ছবিতে আজ (১৪ জানুয়ারি ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
নিউইয়র্কের জয়েস থিয়েটারে মঙ্গলবার ব্যালে নাচের মহড়া চলাকালে একজন নৃত্যশিল্পীর কারিশমা। ছবি: এএফপি

২ / ১৪
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ২৫ জানুয়ারি হতে যাচ্ছে ৬৩তম ‘মিস ইউনিভার্স’ সুন্দরী প্রতিযোগিতা। ‘মিস ইউনিভার্সের’ প্রতিযোগীরা এখন বিভিন্ন জায়গায় মহড়া দিয়ে বেড়াচ্ছেন। এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন মিস মালয়েশিয়া ২০১৪ সাবরিনা বেনিত। ছবিটি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্র্যান্ডন পার্ক সৈকত থেকে তোলা। ছবি: এএফপি

৩ / ১৪
যুক্তরাষ্ট্রে ‘স্টিল অ্যালিস’ ছবিটির বিশেষ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ছবিটি মঙ্গলবার নিউইয়র্কের ল্যান্ডমার্কস সানশাইন সিনেমা থেকে তোলা। ছবি: এএফপি

৪ / ১৪
রংপুরের মিঠাপুকুর উপজেলায় দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় পুড়েছে এই যাত্রীবাহী বাস। এতে বাসের ভেতর অঙ্গার হয়েছে শিশুসহ চারজন। গুরুতর দগ্ধ হয়েছে ১০ জন। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৫ / ১৪
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মঙ্গলবার রাতে একটি ট্রাকে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ছবিটি টিকিকাটা গ্রামের গাজীবাড়ি নামক এলাকা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল, মঠবাড়িয়া

৬ / ১৪
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় ছটফট করছেন দগ্ধ এই বৃদ্ধা। মিঠাপুকুরে বাসে দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমার আগুনে দগ্ধ হন তিনি। ছবিটি আজকের। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

৭ / ১৪
দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধে আজ দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৪
দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধে আজ দুপুরে লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ফোকাস বাংলা

৯ / ১৪
সিলেটে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ ও সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে একটি চলন্ত ট্রাকে এভাবেই ককটেল ছুড়ে মারে হরতাল-সমর্থকেরা। ছবিটি আজ দুপুরে সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১০ / ১৪
সিলেটে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধ ও সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে একটি চলন্ত গাড়িতে ইট ছুড়ে ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা। ছবিটি আজ দুপুরে সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১১ / ১৪
ভারতে একটি নতুন মোবাইল ফোনসেটের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবিটি আজ হায়দরাবাদ থেকে তোলা। ছবি: এএফপি

১২ / ১৪
দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধে লক্ষ্মীপুর শহরে মঙ্গলবার রাতে পিকেটাররা ধাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। ছবিটি আলিয়া মাদ্রাসা এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ১৪
রাজধানীর মিরপুর রোডে আজ সানরাইজ প্লাজার সামনে গাড়িতে আগুন দেয় অবরোধ সমর্থকেরা। ছবি: হাসান রাজা

১৪ / ১৪
মিরপুর-১৩ নম্বর এলাকার ডেকসো অফিসের পাশে ঝুটপট্টিতে থাকা ৬০টি দোকোনের বেশির ভাগই পুড়ে গেছে আগুনে। ছবিটি বেলা তিনটায় তোলা। ছবি: সাহাদাত পারভেজ