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার গণ-অধিকার সংগ্রাম কমিটি রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে। পরে সংগঠনের সদস্যরা মার্কিন দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশ শাহবাগেই বাধা দেয়। ছবি: মনিরুল আলম

১৪ / ১৭
বৃষ্টিতে ব্যবসায়ীদের দুর্ভোগ। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার থেকে ছবিটি তোলা। ছবি: ফোকাস বাংলা

১৫ / ১৭
থেমে থেমে চলা বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজারে চরম দুর্ভোগ পোহাতে হয় ক্রেতা-বিক্রেতাদের। ছবি: ফোকাস বাংলা

১৬ / ১৭
পানিতে ডুবে যাওয়া রাস্তার গর্তে পড়ে উল্টে গেল রিকশা। ছবিটি রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৭ / ১৭
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসন বন্ধের দাবিতে কয়েকজন তরুণ ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর উত্তর বাড্ডা ও পান্থপথে দুটি বিল বোর্ড লাগিয়েছেন। ছবি: সংগৃহীত