চলছে গ্রামবাংলার চিরন্তন ঐতিহ্যে পয়লা বৈশাখ উদ্যাপন। সকাল সকাল শিশুরা বেরিয়ে পড়েছে পান-সুপারি নিয়ে। মিলছে বকশিশ। পান্তা ইলিশের আয়োজন পাশেই। রংপুরের হারাগাছ পৌরসভা এলাকার কদমতলী গ্রামে এভাবে নববর্ষ বরণ করা হয়। ছবি: মঈনুল ইসলাম
২ / ২১
অনেক আশার আলো নিয়ে উঁকি দিয়েছে নতুন বছরের নতুন সূর্য। সে আলোতে উদ্ভাসিত কৃষকের সোনার ধান। ছবিটি আজ বগুড়ার সারিয়াকান্দির কুড়িপাড়া চর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৩ / ২১
রাজধানীতে পয়লা বৈশাখ উপলক্ষে আজ চারুকলা ইনস্টিটিউট থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। ছবি: জাহিদুল করিম
৪ / ২১
নববর্ষের অন্যতম আকর্ষণ চারুকলার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। ছবি: জাহিদুল করিম
নববর্ষে পিরোজপুরের কাউখালি উপজেলার আমরাজুড়ি চরে প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে শিক্ষার্থীদের খাবার দিচ্ছেন প্রতিষ্ঠাতা। ছবি: এ কে এম ফয়সাল
১৬ / ২১
ইউক্রেনের লভিভ শহরে গতকাল সোমবার পরিচ্ছন্নতা উৎসব পালন করা হয়। একে অন্যের গায়ে পানি ছিটিয়ে উৎসবে আনন্দ করেন দেশটির জনগণ। ছবি: এএফপি
১৭ / ২১
১২০০ মিটার লম্বা পতাকা নিয়ে ভেনেজুয়েলার কারাকাসে র্যালি বের করেছে বলিভারিয়ান মিলিশিয়া দলের সদস্যরা। মার্কিন অবরোধের প্রতিবাদ জানিয়ে তাঁরা এই র্যালিতে অংশ নেয়। ছবি: এএফপি
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ নববর্ষের অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। এ সময় তিনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চান। ছবি: হাসান রাজা